Tizaarah BD

Directions

Tizaarah BD Alhamdulillah.

প্রিয়নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানের অং...
31/10/2020

প্রিয়নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানের অংশ। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানবজাতির সার্বিক কল্যাণ ও শান্তি। আদর্শ সমাজ গঠনের জন্য তাঁর জীবনীচর্চা একান্ত প্রয়োজন।

আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ করছি, আমাদের প্রাণাধিক প্রিয় মহানবী মুহাম্মাদ সা.-কে অবমাননা করার একটি অশুভ চেষ্টা শুরু হয়েছে। বাক-স্বাধীনতার নামে তথাকথিত সভ্য রাষ্ট্র ফ্রান্স অনেকদিন ধরে রাষ্ট্রীয়ভাবে রাসূল সা.-কে অবমাননা করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এহেন ঘৃণ্যকর্মের বিরুদ্ধে বিশ্বব্যাপী বহুবিধ প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবাদের অংশ হিসেবে এবং রাসূলের সীরাত সর্বস্তরে পৌঁছে দিয়ে সর্বস্তরের মানুষকে সুন্নাহর আলোয় আলোকিত করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন মাসব্যাপী সীরাত অধ্যয়ন ও সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে।

🌸 সীরাতপাঠ 🌸
সীরাত অধ্যয়ন সহজ করতে এবং ঘরে ঘরে সীরাতগ্রন্থ পৌঁছে দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের জন্য স্বল্পমূল্যে সীরাতগ্রন্থ বিতরণ করা হবে।

💠 সাধারণ বিভাগের জন্য নির্ধারিত বই: “আর-রাহীক আল-মাখতূম” (পৃষ্ঠাসংখ্যা ৫৬০)

💠 মাধ্যমিক বিভাগের জন্য নির্ধারিত বই: “সীরাতে ইবনে হিশাম” (সংক্ষেপিত-পৃষ্ঠাসংখ্যা ৩৬৪)

💠 জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত বই: “শিশু সীরাত সিরিজ”, মাওলানা আবু তাহের মেসবাহ (১০ খণ্ড)

সব বিভাগের প্রতিযোগীদের জন্য নির্ধারিত বই মাত্র ১০০ টাকায় দেয়া হবে। প্রতিযোগীকে নিবন্ধনের সময় বইয়ের নামমাত্র মূল্য ১০০+কুরিয়ার চার্জ ৫০টাকা (মোট ১৫০টাকা) পাঠাতে হবে।

🌸 প্রতিযোগিতা 🌸
তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে কোনো ধর্মের ও শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।

✳ সাধারণ বিভাগ: উচ্চ মাধ্যমিকসহ তদূর্ধ (১৮ ঊর্ধ্ব বয়সি)।
পরীক্ষার ধরন: “আর-রাহীক্ব আল-মাখতূম” গ্রন্থের আলোকে ২০০ টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ১০০০ শব্দের রচনা।
প্রথম পুরস্কার: উমরাহ (১জন)
দ্বিতীয় পুরস্কার: ল্যাপটপ (২জন)
তৃতীয় পুরস্কার: নোটপ্যাড (৫জন)
বিশেষ পুরস্কার: ৮০০ টাকার ইসলামী বই (৩০০ জন)

✳ মাধ্যমিক বিভাগ: ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী (অনুর্ধ্ব ১৮ বয়সি)।
পরীক্ষার ধরন: সীরাতে ইবনে হিশাম বইয়ের আলোকে ১০০ টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ৫০০ শব্দের রচনা।
প্রথম পুরস্কার: ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (১জন)
দ্বিতীয় পুরস্কার: ২৫০০০ (পঁচিশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (৫জন)
তৃতীয় পুরস্কার: ১০০০০ (দশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (১০জন)
বিশেষ পুরস্কার: ৬০০ টাকার ইসলামী বই (৫০০জন)

✳ জুনিয়র বিভাগ: প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (অনূর্ধ্ব ১০ বছর বয়সি)
পরীক্ষার ধরন: মাওলানা আবু তাহের মেসবাহ রচিত ১০ খণ্ডের শিশু সীরাত সিরিজ-এর আলোকে ৫০টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ২০০ শব্দের রচনা।
প্রথম পুরস্কার: বাইসাইকেল/সমপরিমাণ নগদ অর্থ (১০জন)
দ্বিতীয় পুরস্কার: পড়ার টেবিল (২০জন)
তৃতীয় পুরস্কার: বিজ্ঞানবাক্স (৫০জন)
বিশেষ পুরস্কার: ৫০০ টাকার ইসলামী বই (১০০০জন)

প্রতিযোগিতায় বিজয়ী (৪০% মার্ক প্রাপ্ত) সবাইকে আস-সুন্নাহ ফাউন্ডেশ কর্তৃক সনদপত্র পদান করা হবে।

🌸 নিয়মাবলি 🌸
✅ ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে হবে। সীরাতগ্রন্থের অর্ডারসহ নিবন্ধন করতে হবে এই লিংকে: https://forms.gle/aGebLq3V5Jwayn9z5

✅ নিবন্ধিতদের কাছে ১৭ নভেম্বর-এর মধ্যে কুরিয়ারে সীরাতগ্রন্থ পাঠানো হবে ইন শা আল্লাহ।

✅ প্রতিযোগীরা ১২ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবেন।

✅ ১৩ ডিসেম্বর, ২০২০ প্রশ্নপত্র অনলাইনে উন্মুক্ত করা হবে।

✅ প্রতিযোগীরা প্রশ্নপত্র প্রিন্ট করে (১ দিনের মধ্যে) উত্তর দিয়ে ১৪ ডিসেম্বরে উত্তরপত্র আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন। ২০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে উত্তরপত্র আস-সুন্নাহ ফাউন্ডশনের অফিসে পৌঁছাতে হবে।

✅ ১লা জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ ফলাফল প্রকাশ করা হবে ইন শা আল্লাহ।

✅ পরবর্তী ১০দিনের মধ্যে প্রত্যেক গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। একই সময়ে অন্যান্য বিজয়ীদের ঠিকানায় পুরস্কার পৌঁছে দেয়া হবে।

❏ বিশেষ অনুরোধ: প্রতিযোগীরা বই-পুস্তক অধ্যয়ন করে (প্রয়োজনে বই থেকে ঘেঁটে) উত্তর লিখবেন; ব্যক্তিবিশেষের সাহায্য নিয়ে উত্তর লিখবেন না। রাসূল সা.-এর সীরাতচর্চার এই মহতি উদ্যোগে কেউ অসাধু উপায় অবলম্বন করবেনা না বলেই আমাদের বিশ্বাস।

❏ বিশেষ জ্ঞাতব্য: প্রতিযোগিতা বিষয়ক সকল আপডেট ইসলামী জ্ঞানের ভুবন পেজে জানানো হবে। প্রতিযোগীদেরকে লাইক দিয়ে পেইজে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। https://www.facebook.com/ikw.info/

* প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন করার ক্ষমতা আস-সুন্নাহ ফাউন্ডেশন সংরক্ষণ করে।

🌸 সহযোগিতা 🌸
☞ দ্বীনি ইলম এবং রাসূল সা.-এর সীরাতচর্চার মহৎ উদ্যোগ বাস্তবায়নে আপনিও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগী হতে পারেন। দেশ-বিদেশ থেকে যে কোনো পেমেন্ট মেথড থেকে অংশগ্রহণ করতে পারেন নিচের লিংকে ক্লিক করে:
https://donation.assunnahfoundation.org/

এছাড়াও সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন:

বিকাশ পার্সোনাল: 01756400541
বিকাশ মার্চেন্ট: 0131230978 (পারসোনাল বিকাশ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে)
রকেট: 01756400541
নগদ: 01756400541

ব্যাংক একাউন্ট:
ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT NO. 20502920202959613
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ

From Sheikh Ahmadullah

09/01/2020

মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে, ইনশাআল্লাহ্।
হাদিসে কুদসিতে আল্লাহ্ তা'আলা আমাদের বলছেন-

"হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি (অন্যান্য কাজ হতে) অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না।" [তিরমিযি: ২৬৫৪, ইবনে মাজাহ: ৪১০৭ (সহিহ)]
দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত কিংবা যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেইস করছে, অনেকে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণি আছে, যারা দুনিয়ার বিভিন্ন না-পাওয়ার বেদনার মাঝেও অন্তরে একপ্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা?
যারা আল্লাহর আনুগত্যে দিনাতিপাত করছে, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে এবং আখিরাতে উত্তম বিনিময়ের প্রত্যাশায় রয়েছে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেন, "যার জীবনের চিন্তা (লক্ষ্য) হবে আখিরাত আল্লাহ্ তার অন্তরে সচ্ছলতা দিবেন। তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়া (নেয়ামত) অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা (লক্ষ্য) হবে দুনিয়া, আল্লাহ্ তার দুচোখের মাঝে দারিদ্র রেখে দিবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন (ফলে সে অস্থিরতায় কাতরাবে) এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করতে পারবে, যা তার জন্য পূর্বনির্ধারিত।" [তিরমিযি: ২৪৬৫, সিলসিলা সহিহাহ: ৯৪৯-৯৫০ (সহিহ)]
ডিপ্রেশনে আছেন? সুখ দরকার? এই নেন প্রেসক্রিপশন। উপরের দুটো হাদিসের উপর কিছুদিন আমল করে দেখুন। এরপর নিজেই বুঝতে পারবেন, আল্লাহ্ এবং তাঁর রাসূল আমাদের জন্য কত সহজ সমাধান বাতলে দিয়েছেন।
খুব সহজ একটি হিসাব বুঝতে হবে। আমরা পণ্য ক্রয় করতে কোথায় যাই? যেখানে পণ্য পাওয়া যায়--দোকানে--যাই।
এবার বলুন, সুখ-শান্তির মালিক কে? আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা। সুতরাং শান্তির জন্য তাঁর কাছেই ফিরে আসতে হবে। এটিই চূড়ান্ত কথা। বাকি যত পথ ও পন্থাই অনুসরণ করুন-না কেন, সাময়িক ফূর্তি পেলেও দিনশেষে আপনি একাই হয়ে যাবেন। ডিপ্রেশন আপনাকে পাকড়াও করবেই। ফিরে আসুন আল্লাহর দিকে। তিনি ব্যতীত আমাদের সত্যিকারের আপন বলতে কেউ নেই।
©Tasbeeh

04/11/2019

হালাল কোনো পেশাই নগন্য নয়।
সা'দ বিন মু'আয (রা.) ছিলেন এমন একজন সাহাবি, যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিলো।[১] অথচ সেই সা'দ (রা.)-এর হাত দুটো হাতুড়ি দিয়ে কাজ করতে করতে বিবর্ণ হয়ে গিয়েছিলো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাতে চুমো দিয়ে বলেছিলেন-
هذه يد لا تمسّها النار أبدا
"এই হাতকে কখনো (জাহান্নামের) আগুন স্পর্শ করবে না।"[২]
অতএব, হালালকে আঁকড়ে থাকুন, সেটি যত তুচ্ছই হোক, এতে লজ্জার কিছু নেই। বিশ্ববিখ্যাত তাফসির "আহকামুল কুরআন" প্রণেতা ইমাম আবু বকর জাসসাস (রাহ.) সুরকি তৈরি করতেন, প্রসিদ্ধ ফকিহ ইমাম কুদুরি (রাহ.) হাড়ি-পাতিল তৈরি করে বাজারে বিক্রি করতেন, ইমাম গাযালি (রাহ.) সুতা ব্যবসায়ী ছিলেন, ইমাম আবু হানিফা (রাহ.) কাপড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য সমাজে বিশেষ অবস্থান থাকা বা হ্যান্ডসাম সেলারির জব থাকা কোন বিষয় নয়, বরং অনেক ক্ষেত্রে ক্ষতিকর। তাঁর কাছে সে-ই অধিক সম্মানিত, যে তাকওয়ার দিক থেকে অগ্রগামী।[৩]
তথ্যসূত্র:
[১] সহিহ বুখারি: ৩৮০৫
[২] ইবনু হাজার, আল ইসাবাহ ৩/৮৬, ইবনুল আসীর, উসদুল গাবাহ ১/৪২৪ সূত্রে তাযকিয়াতুন নাফস, ড. আহমদ আলী, পৃষ্ঠা: ৫৮
[৩] সূরা হুজুরাত: ১৩

03/09/2019

মানুষ প্রান্তিকতাকে পচ্ছন্দ করে অথচ মধ্যমপন্থা হলো মুক্তির পথ, বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি দুটোই মরার পথ। ইসলামী ভ্রাতৃত্ববোধকে একপাশে রেখে মানহাজ, মাজহাব আর দলীয় ভাবমূর্তি টিকিয়ে রাখার মত গোঁড়ামির কারণে যে হিংসা, হাসাদ, অহংকার অন্তরে পুষে রাখা হচ্ছে এটা আর যাই হউক আখেরে কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা। মুমিনের অন্তর তো এক, তাহলে কেন এত ফারাক্ব? দ্বীনের দাওয়াহ দিতে গিয়ে দলাদলি করা আর উলুবনে গিয়ে মুক্তা ছড়ানো এক কথা নয় কি?

#ছোট্ট_কথন
___________
- ভাই রাজিব হাসান (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।)

25/08/2019

''জেনে রেখো যে ব্যক্তি আল্লাহর থেকে ও অন্য কোন ব্যক্তি বা বস্তুকে বেশি ভালোবাসবে তখন এটা অনিবার্য হয়ে যাবে সে তার ভালোবাসার ওই ব্যক্তি বা বস্তু দিয়ে আঘাত পাবেই।"

— ইমাম ইবনে তাইমিয়া (রহ.)
[মাজমু আল-ফাতাওয়া, ১/১২৮]

তোমরা যারা আধুনিকতার গান গাও?আমাদের দেহে দুই ধরনের ঘাম গ্রন্থি রয়েছে। একটি ধরন হল Eccrine ঘাম গ্রন্থি যেটি দেহের মূল ঘাম...
23/08/2019

তোমরা যারা আধুনিকতার গান গাও?
আমাদের দেহে দুই ধরনের ঘাম গ্রন্থি রয়েছে। একটি ধরন হল Eccrine ঘাম গ্রন্থি যেটি দেহের মূল ঘাম উৎপাদক গ্রন্থি। সারা দেহে, হাত পায়ের তালুতে এবং মাথার ত্বক জুড়ে এর অবস্থান। এদের কাজ হলো গরম আবহাওয়ার কারনে দেহের ভেতরের তাপমাত্রা যদি বেড়ে যায় তবে ঘামের সাথে দেহের এক্সট্রা তাপ বের করে দেয়।
আরেক ধরনের হল Apocrine যাদের অবস্থান বগল,স্তনবৃন্ত,পায়ুর আশপাশ, যৌনাঙ্গের আশপাশ, নাকের ছিদ্র। https://en.wikipedia.org/wiki/Apocrine_sweat_gland
এই ঘাম গরম আবহাওয়ার সাথেই সম্পৃক্ত তা নয়। কিছুক্ষণ পর পর এমনিতেই এই ঘাম নিঃসৃত হয়।
Apocrine গ্রন্থির নিঃসৃত ঘাম তৈল, প্রোটিন, স্টেরয়েড সমৃদ্ধ ঘন (thick & sticky) তরল। পানির পরিমান অপেক্ষাকৃত কম। নিজেই বুঝতে পারবেন টিশার্ট ও আন্ডারওয়্যার এর ঐ জায়গায় কি অবস্থা হয় খেয়াল করলে। ঘাম নিঃসরণকালে এর কোন গন্ধ থাকে না। কিছুক্ষণ পর ব্যাক্টেরিয়ার ক্রিয়ায় দুর্গন্ধ সৃষ্টি হয়। বিশেষ করে Staph.hominis প্রজাতি উৎপন্ন করে ঝাঁঝালো থায়ো এলকোহল (thio alcohol)। বগলের গন্ধের চেয়েও গোপনাঙ্গ দেশে উৎপন্ন গন্ধ আরো উৎকট।
বগলের ও যৌনদেশের চুল বড় থাকলে ব্যাপারটাকে আরও ভয়াবহ করে তোলে কেননা ঘন ঘাম, মৃত কোষ, কেরাটিন এবং ব্যাক্টেরিয়া চুলে আটকে থাকে। (Tasi.2006,p.496-497)
এ'ছাড়াও স্যাঁতস্যাঁতে জায়গা ছত্রাক বা ফাংগাল ইনফেকশনের খুব ভালো জায়গা। যৌনকেশ বড় থাকলে দুর্গন্ধের সাথে সাথে ত্বক ইনফেকশনের সম্ভাবনাও বেড়ে গেল। কেননা আটকে পড়া ঘাম ভেজা ভেজা করে রাখে অত্র এলাকা।
আবু হুরাইরাহ রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্নিত, আমি রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, ৫টি আমল হল ফিতরাতের অন্তর্ভুক্তঃ (স্বভাব বৈশিষ্ট্য/ইন্সটিংক্ট) খতনা করা, যৌনকেশ মুন্ডানো, গোফ ছোট করা, নখ কাটা, বগলের চুল উৎপাটন করা। (মুসলিম ৪৮৭-৪৮৬)
হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্নিত যিনি রসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন ১০ বছর, আমাদের গোফ ছোট করা, নখ কাটা, বগলের লোম উপড়ানো ও যৌনকেশ চাঁছার সময়সীমা ছিল ৪০ রাত। (আবু দাউদ)
যেন আমরা ৪০ দিনের দেরি অধিক দেরি না করি। (মুসলিম ৪৯০)
জুমআর দিনের সুন্নাতগুলোর মধ্যে এটাও একটা। প্রতি শুক্রবার পিবি শেভ আপনার সারা সপ্তাহের ডিওডোরেন্ট(দুর্গন্ধরোধক)।
সুবহানাল্লাহ।
ওহে বিজ্ঞান, তুমি যা আজ জানো, আমরা তা ১৪০০ বছর ধরে প্রাক্টিস করি। আধুনিক কি তুমি, না আমরা?আধুনিক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল হাসান মামুন নাকি আমরা হুজুরেরা?
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ ড. সাঈদ (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

An apocrine sweat gland (/ˈæpəkrən, -ˌkraɪn, -ˌkriːn/; from Greek apo– "away" and krinein "to separate")[5][6] is composed of a coiled secretory portion located at the junction of the dermis and subcutaneous fat, from which a straight portion inserts and secretes into the infundibular port...

21/08/2019

ভালো মৃত্যুর কয়েকটি উপায়..
● সর্বদা ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান তখন তাকে (ভাল) কাজে লাগান।” সাহাবায়ে কেরাম বললেন: কিভাবে আল্লাহ বান্দাকে (ভাল) কাজে লাগান? তিনি বলেন: “মৃত্যুর পূর্বে তাকে ভাল কাজ করার তাওফিক দেন।” [মুসনাদে আহমাদঃ ১১৬২৫]
● শুক্রবারে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন।” [মুসনাদে আহমাদঃ ৬৫৪৬]
● মৃত্যুর সময় কালিমা নসিব এর জন্য আল্লাহর নিকট দোয়া করা।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে ব্যক্তির সর্বশেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তিনি জান্নাতে প্রবেশ করবেন।” [সুনানে আবু দাউদঃ ৩১১৬]
● আল্লাহর সকল বিধান একনিষ্ঠভাবে পালন করা।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে।” [মুসনাদে আহমাদঃ ২২৫১৩]
● আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা।
আল্লাহ তা'আলা বলেন, "আর যারা আল্লাহর রাহে নিহত হয়,তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই। আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, আল্লাহ, ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না।” [সূরাহ আলে ইমরান, আয়াত : ১৬৯-১৭১]
[বিঃ দ্রঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত ধরনের শহীদ আছে যথা, মহামরীতে যে মারা যায় সেও শহীদ, পানিতে ডুবে যে মারা যায় সেও শহীদ, পক্ষাঘাতে যে মারা যায় সেও শহীদ, পেটের রোগের কারণে (কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে) যে মারা যায় সেও শহীদ, অগ্নিদগ্ধ হয়ে যে মারা যায় সেও শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে যে মারা যায় সেও শহীদ এবং যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে, সেও শহীদ”। [আবু দাউদ:৩১১১]]
● আল্লাহর রাস্তায় পাহারা দেওয়াঃ
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সেও শহিদ। [সহিহ মুসলিমঃ ১৯১৩]
● মৃত্যুর কথা স্মরন রেখে সর্বদা নেক আমল করাঃ
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলল এবং এ অবস্থায় তার মৃত্যু হলো সে জান্নাতে প্রবেশ করবে। [মুসনাদে আহমাদঃ ২২৮১৩]
● দান সাদাকাহ করা।
[বিঃ দ্রঃ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিবারের জন্য খরচ করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, যেকোনো নেক আমল করা সাদকা এর অন্তর্ভুক্ত]
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে ব্যক্তি কোন একটি সদকা করল এবং এ অবস্থায় তার মৃত্যু হলো সেও জান্নাতে প্রবেশ করবে।” [মুসনাদে আহমাদঃ ২২৮১৩]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ মোঃ আলি হামজা (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন)

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 08:00 - 12:00
14:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tizaarah BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share