বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-Bangladesh Ahlehadeeth Youth Association

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-Bangladesh Ahlehadeeth Youth Association

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-Bangladesh Ahlehadeeth Youth Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-Bangladesh Ahlehadeeth Youth Association, Religious organisation, Nawdapara, Sapura, Rajshahi.

Official page-বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
আসুন! পবিত্র কুরআন ও ছহীহ
হাদীছের আলোকে জীবন গড়ি!!
সকল বিধান বাতিল কর
অহি-র বিধান কায়েম কর।
মুক্তির একই পথ
দাওয়াত ও জিহাদ قُلْ هَذِهِ سَبِيْلِيْ أَدْعُوْا إِلَى اللهِ عَلَى بَصِيْرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي
وَسُبْحَانَ اللهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
‘বলুন! ইহাই আমার পথ। আমি ও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে, জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই’ (ইউসুফ ১০৮)।

‘আহলেহাদীছ’ অর্থ ‘হাদীছের অনুসারী’। পারিভাষিক অর্থে কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী’। সকল দিক ছেড়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকেই বলা হয় ‘আহলেহাদীছ আনেদালন’। ছাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম ও সালাফে ছালেহীন সর্বদা এ পথেরই দাওয়াত দিয়ে গেছেন। ‘আহলেহাদীছ’ তাই প্রচলিত অর্থে কোন ফের্কা বা মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। এ পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ অহি-র পথ। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথ। এ পথের শেষ ঠিকানা হ’ল জান্নাত। মানুষের ধর্মীয় ও বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়াত এ পথেই মওজুদ রয়েছে। ‘আহলেহাদীছ আন্দোলন’ সেই জান্নাতী পথেই মানুষকে আহবান জানায়। এ আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন।

লক্ষ্য ও উদ্দেশ্য :
নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আক্বীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলেহাদীছ আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য।

পাঁচটি মূলনীতি :
১. কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা :
এর অর্থ- পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত আদেশ-নিষেধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং তাকে নিঃশর্তভাবে ও বিনা দ্বিধায় কবুল করে নেওয়া ও সেই অনুযায়ী আমল করা।
২. তাক্বলীদে শাখ্ছী বা অন্ধ ব্যক্তিপূজার অপনোদন :
‘তাক্বলীদ’ অর্থ- শারঈ বিষয়ে বিনা দলীলে কারো কোন কথা চোখ বুঁজে মেনে নেওয়া। ‘তাক্বলীদ’ দু’ প্রকারের : জাতীয় ও বিজাতীয়। জাতীয় তাক্বলীদ বলতে ধর্মের নামে মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন মাযহাব ও তরীক্বার অন্ধ অনুসরণ বুঝায়। বিজাতীয় তাক্বলীদ বলতে- বৈষয়িক ব্যাপারের নামে সমাজে প্রচলিত পুঁজিবাদ, সমাজবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ প্রভৃতি বিজাতীয় মতবাদের অন্ধ অনুসরণ বুঝায়।
৩. ইজতিহাদ বা শরী‘আত গবেষণার দুয়ার উন্মুক্ত করণ :
‘ইজতিহাদ’ অর্থ : যুগ-জিজ্ঞাসার জওয়াব পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ হ’তে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এই অধিকার ক্বিয়ামত পর্যন্ত সকল যুগের সকল মুত্তাক্বী ও যোগ্য আলিমের জন্য খোলা রাখা।
৪. সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ :
এর অর্থ- ধর্মীয় ও বৈষয়িক জীবনের সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে গ্রহণ করা।
৫. মুসলিম সংহতি দৃঢ়করণ :
এর অর্থ- কুরআন ও সুন্নাহর আদেশ-নিষেধকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে মুসলিম ঐক্য গড়ে তোলা এবং মুসলিম উম্মাহর সার্বিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
উপরোক্ত লক্ষ্য, উদ্দেশ্য ও মূলনীতিসমূহ বাস্তবায়নের মাধ্যমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চায় এমন একটি ইসলামী সমাজ, যেখানে থাকবেনা প্রগতির নামে কোন বিজাতীয় মতবাদ; থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ।

কর্মসূচী :
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর চার দফা কর্মসূচী হ’ল- তাবলীগ, তানযীম, তারবিয়াত ও তাজদীদে মিল্লাত । অর্থাৎ প্রচার, সংগঠন, প্রশিক্ষণ ও সমাজ সংস্কার। এর মধ্যে সমাজ সংস্কারই হ’ল মুখ্য।

১ম দফা : তাবলীগ বা প্রচার
এ দফার করণীয়ঃ (ক) ব্যক্তিগত সাক্ষাৎকার ও সম্প্রীতির মাধ্যমে জনগণের নিকটে আহলেহাদীছ আন্দোলনের দাওয়াত পৌছানো (খ) প্রতিদিন বাদ এশা মুছল্লীদের সম্মুখে অর্থসহ একটি করে হাদীছ শুনানো (গ) সাপ্তাহিক তা‘লীমী বৈঠকে যোগদান ও তাবলীগী সফরে গমন করা (ঘ) সাপ্তাহিক পারিবারিক তা‘লীমের ব্যবস্থা করা (ঙ) জুম‘আর খুৎবা প্রদান করা, ইসলামী জালসা, সুধী সমাবেশ, সাংবাদিক সম্মেলন, সেমিনার ইত্যাদির আয়োজন করা ও সেখানে বক্তৃতা করা, (চ) সংগঠনের পত্রিকা ও বইসমূহ পড়ানো, ক্যাসেট-সিডি ইত্যাদি বিক্রয় করা, পোষ্টারিং ও প্রচারপত্র বিতরণ করা ইত্যাদি।

২য় দফা : তানযীম বা সংগঠন
(ক) কর্মীদের স্তর তিনটি : প্রাথমিক সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পরিষদ সদস্য
(খ) সাংগঠনিক স্থর চারটি : শাখা, এলাকা, যেলা ও কেন্দ্র। কোন গ্রামে বা মহল্লায় কমপক্ষে তিনজন ‘প্রাথমিক সদস্য’ থাকলে যেকোন একজনকে সভাপতি, একজনকে সম্পাদক ও একজনকে সদস্য করে শাখা গঠন করা যাবে। না থাকলে সমর্থকদের মধ্য হ’তে একজনকে আহবায়ক ও একজনকে যুগ্ম আহবায়ক করে সাতজনের একটি ‘আহবায়ক কমিটি’ ছয় মাস মেয়াদের জন্য গঠিত হবে। যেলা না থাকলে উক্ত শাখা কেন্দ্র কর্তৃক সরাসরি অনুমোদিত হ’তে হবে।

৩য় দফা : তারবিয়াত বা প্রশিক্ষণ
এ দফার করণীয় : (ক) প্রতিদিন নিয়মিতভাবে কুরআন, হাদীছ ও সাংগঠনিক ইসলামী বইপত্র অধ্যয়ন করা (খ) নিয়মিতভাবে সাপ্তাহিক তা‘লীমী বৈঠকে যোগদান করা (গ) প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করা (ঘ) নিয়মিতভাবে তাহাজ্জুদ ও অন্যান্য নফল ছালাত আদায় করা এবং সপ্তাহে প্রতি সোম ও বৃহস্পতিবার বা মাসে তিন দিন আইয়ামে বীয-এর নফল ছিয়াম পালন করা (ঙ) সর্বদা হালাল রূযী গ্রহণে সচেষ্ট থাকা, সুন্নাতী দাড়ি রাখা, তাক্বওয়ার লেবাস পরিধান করা ও বাড়ীতে ইসলামী পর্দা রক্ষা করা (চ) নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জাহেলিয়াতের বিভিন্নরূপী চ্যালেঞ্জের মুকাবিলায় ইসলামকে বিজয়ী করার মত যিন্দাদিল মর্দে মুজাহিদ কর্মী তৈরীর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।

৪র্থ দফা : তাজদীদে মিল্লাত বা সমাজ সংস্কার
আমরা বিশ্বাস করি যে, আল্লাহ প্রেরিত সর্বশেষ ‘অহি’ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ হ’ল অভ্রান্ত সত্যের চূড়ান্ত মানদন্ড। উক্ত অহি-র সত্যকে মানব জীবনের সকল দিক ও বিভাগে প্রতিষ্ঠা করা ও সেই আলোকে সমাজের আমূল সংস্কারের লক্ষ্যে আমরা নিম্নোক্ত তিনটি বিষয়কে অগ্রাধিকার দিতে চাই -
(১) শিক্ষা সংস্কার :
উচ্চ নৈতিকতা সম্পন্ন, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি তৈরী করাই হবে শিক্ষার জাতীয় লক্ষ্য। সে লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রথম দায়িত্ব হ’ল : তাওহীদ, রেসালাত ও আখেরাত ভিত্তিক জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করা। উক্ত শিক্ষানীতি বাস্তবায়নের জন্য আমাদের মৌলিক কর্মসূচী নিম্নরূপ : (ক) দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কুরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা এবং সরকারী ও বেসরকারী তথা কিন্ডার গার্টেন, প্রি-ক্যাডেট, ও-লেভেল ইত্যাদি নামে পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা বাতিল করে বৈষম্যহীন ও সহজলভ্য শিক্ষা ব্যবস্থা চালু করা। (খ) ছেলে ও মেয়েদের পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষা এবং পৃথক কর্মক্ষেত্র ও কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা (গ) শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় দলাদলি ও রাজনৈতিক ক্রিয়াকান্ড নিষিদ্ধ করা এবং প্রয়োজনবোধে সেখানে বয়স, যোগ্যতা ও মেধাভিত্তিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা। (ঘ) আক্বীদা বিনষ্টকারী সকলপ্রকার সাহিত্য ও সংস্কৃতি বর্জন করা এবং তদস্থলে ছহীহ আকবীদা ও আমল ভিত্তিক সাহিত্য ও সংষ্কৃতি চালু করা।
(২) অর্থনৈতিক সংস্কার :
হালাল রূযী ইবাদত কবুলের অন্যতম পূর্বশর্ত। অথচ সূদ-ঘুষ, জুয়া-লটারী যা ইসলামে হারাম ঘোষিত হয়েছে এবং পুঁজিবাদী অর্থনীতির নোংরা হাতিয়ার হিসাবে যা সর্বযুগে সকল জ্ঞানী মহল কর্তৃক নিনিদত হয়েছে, সেই প্রকাশ্য হারামী অর্থব্যবস্থা বাংলাদেশে যুগ যুগ ধরে চালু রয়েছে। ফলে ধনীদের হাতে সম্পদ কুক্ষিগত হচ্ছে ও গরীবেরা আরও নিঃস্ব হচেছ। যার পরিণতি স্বরূপ সমাজে অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে যোগ হয়েছে দেশী ও বিদেশী পুঁজিবাদী সুদখোর এন,জি,ও-সমূহের অপতৎপরতা। যাদের অধিকাংশ দারিদ্র্য বিমোচনের নামে দারিদ্র্য স্থায়ীকরণ করছে এবং অনেকে সাধারণ জনগনের ঈমান ও নৈতিকতা হরণ করছে। এভাবে দেশটি সর্বদা অর্থ নৈতিকভাবে পঙ্গু ও পরমুখাপেক্ষী হয়ে রয়েছে- যা আন্তর্জাতিক সূদীচক্র ও সাম্রাজ্যবাদীদের সুদূরপ্রসারী নীল নকশারই অংশ। উপরোক্ত দুর্দশাগ্রস্থ অবস্থা হ’তে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে আমাদের কর্মসূচী সমূহ নিম্নরূপ :
(ক) সকল প্রকারের হারাম উপার্জন হ’তে বিরত থাকা।
(খ) যাবতীয় অলসতা, বিলাসিতা ও অপচয় পরিহার করা এবং সর্বদা ‘অল্পে তুষ্ট থাকার’ ইসলামী নীতির অনুশীলন করা।
(গ) নির্দিষ্ট ইমারত-এর অধীনে সুষ্ঠু পরিকল্পনা মোতাবেক বায়তুল মালের সংগ্রহ ও বন্টন ব্যবস্থা নিশ্চিত করা।
(ঘ) সমাজ কল্যাণমূলক ইসলামী প্রকল্প সমূহ গ্রহণ ও বাস্তবায়ন করা।
(ঙ) অনৈসলামী অর্থব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক জনমত গঠন করা এবং দেশের সরকারের নিকটে ইসলামী অর্থব্যবস্থা চালুর জন্য জোর দাবী পেশ করা।
৩. নেতৃত্বের সংস্কার :
অধিকাংশ ক্ষেত্রে অসৎ নেতৃত্ব আজ সমাজ জীবনকে বিষিয়ে তুলেছে। শান্তিপ্রিয় সৎ নেতৃত্ব সর্বত্র মুখ লুকিয়েছে। এ অবস্থা সৃষ্টির জন্য পূর্বে বর্ণিত শিক্ষাগত ও অর্থনৈতিক কারণ দু’টি ছাড়াও নিম্নোক্ত বিষয়গুলিকে আমরা মৌলিক কারণ হিসাবে চিহ্নিত করতে পারিঃ
(ক) সরকারী ও বিরোধী দলীয় রাজনৈতিক পদ্ধতি এবং হরতাল, ধর্মঘট ও মিছিলের যথেচ্ছ ব্যবহার।
(খ) দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা।
(গ) সৎ ও অসৎ সকলের ভোটের মূল্য ও নির্বাচনের অধিকার সমান গণ্য করা।
(ঘ) দলীয় প্রশাসন, দুর্নীতিগ্রস্থ আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থা।
এক্ষণে নেতৃত্ব সংস্কারের লক্ষ্যে জাতির নিকটে আমাদের প্রস্তাবসমূহ নিম্নরূপ :
(ক) সর্বত্র ইসলামী নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করা এবং ইমারত ও শূরা পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালনা করা।
(খ) আল্লাহ্কে সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে ঘোষণা করা এবং তাঁর প্রেরিত সর্বশেষ ‘অহি’ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছকে রাষ্ট্রীয় আইনে মূল ভিত্তি হিসাবে গ্রহণ করা।
(গ) স্বাধীন ও ইসলামী বিচার ব্যবস্থা চালু করা।

আমাদের দাওয়াত
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এদেশে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় ও বাস্তবায়ন দেখতে চায়। এজন্যে রাসুলুল্লাহ (ছাঃ)-এর তরীকা আনুযায়ী নির্দিষ্ট ‘ইমারত’-এর অধীনে পূর্ণ ইখলাছের সাথে দাওয়াত ও জিহাদের কর্মসূচী নিয়ে জামা‘আতবদ্ধভাবে এগিয়ে যেতে চায়। অতএব কিতাব ও সুন্নাতের সর্বোচ্চ অগ্রাধিকারে বিশ্বাসী সকল মুমিন ভাই-বোনকে এই জিহাদী কাফেলায় শামিল হ’য়ে জান ও মালের কুরবাণী পেশ করার জন্যে আমরা উদাত্ত আহবান জানাই!! আরও জানতে হ’লে ‘আন্দোলন’-এর পক্ষ থেকে প্রকাশিত বইপত্র পড়ুন ও সংগঠনে যুক্ত হয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করুন।

🌿 অভিনন্দন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের নতুন কর্মপরিষদকে 🌿🏛️ কেন্দ্রীয় কর্মপরিষদ ২০২৬–২০২৮🔹 ১. সভাপতি: আহমাদুল্লাহ — কুমি...
29/08/2026

🌿 অভিনন্দন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের নতুন কর্মপরিষদকে 🌿

🏛️ কেন্দ্রীয় কর্মপরিষদ ২০২৬–২০২৮

🔹 ১. সভাপতি: আহমাদুল্লাহ — কুমিল্লা
🔹 ২. সহ-সভাপতি: আসাদুল্লাহ আল-গালিব — রাজশাহী
🔹 ৩. সাধারণ সম্পাদক: ফায়সাল মাহমুদ — সাতক্ষীরা
🔹 ৪. সাংগঠনিক সম্পাদক: সাজিদুর রহমান — দিনাজপুর
🔹 ৫. অর্থ সম্পাদক: নাজমুন নাঈম — সাতক্ষীরা
🔹 ৬. প্রশিক্ষণ সম্পাদক: আব্দুল্লাহ আল-মুছাদ্দেক — কুমিল্লা
🔹 ৭. প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল-মারুফ — বগুড়া
🔹 ৮. মিডিয়া সম্পাদক: কামাল হোসেন — রাজশাহী
🔹 ৯. তথ্য ও প্রকাশনা সম্পাদক: আবু তাহের মেসবাহ — দিনাজপুর
🔹 ১০. ছাত্র বিষয়ক সম্পাদক: ফেরদৌস আহমাদ — রাজশাহী
🔹 ১১. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ইয়াকুব আলী — মেহেরপুর
🔹 ১২. সমাজ কল্যাণ সম্পাদক: ওবায়দুর রহমান — যশোর
🔹 ১৩. দফতর সম্পাদক: আশিকুর রহমান — সাতক্ষীরা

🤲 দোয়া ও শুভকামনা:
আল্লাহ তা‘আলা নতুন কর্মপরিষদের সকল সদস্যকে ইখলাস, তাকওয়া, হিকমাহ ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালনের তাওফীক দান করুন। তাঁদের মাধ্যমে যুবসমাজের মাঝে কুরআন ও সুন্নাহর দাওয়াত আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিন। আমীন। 🤍

#আহলেহাদীছ_যুবসংঘ
#কেন্দ্রীয়_কর্মপরিষদ

#অভিনন্দন
#দাওয়াত_ও_সংগঠন

অভিনন্দন যুবসংঘের নতুন কর্মপরিষদকেযুবসংঘের কেন্দ্রীয় কর্মপরিষদ ২০২৬-২০২৮১.সভাপতি : আহমাদুল্লাহ  ( কুমিল্লা) ২.সহ-সভাপতি ...
28/08/2026

অভিনন্দন যুবসংঘের নতুন কর্মপরিষদকে

যুবসংঘের কেন্দ্রীয় কর্মপরিষদ ২০২৬-২০২৮
১.সভাপতি : আহমাদুল্লাহ ( কুমিল্লা)
২.সহ-সভাপতি : আসাদুল্লাহ আল-গালিব ( রাজশাহী)
৩.সাধারণ সম্পাদক : ফায়সাল মাহমুদ ( সাতক্ষীরা)
৪.সাংগঠনিক সম্পাদক : সাজিদুর রহমান ( দিনাজপুর)
৫.অর্থ সম্পাদক : নাজমুন নাঈম ( সাতক্ষীরা)
৬.প্রশিক্ষণ সম্পাদক : আব্দুল্লাহ আল-মুছাদ্দেক ( কুমিল্লা)
৭.প্রচার সম্পাদক : আব্দুল্লাহ আল-মারুফ ( বগুড়া)
৮.মিডিয়া সম্পাদক : কামাল হোসেন ( রাজশাহী)
৯.তথ্য ও প্রকাশনা সম্পাদক : আবু তাহের মেসবাহ (দিনাজপুর)
১০.ছাত্র বিষয়ক সম্পাদক : ফেরদৌস আহমাদ (রাজশাহী)
১১.সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : ইয়াকুব আলী (মেহেরপুর)
১২.সমাজ কল্যাণ সম্পাদক : ওবায়দুর রহমান ( যশোর)
১৩. দফতর সম্পাদক : আশিকুর রহমান (সাতক্ষীরা)

আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০২৬📌 প্রধান অতিথি:প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবআমীর, আহলেহাদীছ আন্দোলন বাং...
27/08/2026

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০২৬

📌 প্রধান অতিথি:
প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

সভাপতি—
মুহাম্মাদ শরীফুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।

🎙️ বিশেষ অতিথিবৃন্দ:
অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম
আব্দুর রশীদ আখতার

🔴 কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০২৬আলহামদুলিল্লাহ!বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের উদ্যোগে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্...
27/08/2026

🔴 কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০২৬

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের উদ্যোগে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০২৬ বর্তমানে চলমান।

📌 প্রধান অতিথি:
প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

🎙️ বিশেষ অতিথিবৃন্দ:
অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম
আব্দুর রশীদ আখতার

সভাপতিত্ব করছেন—
মুহাম্মাদ শরীফুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।

📍 স্থান: কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
📅 তারিখ: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়: বাদ আছর

📖 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

#কেন্দ্রীয়_কাউন্সিল_সদস্য_সম্মেলন_২০২৬
#বাংলাদেশ_আহলেহাদীছ_যুবসংঘ

আলহামদুলিল্লাহ! 🌿সকাল ৯টা থেকে শুরু হয়েছে ৩৫তম বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬-এর দু’দিনব্যাপী আয়োজন।🎙️ আজ ১ম দিনের প্রথম অধি...
27/08/2026

আলহামদুলিল্লাহ! 🌿
সকাল ৯টা থেকে শুরু হয়েছে ৩৫তম বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬-এর দু’দিনব্যাপী আয়োজন।
🎙️ আজ ১ম দিনের প্রথম অধিবেশন
📖 উদ্বোধনী পর্ব ও গুরুত্বপূর্ণ ভাষণ চলছে।
📅 তারিখ: ২৭ ও ২৮ আগস্ট ২০২৬
🗓️ বৃহস্পতি ও শুক্রবার
📍 স্থান: মারকাযী জামে মসজিদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।
👤 সভাপতিত্ব করছেন:
প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (হাফিযাহুল্লাহ)
আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

📍আপনি আসছেন কোথা থেকে?🌸আলহামদুলিল্লাহ! 🌿🔰বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্নের পথে।🌸আপনাদের আগমনকে সামনে...
26/08/2026

📍আপনি আসছেন কোথা থেকে?
🌸আলহামদুলিল্লাহ! 🌿
🔰বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্নের পথে।🌸
আপনাদের আগমনকে সামনে রেখে, আপনাদের জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন ও আন্তরিক প্রয়াস। ❤️
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় কর্মী ভাইয়েরা সম্মেলনে যোগ দিতে আসছেন।
📍 কমেন্ট বক্সে আপনার জেলা/উপজেলার নাম লিখে জানান।

ইসলামের কোনো বিষয়কে আবেগ বা প্রচলনের ভিত্তিতে নয়, বরং কুরআন ও সুন্নাহর আলোকে বোঝার গুরুত্বপূর্ণ।  যুবসংঘ বিশ্ববিদ্যালয় জ...
24/08/2026

ইসলামের কোনো বিষয়কে আবেগ বা প্রচলনের ভিত্তিতে নয়, বরং কুরআন ও সুন্নাহর আলোকে বোঝার গুরুত্বপূর্ণ। যুবসংঘ বিশ্ববিদ্যালয় জোনের এবারের আয়োজন: ❝কুরআন ও সুন্নাহর আলোকে মিলাদুন্নবী ﷺ পর্যালোচনা❞

🗓 তারিখ: মঙ্গলবার, ২৫-শে আগস্ট ২০২৬
🕤 সময়: রাত ৯:৩০ মিনিট

🎙 আলোচক:
শায়েখ শরীফুল ইসলাম মাদানী
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ

💬 আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে।
আপনি, আপনার বন্ধু ও সহপাঠীদের নিয়ে অংশগ্রহণের আন্তরিক আহ্বান রইল।

আয়োজনে:
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বিশ্ববিদ্যালয় জোন

কোথায় দেখতে চান আমাদের পরবর্তী সেমিনার?হয়তো পরবর্তী আয়োজনটি হবে আপনার প্রস্তাবিত জায়গাতেই! ❤️ Next Where?
22/08/2026

কোথায় দেখতে চান আমাদের পরবর্তী সেমিনার?
হয়তো পরবর্তী আয়োজনটি হবে আপনার প্রস্তাবিত জায়গাতেই! ❤️
Next Where?

আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে  ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক ব্যতিক্রমধর্মী সেমিনার সম্পন্ন।  অদ্য...
22/08/2026

আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক ব্যতিক্রমধর্মী সেমিনার সম্পন্ন।

অদ্য ২১ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ গ্যালারি-০১-এ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, চেয়ারম্যান, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ওসমান মেহেদী, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মাওলানা আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ; জনাব আহমাদ উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ এবং হাফেজ মোঃ শেখ সাদী, সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ—চট্টগ্রাম জেলা।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড; ডা. শওকত হাসান, সভাপতি, আহলেহাদীছ পেশাজীবী ফোরাম; আহমেদ আরেফিন, ইসলামি দাঈ ও উদ্যোক্তা এবং এমডি, ফাতেমী ইন্ডাস্ট্রিজ লি.; ইঞ্জিনিয়ার আব্দুন নুর, ট্রেইনার, সীরাত কোর্স, হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমি এবং ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সিইও, এক্সিস আইটি।
সেমিনারে মূল পেপার উপস্থাপন করেন আব্দুল্লাহ আল মুছাদ্দিক, সাবেক শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাঁর উপস্থাপনায় তরুণদের আত্মপাঠ, ব্যক্তিত্ব ও মূল্যবোধের বিকাশ, জীবনের লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের দায়িত্ব ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা, প্যানেল আলোচনা, ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মুদ্দাছির ছাকিব, শিক্ষার্থী, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় যুবসংঘের সহ সভাপতি মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে কেন্দ্রের পক্ষ থেকে ড. ওসমান মেহেদী এবং জাকারিয়া খান স্যার কে আমিরে জামাতের থিসিস এবং ছালাতুর রাসুল সঃ বই হাদিয়া দেওয়া হয়।

‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২১শে আগস্ট শুক্রবার : অদ্য বিকাল ৪-টা থেকে ৬-টা ...
22/08/2026

‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২১শে আগস্ট শুক্রবার : অদ্য বিকাল ৪-টা থেকে ৬-টা পর্যন্ত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ গ্যালারী-১-এ ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী মুদ্দাছির ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল্লাহ ছাকিব। সেমিনার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ-এর চেয়ারম্যান মুহাম্মদ আবুবকর ছিদ্দীক। সেমিনারে গবেষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক।

সেমিনারে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, অত্র বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ ওছমান মেহেদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক যাকারিয়া খান, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুন নূর, ইসলামী দাঈ ও উদ্যোক্তা আহমাদ আরেফীন, এক্সিস গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার হাফীযুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক যহূরুল ইসলাম।

আলোচকগণ সমসাময়িক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের আত্মবিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে গভীর ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ অধিবেশনে প্যানেল আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং আলোচকবৃন্দ সেগুলোর উত্তর প্রদান করেন।

Address

Nawdapara, Sapura
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-Bangladesh Ahlehadeeth Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-Bangladesh Ahlehadeeth Youth Association:

Shortcuts

Share