খানকায়ে সাইয়্যেদুল আবরার Khankaya Saiadul Abrar

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • খানকায়ে সাইয়্যেদুল আবরার Khankaya Saiadul Abrar

খানকায়ে সাইয়্যেদুল আবরার Khankaya Saiadul Abrar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খানকায়ে সাইয়্যেদুল আবরার Khankaya Saiadul Abrar, Religious organisation, Rajshahi.

03/09/2024

আলহামদুলিল্লাহ্,
নিয়মিত চেম্বারে বসা হচ্ছে।
ডাঃ মোহ্সীন মোহাম্মদ তাহ্সীন
ডি.এইচ.এম.এস
বাইতুস শিফা হোমিও হল
বাসা ও চেম্বারঃ
২৫৬/২, উপশহর নিউমার্কেট মোড়ের উত্তর পশ্চিমে, ক্যান্টনমেন্ট রোডে, আমগাছ ওয়ালা বাসা, নীচ তলায়, উপশহর, রাজশাহী-৬২০২।
I am Available in my Chamber now.
Dr. Mohsin Mohammad Tahsin
D.H.M.S
Baitus Shifa Homoeo Hall
House & Chamber:
256/2, near of Upashahar New Market, by the side of Cantonment Road, Mango Tree House, Ground Floor, Upashahar, Rajshahi-6202.

02/09/2024

ইয়া আল্লাহ্, ইয়া রাব্বুল আলামীন,
আমাদের মধ্যে যাদের জীবনে আপনি জীবনসঙ্গী বা সঙ্গিনী দান করেছেন, আপনি দয়া এবং মায়া করে সেই সব জীবনসঙ্গী বা সঙ্গিনীদের এবং আমাদের আপনার পছন্দের হিসেবে কবুল করুন এবং জান্নাতে তাদের সাথে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিন।
আর,
আমাদের মধ্যে এখনও যাদেরকে আপনি জীবনসঙ্গী বা সঙ্গিনী দান করেন নাই, তাদেরকে আপনি দয়া এবং মায়া করে এমন জীবনসঙ্গী বা সঙ্গিনী দান করেন, যাদেরকে আপনি আপনার পছন্দের হিসেবে কবুল করেছেন এবং জান্নাতে তাদের সাথে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিন।

26/03/2024

আস্ সালামু আলাইকুম

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ।জীবনের তাগিদে, বেঁচে থাকার ত...
17/11/2020

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ।
জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে খাদ্য গ্রহণ করার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য বিজ্ঞানের বক্তব্য অনুসারে ভেজালমুক্ত খাদ্যদ্রব্য খাওয়া সুস্থ থাকার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
পরিবেশ বাঁচাও আন্দোলনের ‘বিষাক্ত খাদ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি’ শীর্ষক সেমিনারে বলা হয়, শুধু ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতি বছর প্রায় ৩ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্য, আমরা যেই খাবারগুলো খাই, বিশেষ করে মসলা হিসেবে যা খাই, তার প্রায় সবই বিষাক্ত বা ভেজাল যুক্ত।
জনস্বাস্থ্য ইনস্টিটিউট ভেজাল বিষয়ে এক প্রতিবেদন তৈরি করেন। এই প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, জিরায় ১৮ শতাংশ, আটায় ১১ শতাংশ, মরিচের গুঁড়ায় ৬০ শতাংশ, হলুদ গুঁড়ায় ৩১ শতাংশ, ধনেগুঁড়ায় ৫৩ শতাংশ ভেজাল মেশানো হয়েছে। নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ল্যাব টেস্টে ভেজালের উপস্থিতি মিলেছে।
এই বিষয়টিকে মাথায় রেখে আমরা নিজেদের মিলে ভাঙ্গানো খাঁটি মসলা আপনাদের কাছে সরবরাহ করার চিন্তা করছি, আর এই মিলে ভাঙ্গানো মসলাই আজ প্রায় ২৬ বছর ধরে আমরা আমাদের পরিবারের সবাই খেয়ে আসছি।
আপাতত ধনিয়া গুড়া, মরিচ গুড়া, হলুদ গুড়া, জিরা গুড়া, গরম মসলা গুঁড়া এবং এর পাশাপাশি গমের আটা, চাউলের আটা, কালাইয়ের আটা, সরিষার মধু, লিচুর মধু, কালোজিরার মধু, কালোজিরার তেল ইত্যাদি ইনশা আল্লাহ আমাদের কাছে পাবেন এবং এতটুকু বলতে পারি, জানামতে ইনশা আল্লাহ খাঁটি জিনিসটাই আপনি আমাদের কাছে পাবেন।
দামের ব্যাপারে স্থিরভাবে কিছু বলা সম্ভব না, কারণ বিভিন্ন জিনিসের দাম মৌসুম ভিত্তিতে কম-বেশী হয়ে থাকে। ফলে যখন যেটা দাম তখন সেটাই আমাদের কাছে ইনশা আল্লাহ্ ন্যায্য মূল্যে পাবেন।
আপনাদের কার কেমন চাহিদা বা কার কেমন প্রয়োজন দয়া করে জানালে, সে অনুসারে নিয়ে এসে আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করব ইনশা আল্লাহ্।
আমাদের বাসা রাজশাহীতে, ফলে যারা রাজশাহীতে বা এর আশেপাশে থাকেন, সরাসরি বাসা থেকে নিতে পারবেন। আর যারা রাজশাহীর বাহিরে থাকেন, তাদেরকে কুরিয়ারের সাহায্য নিতে হবে এবং কুরিয়ার এর ক্ষেত্রে কুরিয়ারের খরচ গ্রাহককে বহন করতে হবে।
আমার বাসার ঠিকানাঃ
মোহসীন মোহাম্মদ তাহসীন
সেক্টর-২, প্লট-২৫৬,
( বাইতুস শিফা হোমিও হল বা মিঠাই বাজার - বাসা )
রাজশাহী হাউজিং এস্টেট,
পোষ্ট - রাজশাহী ক্যান্টনমেন্ট ৬২০২
উপশহর, রাজশাহী।
মোবাইল- 01774931929, 01974931929
আল্লাহ আমাদের খাঁটি জিনিস গ্রহণের সুযোগ করে দিন এবং তাওফিক দান করুন।
আপনাদের প্রত্যেককে প্রথমে নিজের জন্য সামান্য পরিমানে নিয়ে পরখ করার জন্য অনুরোধ করছি,
যদি আপনার পরীক্ষায় সন্তোষজনক নাম্বার পাই, তাহলে আপনার বন্ধু মহলে, পরিচিত মহলে বলার জন্য অনুরোধ করছি।
আসুন, আমরা সবাই ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য গ্রহনে সচেষ্ট হই।
ইনশা আল্লাহ্, পর্যায়ক্রমে বিভিন্ন রকম ছাতু, সরিষার তেল, নারিকেল তেল ইত্যাদিসহ আরও কিছু পন্য আনার চেষ্টা চালিয়ে যাবো।
আল্লাহ্ আমাদের প্রত্যেককে বরকতময় হালাল রিজিকের ব্যাবস্থা করে দিন।

06/11/2020

আমরা প্রায়ই আমাদের আশেপাশে মৃত্যুর সংবাদ শুনতে পাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন যারা মারা যাচ্ছেন তাদের কবরের হিসাব সহজ করে দিয়ে কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুন এবং বিনা হিসাবে জান্নাত নসিব করুন।
উনারা যাওয়ার সময় যাদেরকে রেখে গেলেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, প্রত্যেককে আল্লাহর দ্বীনের পথে কবুল করুন।
ইয়া রব, ইয়া রব্বুল আলামীন, আপনি দয়া আর মায়া করে আমাদের প্রত্যেককে তথা সকল উম্মতে মুহাম্মদীকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ হিসেবে কবুল করুন, মৃত্যুর আযাব থেকে হেফাজত করুন, কবরের আজাব থেকে হেফাজত করুন, কবরের সওয়াল জবাব সবথেকে সহজ করে দিন, কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুন, হাশরের মাঠে আরশের নিচে স্থান লাভ করার তাওফিক দান করুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিজ হাতে হাউজে কাউছারের পানি পানের তাওফিক দান করুন, ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করুন, হাসতে হাসতে মুহূর্তের মধ্যে পুলসেরাত পার হওয়ার তাওফিক দান করুন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস আমাদের প্রত্যেকের জন্য নসিব করুন, জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার আপনার দিদার আমাদের প্রত্যেকের জন্য নসিব করুন।
আল্লাহুম্মা আমীন
আল্লাহুম্মা আমীন
আল্লাহুম্মা আমীন

07/10/2020

আসসালামু আলাইকুম
ইলমে মারেফতের তালিমের মাহফিল
15, 16, 17 অক্টোবর দিনাজপুর, চড়ারহাট
18, 19, 20 অক্টোবর রাজশাহী
21, 22, 23 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ
আপনারা সবাই আমন্ত্রিত।

31/08/2020

ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤْﻨَﺎ ﺃَﻧْﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥْ ﻟَﻢْ ﺗَﻐْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺗَﺮْﺣَﻤْﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺨَﺎﺳِﺮِﻳﻦَ

হে আমাদের রব! আমরা নিজেদের উপর যুলম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না কর, আর আমাদের প্রতি রহম না কর, তাহলে নিশ্চিতই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।

24/07/2020

সুখী হওয়া খুব সহজ,
শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন যে অবস্থায় রাখেন, সে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া আদায় করতে হবে।
সুখী হওয়ার জন্য গাড়ি গাড়ি টাকার প্রয়োজন নয়,
সুখী হওয়ার জন্য প্রয়োজন সুখকে সহজে বরণ করে নেওয়ার সহজ সরল মানসিকতা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, আল্লাহ আমাকে খুব সুখে রেখেছেন, আল্লাহ আমাকে অনেক শান্তিতে রেখেছেন - সুখী হবার জন্য এটাই যথেষ্ট।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্পে তুষ্টির নেয়ামত দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যে অবস্থায় রাখেন, তখন সে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন।

30/06/2020

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।

06/02/2020

আস্ সালামু আলাইকুম
ইলমে মা’রিফাতের তালিম ও মাহফিল
চড়ার হাট, দিনাজপুর এ ১৭, ১৮, ১৯ ফেব্রুয়ারী
২৫৬/২, উপশহর, রাজশাহীতে ২০, ২১, ২২ ফেব্রুয়ারী
আপনারা সবাই আমন্ত্রিত।

27/11/2019

এলমে মা’রিফাতের বিশেষ প্রশিক্ষণ
আগামী মার্চ ২০২০ তে, ১২ দিনের
আম মাহফিল ৩ দিনের
নোয়াখালী ট্রাস্টে ইনশা আল্লহ্

Address

Rajshahi
6202

Telephone

+8801774931929

Website

Alerts

Be the first to know and let us send you an email when খানকায়ে সাইয়্যেদুল আবরার Khankaya Saiadul Abrar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share