Khutbatul Tv

Directions

Khutbatul Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khutbatul Tv, Religious organisation, Rajshahi.

খুতবাতুল টিভি" হলো ইসলামিক জ্ঞান এবং অনুপ্রেরণার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে জীবনমুখী আলোচনা এবং উপদেশমূলক ভিডিও ক্লিপের মাধ্যমে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া।

23/09/2026

বিদআত : জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা

ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করাই বিদআত।

রাসূলুল্লাহ (সা.) যেটা করেননি, সাহাবায়ে কেরাম যেটা ইবাদত মনে করে করেননি, সেটাকে সওয়াবের আশায় ইবাদত মনে করে করাই হলো বিদআত।

রাসূল (সা.) বলেছেন:
"তোমরা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে। কারণ প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়ই বিদআত। আর প্রত্যেক বিদআতই গোমরাহী।"
— [আবু দাউদ: ৪৬০৭, তিরমিজি: ২৬৭৬]

অন্য হাদিসে এসেছে:
"যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করল, যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।"
— [বুখারি: ২৬৯৭, মুসলিম: ১৭১৮]
কেন বিদআত এত ভয়ংকর?
১. বিদআত আমল কবুল হয় না। মানুষ মনে করে সওয়াব হচ্ছে, অথচ আল্লাহর কাছে তা প্রত্যাখ্যাত।
২. বিদআত সুন্নাতকে মিটিয়ে দেয়। একটা বিদআত চালু হলে একটা সুন্নাত সমাজ থেকে উঠে যায়।
৩. বিদআতী হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। হাশরের ময়দানে রাসূল (সা.) তাকে বলবেন - "সুহকান সুহকান" - দূর হও, দূর হও।

মৃত্যুর ৪০ দিন পর ধুমধাম করে খাওয়ানোর যে রীতি আমাদের সমাজে আছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটি একটি বিদআত।খাওয়া...
07/09/2026

মৃত্যুর ৪০ দিন পর ধুমধাম করে খাওয়ানোর যে রীতি আমাদের সমাজে আছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটি একটি বিদআত।

খাওয়ানো খারাপ কাজ নয়, খারাপ হলো এটাকে দ্বীনের অংশ বানিয়ে ৪০ দিনকে ফিক্সড করে ফেলা।
সুন্নত হলো মৃতের পরিবার শোকাহত থাকবে, আমরা তাদের খাওয়াবো। আর আমরা করি উল্টোটা, তারাই শত শত মানুষকে খাওয়ায়, ধার করে হলেও!

আসুন আমরা বিদআত ছেড়ে সুন্নতকে আঁকড়ে ধরি।
মৃত ব্যক্তির জন্য যেকোনো দিন দান করুন, দোয়া করুন, সদকায়ে জারিয়া করুন। দিন নির্ধারণ করবেন না।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।

মৃতের জন্য সবচেয়ে ভালো উপহার হলো - নীরবে তার মাগফিরাতের জন্য দোয়া করা এবং গোপনে তার নামে সদকা করা।
07/09/2026

মৃতের জন্য সবচেয়ে ভালো উপহার হলো - নীরবে তার মাগফিরাতের জন্য দোয়া করা এবং গোপনে তার নামে সদকা করা।

দূর থেকে ‘ইয়া নবী’ বলে ডাকা কি ঠিক?অনেকেই আবেগে বলে ফেলি, কিন্তু ব্যাকরণ, সাহাবিদের আমল ও আকিদার দিক থেকে এটি সঠিক নয়।...
06/09/2026

দূর থেকে ‘ইয়া নবী’ বলে ডাকা কি ঠিক?

অনেকেই আবেগে বলে ফেলি, কিন্তু ব্যাকরণ, সাহাবিদের আমল ও আকিদার দিক থেকে এটি সঠিক নয়।

✅ ব্যাকরণে ‘ইয়া’ দিয়ে শুধু উপস্থিত কাউকে ডাকা যায়
✅ সাহাবিরা বলতেন ‘ইয়া রাসূলুল্লাহ’ সম্মানের সাথে
✅ দূর থেকে শোনার ক্ষমতা কেবল আল্লাহর
✅ সুন্নাহ হলো দূর থেকে বেশি দরূদ ও সালাম পড়া — ফেরেশতারা তা রওজায় পৌঁছে দেন।

আবেগ নয়, সুন্নাহর অনুসরণেই প্রকৃত সফলতা।

রেফারেন্স: সূরা আহযাব ৩৩:৫৬
বলুন: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ﷺ

আপনার মতামত কমেন্টে জানান। শেয়ার করে অন্যকে খুতবাতুলইসলাম
#ইয়া_নবী #দরুদ #সুন্নাহ #আকিদা #ইসলামিক_পোস্ট #ইসলামিক_জ্ঞান সুযোগ করে দিন।

সাবধান! এটি বিদআত ❌আমাদের সমাজে অনেক এলাকায় কবরের চার কোণায় চারটি খুঁটি গেড়ে চার কুল পড়ে খুঁটি তোলার প্রথা চালু আছে।...
06/09/2026

সাবধান! এটি বিদআত ❌

আমাদের সমাজে অনেক এলাকায় কবরের চার কোণায় চারটি খুঁটি গেড়ে চার কুল পড়ে খুঁটি তোলার প্রথা চালু আছে।

মনে রাখবেন, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এটাকে সওয়াব বা সুন্নত মনে করা বিদআত।

রাসূল ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আমাদের দ্বীনে এমন কিছু নতুন সৃষ্টি করল যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।"
[সহীহ বুখারী ২৬৯৭, সহীহ মুসলিম ১৭১৮]

তাহলে সুন্নত কী?
দাফনের পর মৃতের মাথার দিকে সূরা বাকারার শুরু অংশ এবং পায়ের দিকে শেষ ২ আয়াত পড়া [শুআবুল ঈমান ৮৮৫৪, রদ্দুল মুহতার ২/২৪৩] এবং তার মাগফিরাত ও কবরে দৃঢ় থাকার জন্য দোয়া করা।

আসুন, আমরা কুরআন ও সহীহ হাদীসের ভিত্তিতে আমল করি, বিদআত থেকে বেঁচে থাকি।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।
আপনার এলাকায় কি এই প্রথা এখনো চালু আছে? কমেন্টে জানান।
#বিদআত #ইসলামিক_জ্ঞান #কবর #দাফন #চার_কুল #সুন্নত #হাদিস #সহীহ_বুখারী #ইসলামিক_পোস্ট

মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া! 😢১. সদকায়ে জারিয়াহ২. উপকারী জ্ঞান৩. নেক সন্তানের দোয়াআজ আমরা ...
31/08/2026

মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া! 😢

১. সদকায়ে জারিয়াহ
২. উপকারী জ্ঞান
৩. নেক সন্তানের দোয়া

আজ আমরা কি এমন কিছু করছি যা কবরে গিয়েও আমাদের কাজে লাগবে?

আল্লাহ আমাদের সবাইকে এই তিনটি আমল করার তাওফিক দিন।
আমীন। 🤲

ভালো লাগলে শেয়ার করে সদকায়ে জারিয়াহতে অংশ নিন।

#খুতবাতুলইসলাম #হাদিসের_বাণী #সহীহ_মুসলিম #ইসলামিক_পোস্ট #সদকায়ে_জারিয়াহ #নেক_সন্তান #ইসলামিক_রিমাইন্ডার #দাওয়াহ

🍀🍀 জুমার দ্বিতিয় আজান কী বেদয়াত🍀🍀১. শায়খ আবদুল আজিজ ইবনে বায (রহ.) - সৌদি গ্র্যান্ড মুফতিالسؤال: هل للجمعة أذان واحد أم...
24/08/2026

🍀🍀 জুমার দ্বিতিয় আজান কী বেদয়াত🍀🍀
১. শায়খ আবদুল আজিজ ইবনে বায (রহ.) - সৌদি গ্র্যান্ড মুফতি
السؤال: هل للجمعة أذان واحد أم أذانان؟
الجواب:
الجمعة لها أذان واحد، هذا هو الأصل، وهذا هو المفترض عند دخول الخطيب وهو الواقع في عهد النبي ﷺ، كان إذا دخل الخطيب أذن بلال رضي الله عنه، ثم زاد عثمان أذانًا ثانيًا مستحب لتنبيه الناس على أن اليوم يوم الجمعة قبل الأذان الأول، يعني قبل الأذان السابق الذي عند دخول الخطيب يأذن به قبل الوقت بنص ساعة أو نحوها أو ساعة؛ حتى يعلم الناس الجمعة، وحتى يستعدوا للمجيء، وقد درج السلف على هذا تأسيًا بعثمان في عهد عثمان وفي عهد علي وعهد الصحابة بعد عثمان، ثم درج عليه السلف الصالح، فهذا مشروع من عمل الخلفاء الراشدين، والرسول ﷺ قال: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي
অন্য জায়গায় তিনি বলেন:
ليس ببدعة، ولم تنقض الحكمة، ومن قال هذا فقد غلط... فإذا فعله عثمان الخليفة الراشد للتنبيه، فمن بعد الصحابة أشد حاجة إلى التنبيه، وأكثر شغلاً، وأكثر غفلةً
অর্থ: এটা বিদআত নয়, এর হিকমত এখনো শেষ হয়ে যায়নি। যে বলবে শেষ হয়ে গেছে সে ভুল করেছে।
২. আল-লাজনাতুদ দায়িমা (স্থায়ী ফতোয়া বোর্ড, সৌদি আরব) ফতোয়া নং ১৬৪৭
এটা মক্কা-মদিনার ওলামাদের সম্মিলিত ফতোয়া:
س1: هل الأذان الأول يوم الجمعة بدعة؟
ج1: ثبت عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي، تمسكوا بها وعضوا عليها بالنواجذ الحديث. والنداء يوم الجمعة كان أوله حين يجلس الإمام على المنبر في عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما، فلما كانت خلافة عثمان وكثر الناس؛ أمر عثمان يوم الجمعة بالأذان الأول -الآن-، وليس ببدعة لما سبق من الأمر باتباع سنة الخلفاء الراشدين.
​
وكان هذا الأذان لما كثر المسلمون فزاده اجتهادًا منه، وموافقة سائر الصحابة له بالسكوت وعدم الإنكار؛ فصار إجماعًا سكوتيًّا.
অর্থ: রাসূল (সা.) বলেছেন আমার ও খুলাফায়ে রাশেদীনের সুন্নত আঁকড়ে ধরো। জুমার আজান প্রথমে ইমাম মিম্বরে বসলে দেওয়া হতো নবী, আবু বকর, উমরের যুগে। পরে উসমানের যুগে মানুষ বেড়ে গেলে তিনি প্রথম আজান বাড়ান। সুতরাং এটি বিদআত নয়। সাহাবারা চুপ থেকে সম্মতি দিয়েছেন, তাই এটি ইজমায়ে সুকুতি।
৩. শায়খ ইবনে উসাইমিন (রহ.)
তিনি বলেন দুই আজানের মাঝে ব্যবধান থাকা উচিত, যেমন নজদে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখা হয়। মক্কা-মদিনায় ব্যবধান কম, এটাও জায়েয তবে উত্তম হলো সময় রাখা।
الواقع أننا في نجد نجعل فرقاً بين الأذان الأول والأذان الثاني نحو نصف ساعة أو ساعة إلا ربع... وفي مكة والمدينة لا يجعلون بينهما فرقاً
# # # ৪. হাদিস - যার উপর ভিত্তি করে ফতোয়া
عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَلَمَّا كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ
• বুখারী ৯১২
সারাংশ:
মক্কা-মদিনার কোন আলেমই দুই আজানকে বিদআত বলেননি। বরং তাদের মতে এটি سنة الخلفاء الراشدين**। হ্যাঁ, যদি কেউ শুধু এক আজান দেয় - যেমন নবী (সা.) এর যুগে ছিল - তাতেও নামাজ সহিহ হবে, কোন গুনাহ নেই। ইবনে বায বলেছেন: **فإذا فعل فهو أحسن وإلا ما يضر، إذا اكتفي بأذان واحد لا حرج

কিন্তু দুই আজানকে বিদআত বলা, এবং হারামাইন শরিফাইনের আমলকে ভুল বলা - এটি সৌদি ওলামাদের মতে ভুল।

19/08/2026
13/08/2026

গীবত তথা পরনিন্দা করার পরে "ধর্মীয় লেবাসে" তা জায়েজ করার শয়তানি বুদ্ধি!
"বলা ঠিক না, না বলেও পারিনা, আল্লাহ মাফ করুক" যা বলা হয়েছে- কথা ঠিক!
গীবতের বাঁকি থাকলো কিছু?

Address

Rajshahi
5810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khutbatul Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share