26/03/2020
রাজশাহী ধর্মপ্রদেশের প্রিয় পুরোহিতগণ,
বর্তমান বিশ্ব করোনার ভাইরাস বা কোভিড -১৯ দ্বারা সৃষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মারা গিয়েছেন অনেক মানুষ। কয়েক লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। যাদের বেশির ভাগই এখন মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা, আমাদের আপনজনেরা ও দেশের আপামর জনগণ কেউ এর সংক্রমণমুক্ত নন। এই পরিস্থিতিতে আমরা রাজশাহী ধর্মপ্রদেশের পুরোহিতরা করোনার ভাইরাসের ভয়াবহ মরণঘাতি সংক্রমণ থেকে বিশ্বের সকল মানুষের মুক্তির উদ্দেশ্যে চব্বিশ ঘন্টা পর্যায়ক্রমে ২৪টা খ্রিস্টযাগ উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, সকল মানুষ যীশুর জীবনদায়ী আত্মৎসর্গের মধ্য দিয়ে রক্ষা পাবে, আধ্যাত্মিক শক্তি ও আশির্বাদ পাবে। আহ্বান রাখি, সমগ্র বিশ্ব মানবজাতিকে হৃদয়ের রেখে ২৮-২৯ মার্চ ২০২০, নিরবিচ্ছিন্নভাবে ২৪ ঘন্টায় ২৪ টি খ্রিষ্টযাগ উৎসর্গ করি। শেষে ২৫তম ঘন্টায় সকল ধর্মপল্লীর পুরোহিতগণ নিজ নিজ গীর্জায় একযোগে খ্রিস্টযাগ উৎসর্গ করবেন জগৎ ও সকল মানুষের কল্যাণ কামনায়। উক্ত সময় সূচি কোনও উপায়ে আপনার নিজ ধর্মপল্লীর জনগণকেও জানিয়ে দিন। সেইসাথে আহ্বান করতে পারেন বাড়িতে নিজ অবস্থানে থেকে আধ্যাত্মিকভাবে পবিত্র বাণীপাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে যেন একাত্ম হতে পারেন।প্রতি ধর্মপল্লীর ফাদারগণ নির্ধারিত ঘন্টায় খ্রিস্টযাগ ও পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা প্রার্থনার মধ্য দিয়ে যেন অতিবাহিত করেন সেই অনুরোধ রাখি। এর মধ্য সকল মানুষকে করোনার প্রকোপ থেকে জীবন রক্ষার জন্য প্রভুর নিকট উৎসর্গ করি! ঈশ্বরের মঙ্গল আশির্বাদ আমাদের সকলের সহায় থাকুক। রক্ষাকারিণী মা মারীয়া আমাদের রক্ষা করুণ।
+ বিশপ জের্ভাস রোজারিও
রাজশাহী ধর্মপ্রদেশ
===+===+===+===
28-29 March 2020
===+====+===+===
07:00 am- Bishop Gervas Rozario
08:00 am- Andharkota
09:00 am- Beneedwar
10-00 am- Bhutahara
11:00 am- Bonpara
12:00 am- Bhobanipur
01:00 pm- Cathedral
02:00 pm- Chandpukur
03:00 pm- Failzana
04:00 pm- Gopalpur
05:00 pm- Gulta
06:00 pm- Katadanga
07:00 pm- Khonjonpur
08:00 pm- Kolimnagar
09:00 pm- Krishnabollov
10:00 pm- Borni
11:00 pm- Mohipara
12:00 pm- Mothurapur
01:00 am- Mundumala
02:00 am- Nabaibottola
03:00 am- Rohanpur
04:00 am- Surshunipara
05:00 am- Pastoral Centre
06:00 am- Bogura & Delowabari
07:00 am- All Parishes
মার্চ মাসে পুণ্য উপাসনার/খ্রীষ্টযাগের বাণীপাঠসমূহ
===+===+===+===+===+===+===+===+===
২৬ মার্চ
১) যাত্রাপুস্তক-৩২:৭-১৪
২) যোহন- ৫:৩১-৪৭
--------------
২৭ মার্চ
১) প্রজ্ঞাপুস্তক- ২: ১, ১২-২২
২) যোহন-৭: ১-২, ১০,২৫-৩০
--------------
২৮ মার্চ
১) জেরেমিয়- ১১:১৮-২০
২) যোহন- ৭:৪০-৫৩
--------------
২৯ মার্চ
১) এজেকিয়েল-৩৭:১২-১৪
২) রোমীয়-৮:৮-১১
৩) যোহন- ১:১-৪৫
-------------
৩০ মার্চ
১) দানিয়েল ৩:৫২-৫৬
২) যোহন-৮:৩১-৪২
--------------
৩১ মার্চ
১) আদিপুস্তক-১৭:৩-৯
২) যোহন-৮:৫১-৫৯
সবাই নিজ গৃহে নিরাপদে থাকুন, সুস্থ্য থাকুন!