Markazut Taqwa Institute Rajshahi - মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • Markazut Taqwa Institute Rajshahi - মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী

Markazut Taqwa Institute Rajshahi - মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী ১০৩টি দেশের মধ্যে বিশ্বের সেরা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ঢাকা হতে পরিচালিত....

✅ভূমিকা✅

আসসালামুআলাইকুম ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য, যিনি মানবজাতিকে সৃষ্টি করে প্রতিনিধিত্বের যোগ্যতা অর্জন করিয়েছেন। একমাত্র ইলমে ওহীর মাধ্যমে ইলম অন্বেষন করার ক্ষেত্রে নারী-পুরুষের ভেদাভেদ নেই। তাই মহান রব্বুল আলামিনের হুকুম "পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন" । নবী কারীম (সাঃ) বলেছেন প্রত্যেক মুসলমানের উপর ইলমে-দ্বীন অর্জন করা ফরজ, তাই প্রকৃত পক্ষে একজন মুসলমানকে অবশ্যই কুরআনুল কারীম ও সুন্নাতে রসূল (সাঃ) সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হয়। পাশাপশি আধুনিক বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় আন্তর্জাতিক হাফেজ-হাফেজা এবং আলেম-আলেমা জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, ভাষা সাহিত্য তথা সকল বিষয়েই পারদর্শী হওয়া প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। আর এলক্ষে উন্নতমানের শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে- “মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট, রাজশাহী"।


✅প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দেশ্য✅

লক্ষ্যঃ কুরআন সুন্নাহর আলোকে শিক্ষার্থীকে জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ-হাফেজা ও আলেম-আলেমা হিসাবে গড়ে তোলা এবং হক্কানী আলেমগণদের পথ অনুসরন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তোলা।

উদ্দেশ্যঃ আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং তার রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর শাফাআত অর্জন করা।


✅মাদ্রাসার বৈশিষ্ট্য✅

✔ আন্তর্জাতিক মানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর মাধ্যমে পাঠদান।

✔ মেধা অনুযায়ী দুই থেকে তিন বছরের মধ্যে হিফজ সমাপন।

✔ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ দ্বারা মাশকো ও দরস প্রদান।

✔ ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর ।

✔ আন্তর্জাতিক মানের হাফেজ/হাফেজা হিসাবে গড়ে তোলার পাশাপাশি আমল ও আখলাকের প্রতি বিশেষ নজরদারী।

✔ একজন ওস্তাদের অধিনে ১২ থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী পাঠদান।

✔ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণের ব্যবস্থা।

✔ প্রখ্যাত ওলামায়ে একরামগণের পরামর্শে পরিচালিত।

✔ বিশ্ব বিখ্যাত হাফেজ ও ক্বারীদের অডিও-ভিডিওর মাধ্যমে তিলাওয়াত সুন্দর করার ব্যবস্থা।

✔ দূর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় মনোযোগী করে তোলা।

✔ হিফজের পাশাপাশি ১ম থেকে ৮ম শ্রেনি পর্যন্ত পাঠদান।

✔ মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে লেখাপড়ার মান উন্নয়ন।

✔ পরীক্ষার পরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান।

✔ আবাসিক শিক্ষার্থীদের জন্য ৫ বেলা মানসম্পন্ন খাবারের ব্যবস্থা।

✔ আবাসিক শিক্ষার্থীদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সু-চিকিৎসার ব্যবস্থা।

✔ সার্বক্ষণিক সি.সি. টিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় ।

✔ বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় লেখা সুন্দর করা।

✔ কম্পিউটার শিক্ষার ব্যবস্থা।

✔ নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও শরীয়ত সম্মত সুস্থ্য বিনোদনের ব্যবস্থা ।

✔ প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ ।

✔ বাৎসরিক শিক্ষা সফর ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন।


✅আমাদের বিভাগসমূহ✅

✔ আদর্শ নুরানী নাজেরাঃ প্রয়োজনীয় সূরা মুখস্থ করানো ও দোয়া-হাদিস-মাসয়ালা ও নাজেরা ঠিক করানো।

✔ সবকী হিফজ বিভাগঃ ২ বছরে আন্তর্জাতিক মানসম্মত হিফজ সমাপ্ত করন।

✔ হিফজ রিভিশন বিভাগঃ ১ বছরে জাতীয় হিফজ প্রতিযোগীতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন।

✔ ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ : ১ বছরে বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগীতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন।

✔ সাংস্কৃতিক বিভাগঃ অপসংস্কৃতি থেকে মুসলিম জাতিকে রক্ষার জন্য ইসলামী সাংস্কৃিতিক চর্চা (হামদ ও নাত ও ইসলামী গজল শিক্ষা ব্যবস্থা)।

✔ জেনারেল বিভাগঃ বিশেষভাবে ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

✔ বয়স্কদের কুরআন শিক্ষা বিভাগঃ প্রয়োজনীয় সূরা মুখস্থ করানো ও দোয়া-মাসায়েল ও নাজেরা ঠিক করানো।

✔ অনলাইন বিভাগঃ মাদরাসায় আসতে অপারগ কুরআন শিক্ষায় আগ্রহীদের জন্য মাদরাসায় অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস করানো।


✅কেন আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন✅

✔ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা।

✔ মাদ্রাসা বোর্ডের সিলেবাসে জেনারেল শিক্ষা ব্যবস্থা।

✔ স্বল্প সময়ে হিফজ ও ইয়াদের নিশ্চয়তা।

✔ প্রতিদিন মাখরাজ, সিফাত ও লাহানের উপর বিশেষ নজরদারী।

✔ অনলাইনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা।

✔ ইংরেজি ও আরবী ভাষার উপর গুরুত্বারোপসহ স্পোকেনের ব্যবস্থা।

✔ শিরক ও বিদআতমুক্ত সম্পূর্ণ অরাজনৈতিক একটি শিক্ষা প্রতিষ্ঠান।

✔ থাকা ও খাওয়ার নিরাপদ স্বাস্থ্যসম্মত পরিবেশ।


✅আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মাবলী✅

✔ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছাত্র-ছাত্রীদের মাদ্রাসার বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ।

✔ বিনা অনুমতিতে কেউ কারো জিনিপত্র ব্যবহার করতে পারবে না।

✔ ক্লাস চলাকালীন সময় মাদরাসার ভিতরে কোন আত্মীয়-স্বজন নিয়ে আসা বা তাদের সাথে গল্প করা যাবে না।

✔ কোন ছাত্র-ছাত্রী স্বর্ণ বা মূল্যবান কোন জিনিসপত্র সাথে রাখতে পারবেনা বা ধার দিতে অথবা নিতে পারবেনা।

✔ কারো দ্বারা কষ্ট পেলে নিজে বিচার করতে পারবেনা বরং মাদ্রাসার কর্তৃপক্ষকে জানাবে।

✔ শিক্ষক বা শিক্ষিকাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধাশীল হতে হবে।

✔ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সাথে উত্তম ব্যবহার করতে হবে এবং পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না।

✔ মাদ্রাসা কর্তৃক নিয়মাবলী ও সময়সূচী মেনে চলতে হবে।

✔ সাপ্তাহিক তালিমে আবাসিক ও অনাবাসিক সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত
থাকতে হবে।

✔ মাদ্রাসা অফিসের নির্ধারিত মোবাইল ছাড়া অন্য কোন মোবাইল ব্যবহার করা যাবে না।

✔ মাদ্রাসার কোন ব্যপারে সমস্যা বা সন্দেহ হলে মোহতামিম সাহেবের নিকট ছাড়া অন্য কারো কাছে বলাবলি করা যাবে না।

Address

হাউজিং এস্টেট. ক্যান্টনমেন্ট. রাজশাহী
Rajshahi
6202

Alerts

Be the first to know and let us send you an email when Markazut Taqwa Institute Rajshahi - মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Markazut Taqwa Institute Rajshahi - মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী:

Shortcuts

Share