12/09/2025
ক্লাস নাইনে ভর্তি হয়েছিল তামান্না।
স্কুলে বোরখা পড়ে যেত সে।
প্রথমদিকে স্যাররা কিছু বলেনি।
কিন্তু হঠাৎ একদিন এক স্যার দাঁড় করিয়ে বললেন—
“এই মেয়ে মুখ খুলো, স্কুলে বোরখা পড়ে আসো কেন?”
---
থতমত খেয়ে গিয়েছিল তামান্না।
ভয় পেয়েছিল, তবুও বোরখা খোলেনি।
স্যার রেগে গিয়ে বললেন—
“মুখ খুলো, না হয় ক্লাস থেকে বের হয়ে যাও।”
সে বের হয়ে গেলো।
চোখভরা কান্না, বুকভরা অপমান নিয়ে।
---
কলেজে ভর্তি হতে গিয়েও একই অভিজ্ঞতা।
স্যাররা রেজাল্টের প্রশংসা করলেও
বাবা যখন বোরখার কথা তুললেন—
তাদের মুখ কালো হয়ে গেলো।
তাই ভর্তি হয়নি কাছের কলেজে।
---
ঢাকা বিশ্ববিদ্যালয়েও থামেনি অপমান।
ক্লাসে দাঁড় করিয়ে বিদ্রূপ করা হতো।
হাসাহাসি চলতো বোরখা নিয়ে।
কারো প্রশ্ন—
“এই বয়সে বিয়ে কেন করলা? তুমি তো মডার্ন না, খ্যাত।”
---
ডাকসু নির্বাচনের সময়
পোস্টারে শিং এঁকে দেওয়া হয়েছিল,
কালি মাখিয়ে চোখমুখ বিকৃত করা হয়েছিল।
অপরাধ একটাই—
সে হিজাব পড়তো, বোরখা পড়তো।
---
কিন্তু সব সহ্য করা সেই তামান্নাই
ডাকসু নির্বাচনে পেলো ১০ হাজারের বেশি ভোট।
তার নাম ঘোষণার সাথে সাথে
গর্জে উঠলো ক্যাম্পাস—
“হিজাব! হিজাব!”
---
হাততালি, উল্লাস, স্লোগানের মাঝে
তামান্নার চোখ ভিজে গেলো।
সেদিন মনে পড়লো—
সেই ক্লাস নাইনের কথা,
যেদিন বোরখার জন্য স্যার তাকে
ক্লাস থেকে বের করে দিয়েছিল।
গত ১৬টা বছর ধইরা এদেশে কট্টর ভারতীয় হিন্দুত্ববাদি শাসন চলেছে, না জানি কতো বোনের হিজাব খুলেছে ওরা! 😓💔