Islamic Research & Propagation

Islamic Research & Propagation Assalamu'alikum
we want to propagate islam entire the world. So please follow us and share your important opinion to us

20/04/2024
একজন মানুষ যখন দ্বীনদার হতে শুরু করেন, তখন তার মাঝে এ পরিবর্তনটা প্রথমে শুরু হয় মনের দিক থেকে। আল্লাহ তাআলা তার অন্তরে এ...
11/06/2023

একজন মানুষ যখন দ্বীনদার হতে শুরু করেন, তখন তার মাঝে এ পরিবর্তনটা প্রথমে শুরু হয় মনের দিক থেকে। আল্লাহ তাআলা তার অন্তরে একটি অনুভূতির আলো দান করেন, যা তাকে আল্লাহমুখি করে দেয়। এরপর সেই অনুভূতিটুকুর কারণেই ধীরে ধীরে তার বেশভূষা পোশাক আশাক কথা বার্তাতেও পরিবর্তন আসতে থাকে।

আবার যখন এর বিপরীতটা ঘটে। একটি লম্বা সময় দ্বীনের পথে চলার পর যখন কেউ আবার পূর্বের অবস্থাতে ফিরে যায়, তখনও এই পরিবর্তনটা মনের দিক থেকেই প্রথমে শুরু হয়। মন যখন পরিবর্তন হয়ে যায়, এরপর পোশাক আশাকেও পরিবর্তন আসে। পালটে যায় তার কথাবার্তার ধরন, স্বভাব চরিত্রও।

তবে সবচেয়ে আশঙ্কার ব্যাপার হল, এই দ্বিতীয় ক্ষেত্রে অনেক সময় মানুষ ধার্মিকতার লিবাসটা ছাড়তে পারে না। লোকচক্ষুর ভয়ে, সমাজের ভয়ে। দাড়ি পাঞ্জাবি হিজাব নিকাব সব আগের মতই থাকে। পরিবর্তন হয়ে যায় শুধু মনটা। নিজের সাথে এবং নিজের রবের সাথে তখন সে এক ভয়ঙ্কর প্রতারণা করেই যায়, কিন্তু লিবাসটুকু ধরে রাখার কারণে তারপরও সে হয়তো সবার চোখে আগের মতই থাকে।

একজন খাঁটি আল্লাহওয়ালা, দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ কারো সাথে ঘনিষ্ট সম্পর্ক না থাকলে, নিজের এই অধ:পতনের ব্যাপারে টেরও পায় না বহু মানুষ।। বরং বাহ্যিক বেশভূষা ঠিক থাকার কারনের আত্মতৃপ্তিতেই ভুগতে থাকে আজীবন।

বড়ই দামী একটি দুআ -

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ

আল্লাহ! হিদায়েত দান করার পর পুনরায় আমাদের পথভ্রষ্ট করে দিবেন না। আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাযিল করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। - সুরা আলে ইমরান, আয়াত ৮
-----------
(কথাগুলো নিজেকে উদ্দেশ্য করেই লিখা। তবে এর পাশাপাশি যদি এটি কারো চিন্তা-চেতনায় পরিবর্তন আনে, তাহলে সেটা তার ও আমার, উভয়ের জন্য সৌভাগ্যের কারন হবে ইন'শা'আল্লাহ।)

© Rizwanul Kabir vai

বর্তমান বিশ্বের সবচেয়ে খ্যাতনামা ইসলামিক স্কলার আল্লামা প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ...
26/09/2022

বর্তমান বিশ্বের সবচেয়ে খ্যাতনামা ইসলামিক স্কলার আল্লামা প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

16/07/2022

You want success_ _ Nouman Ali Khan

15/07/2022

You feel lonely and depressed_ _ Nouman Ali Khan

22/06/2022

A page from Ustadh_s Diary _ Nouman Ali Khan

08/06/2022

তালাশ _ Talash _ Very Educative Naseeha (Poetry) of Allama Iqbal

25/05/2022

"কেউ যদি ইমাম বুখারী-কে দেখতে চায়-সে যেন এই ছেলেটির দিকে তাকায়"!

ইমাম বুখারী বাল্য অবস্হায়-ই ছিলেন 70 হাজার হাদীসের হাফেজ ; নিচের এই ছেলেটিও বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ সহ 18 টি কিতাবের অর্ধলক্ষাধীক হাদীসের হাফেজ।

হাদীসের মতন, রাবীর নাম, হাদীসটিকে কে সহীহ বললো, কে যইফ বললো, হাদীসটি কোন কিতাবের কত খন্ডে আছে , এমনকি হাদীসের নাম্বারগুলোও মুখস্থ আছে তাঁর। কোন হাদীসের পর কোন হাদীস আছে সেটা ধারাবাহিকভাবে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলার ক্ষমতা আছে তাঁর।

নববী কাল থেকে এ যাবৎকাল পর্যন্ত পুরো কোরআনের হাফেজ হয়েছে অসংখ্যজন কিন্ত নবীর সমস্ত হাদীসের হাফেজ ছিলেন মাত্র দু'জন ইমাম (ইমাম আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন রহঃ এবং এই দু'জনই ছিলেন ইমাম বুখারীর উস্তাদ।)

অতএব বুঝাই যাচ্ছে যে, কোরআন মুখস্থ করার চাইতে হাদীস মুখস্থ করা অত্যাধিক কঠিন। তাইতো বাংলাদেশে হাজার হাজার কোরআনের হাফেজ থাকলেও হাদীসের হাফেজ কিন্ত একজনও নেই।
কিন্ত আরবের মাটিতে এমন হাদীসের হাফেজ শত শত আছে। আলহামদুলিল্লাহ।
এদেরকে দেখলেই বুঝা যায় আমাদের পূর্ববর্তী ইমামগণ কেমন স্মৃতিশক্তির অধিকারী ছিলেন! সুবহানাল্লাহ!!

[ছেলেটির নাম জিহাদ বিন মুতইব আল মালেকী, সৌদি আরবের রাজধানী রিয়াদে 2002 সালে জন্ম। দুঃখজনক হলেও সত্য যে, ছেলেটি অন্ধ, চোখে আলো নেই কিন্ত তাঁর অন্তরটা কোরআন হাদীসের আলোতে পরিপূর্ণ।]

جعله الله مجددا لهذه الأمة
وجعل حياته طيبة وطويلة!

(Collected)

Address

Bagha
Rajshahi

Telephone

+8801946480417

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Research & Propagation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Research & Propagation:

Share