31/12/2025
#বিদায়_লগ্নে_২০২৫ঈ. #আসন্ন_২০২৬ঈ.
─━━━━━━⊱✿⊰━━━━━━─
২০২৫খ্রিস্টীয় সন বিদায় নিচ্ছে অদ্য
রাত ১২.১মিনিটে। শুরু হবে খ্রিস্টীয় নববর্ষ ২০২৬। আর এর মাধ্যমে আমাদের জীবন থেকে বিদায় নিবে আরেকটি বছর! শেষ হবে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়! যুক্ত হবে পৃথিবীর ইতিহাসে নানা ট্রাজেডি, ঘটনাপ্রবাহ, জয়-পরাজয় এবং উত্থান- পতনের পরিচ্ছেদ।
এখনই প্রায় প্রতিটি ঘরে, অফিসে এবং প্রতিষ্ঠানে শুরু হয়ে গেছে ক্যালেন্ডার পরিবর্তনের পুরনো সংস্কৃতি। নববর্ষ প্রেমীরা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে পুরোদমে।
দোকানদার, ক্যাশিয়ার, ব্যাংকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভ -লসের হিসাব কষতে ব্যস্ত।
👉 কিন্তু আমরা কি বছরের সমাপ্তি লগ্নে আমাদের জীবনের হিসাব কষেছি?
👉 চিন্তা করেছি কী? কেন এই জীবন? জীবনের লক্ষ্য-উদ্দেশ্যই বা কি?
👉 জীবনের প্রকৃত লাভ-লোকসান কী?
👉 এভাবেই কি বিনা হিসাবে আমাদের জীবন শেষ করে দিব?
👉 চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই বিষয়গুলো গুরুত্বের সাথে ভাববার প্রয়োজন বুঝি আমাদের নেই?
👉 হেলায় অবহেলায় এবং অনর্থক ক্রিয়া-কর্মে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো বিনষ্ট করার কারণে আমাদেরকে কি আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে না? আর কতদিন চলবো এভাবে?
আল্লাহ রাব্বুল আলামীন বলেন,
'মহিমাময় সেই সত্তা, যার কুদরতি হাতে গোটা রাজত্ব। তিনি সবকিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান। তিনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে, আমলে তোমাদের মধ্যে কে সর্বোত্তম। তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল'।
[সূরা মূলক, আয়াত:১-২]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
'বুদ্ধিমান সেই ব্যক্তি যে, নিজের জীবনের হিসাব রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে'।
[তিরমিজি, হাদীস নং-২৪৫৯]
একটু ভাবুন! একটু চিন্তা করুন!!
👉 বছর পূর্তি হওয়া আর নববর্ষ আসা এটা আনন্দের না বেদনার?
👉 উল্লাস, উন্মাদনায় মেতে ওঠার না আফসোস ও অনুশোচনায় ক্লিষ্ট হওয়ার?
দেখতে দেখতে একটা বছর চলে গেল অথচ পরকালের কোন প্রস্তুতি নিতে পারলাম না! এর চেয়ে আফসোস আর হতাশার বিষয় কি হতে পারে?
এটাতো মহা বেদনার এবং মহা আফসোসের কথা!!
👉 সুতরাং কোন মুসলমান কি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে বিজাতীয় সংস্কৃতিতে মেতে উঠতে পারে?
👉 কোন মুসলমান পারে কি , ইহুদী, খ্রিস্টানদের সাথে গা ভাসিয়ে দিতে?
না, না, না?? এটা কখনো হতে পারে না??
কোনো মুসলিম নারী-পুরুষ এ ধরনের ধর্মবিরোধী গর্হিত কাজে কখনই সম্পৃক্ত হতে পারে না?
পারে না ইহুদী-খ্রিস্টানদের সাথে একাকার হয়ে যেতে?
আল্লাহ রব্বুল আলামীন বলেন, ‘হে মুমিনগণ! ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা নিজেরাই একে-অন্যের বন্ধু! তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন না'।
[সূরা মায়েদা, আয়াত:৫১]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে [আচার-আচরণে, সভ্যতা-সংস্কৃতিতে] সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে।’
[আবু দাউদ, হাদীস নং-৪০৩১]
মুমিন তো বছর সমাপ্তির রাতে এক বছরের জীবন ডায়েরি খুলে বসবে। ডায়েরিতে থাকা কৃত অপরাধগুলো চিহ্নিত করবে এবং কান্নায় বুক ভাসাবে। আর ভবিষ্যৎ জীবনকে পরিশুদ্ধ রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে।
২০২৫ সালে ডেঙ্গু জ্বরসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মারা গেছে!?
অগ্নিকাণ্ডসহ জলে-স্থলে অসংখ্য বিপর্যয়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যাও তো কম নয়!
সৌভাগ্যবান তো কেবল তারাই যারা তাদের গোটা জীবনকে আল্লাহপাকের সন্তুষ্টি মোতাবেক পরিচালনা করতে সচেষ্ট হয়েছে এবং ঈমানের সাথে ভালো আমল নিয়ে দুনিয়াকে বিদায় জানিয়েছে।
সুতরাং একটি বছরের সমাপ্তি লগ্নে এবং আরেকটি নতুন বছরের আগমনের পূর্বে প্রত্যেকের উচিত বিগত জীবনে কৃত সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে রোনাজারির মাধ্যমে খাঁটি দিলে তওবা করা। আফসোস করা এবং অনুতপ্ত হওয়া।
সাথে সাথে আগামী বছরে সব ধরনের গোনাহ বর্জনের পাশাপাশি আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক জীবন পরিচালনার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া।
আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন, যতদিন হায়াত রেখেছেন গোনাহমুক্তভাবে তাঁর সন্তুষ্টি মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দিন এবং বিদায়বেলায় ঈমানী মওত নসিব করুন।
আমীন। য়া- রাব্বাল আলামীন।
_________________________
#বিদায়_লগ্নে_২০২৫
#আসন্ন_২০২৬
#জীবনের_হিসাব
#আত্মসমালোচনা
#তওবা_ও_ইস্তিগফার
#নববর্ষ_ভাবনা
#বিজাতীয়_সংস্কৃতি_বর্জন
#থার্টি_ফার্স্ট_নয়
#ঈমানী_মৃত্যু
__________________________
© (মুফতী) মোস্তফা কামাল