One tv

Directions

One tv Construction all matarials and civil engineering related video.

শোক সংবাদ, পটুয়াখালী সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হোসেন আলী মীর স্যার, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হসপিটালে চ...
03/10/2026

শোক সংবাদ, পটুয়াখালী সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হোসেন আলী মীর স্যার, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যারের সাথে দেখা হলে হাসিমুখে কথা বলতেন, আমার দেখা মতে স্যার অত্যান্ত ভাল একজন মানুষ ছিলেন। আল্লাহ তা'আলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।

আজকের বিষয় পাইল-কাস্ট-ইন-সিটু পাইল — সম্পর্কিত ২৫টি প্রশ্ন ও উত্তর:নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই দরকারি!!১.  কাস্ট...
19/09/2026

আজকের বিষয় পাইল-
কাস্ট-ইন-সিটু পাইল — সম্পর্কিত ২৫টি প্রশ্ন ও উত্তর:
নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই দরকারি!!

১. কাস্ট-ইন-সিটু পাইল কী?
উত্তর: সাইটে মাটি খনন করে/বোর করে সেই গর্তের মধ্যে Reinforcement Cage বসিয়ে এবং পরে Concrete ঢালাই করে যে Pile তৈরি করা হয় তাকে Cast-in-Situ Pile বলে।

২. কাস্ট-ইন-সিটু পাইল কেন ব্যবহার করা হয়?
উত্তর: যখন উপরিভাগের মাটি পর্যাপ্ত Bearing Capacity দিতে পারে না এবং গভীর শক্ত স্তরে Load Transfer করতে হয়।

৩. কাস্ট-ইন-সিটু পাইল -এর প্রধান সুবিধা কী?
উত্তর: প্রয়োজন অনুযায়ী Pile-এর Diameter ও Length পরিবর্তন করা যায় এবং Transport-এর প্রয়োজন হয় না।

৪. পাইলের লোড কীভাবে মাটিতে ট্টান্সফার হয়?
উত্তর: প্রধানত End Bearing এবং Skin Friction-এর মাধ্যমে।

৫. পাইল ডায়ামিটার কীভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: Structural Design, Soil Condition, Load এবং Construction Method বিবেচনা করে Engineer নির্ধারণ করেন।

৬. পাইল লেন্থ কীভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: Soil Investigation রিপোর্ট, Bearing Capacity এবং Design Load অনুযায়ী নির্ধারণ করা হয়।

৭. বোরিং কী?
উত্তর: নির্ধারিত Diameter ও Depth অনুযায়ী মাটির মধ্যে গর্ত তৈরির প্রক্রিয়াকে Boring বলে।

৮. কেসিং পাইল কেন ব্যবহার করা হয়?
উত্তর: Loose Soil বা পানিযুক্ত মাটিতে Borehole Collapse হওয়া রোধ করতে Casing ব্যবহার করা হয়।

৯. বেন্টোনাইট-এর কাজ কী?
উত্তর: Borehole-এর দেয়াল স্থিতিশীল রাখতে এবং মাটি ধসে পড়া রোধ করতে Bentonite Slurry ব্যবহার করা হয়।

১০. রিইনফোর্সমেন্ট কেস কী?
উত্তর: Pile-এর Longitudinal Bar ও Spiral/Hoop Bar নির্ধারিত Spacing অনুযায়ী যুক্ত করে তৈরি Reinforcement Assembly-কে Cage বলে।

১১. Pile Cage-এ Cover কেন দেওয়া হয়?
উত্তর: Reinforcement-কে Corrosion থেকে সুরক্ষা দিতে এবং Concrete-এর সঙ্গে পর্যাপ্ত Bond নিশ্চিত করতে।

১২. Tremie Pipe কী?
উত্তর: পানির নিচে বা Bentonite-filled Borehole-এ Concrete ঢালাই করার জন্য ব্যবহৃত একটি বিশেষ পাইপ।

১৩. Tremie Concrete কীভাবে ঢালা হয়?
উত্তর: Tremie Pipe-এর নিচের প্রান্ত Concrete-এর মধ্যে নিমজ্জিত রেখে Continuousভাবে Concrete ঢালা হয়, যাতে Concrete-এর সঙ্গে পানি/Slurry মিশে না যায়।

১৪. Pile Casting-এর আগে কী কী Check করতে হবে?
উত্তর: Bore Depth, Diameter, Verticality, Bore Cleanliness, Reinforcement Cage, Cover, Casing এবং Concrete Arrangement পরীক্ষা করতে হবে।

১৫. Bore Cleaning কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: Borehole-এর নিচে জমে থাকা Loose Soil বা Sediment থাকলে Pile-এর End Bearing Capacity কমে যেতে পারে।

১৬. Pile Verticality কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: Pile অতিরিক্ত Inclined হলে Design অনুযায়ী Load Transfer ব্যাহত হতে পারে এবং Foundation-এর উপর অতিরিক্ত সমস্যা তৈরি হতে পারে।

১৭. Concrete-এর Quality কীভাবে নিশ্চিত করা হয়?
উত্তর: Approved Mix Design, সঠিক Workability, Quality Materials এবং প্রয়োজনীয় Concrete Tests-এর মাধ্যমে।

১৮. Pile Concrete-এ Cube Test কেন করা হয়?
উত্তর: নির্দিষ্ট বয়সে Concrete-এর Compressive Strength যাচাই করার জন্য।

১৯. Pile Integrity Test (PIT) কী?
উত্তর: Pile-এর Continuity, Crack, Void বা বড় ধরনের Defect আছে কি না যাচাই করার একটি Non-Destructive Test।

২০. পাইল লোড টেস্ট কেন করা হয়?
উত্তর: Pile নির্ধারিত Design Load নিরাপদে বহন করতে পারছে কি না যাচাই করার জন্য।

২১. স্টেটিক লোড টেস্ট কী?
উত্তর: Pile-এর উপর ধাপে ধাপে Load প্রয়োগ করে Settlement ও Load-Carrying Behaviour পর্যবেক্ষণ করার পরীক্ষা।

২২. পাইল কাট অফ লেভেলPile কী?
উত্তর: Pile-এর যে নির্দিষ্ট Elevation পর্যন্ত Concrete রাখা হয় এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত/দুর্বল Concrete কেটে ফেলা হয়, সেটিই Cut-off Level।

২৩. পাইল হেড কেন Chipping করা হয়?
উত্তর: Pile-এর উপরের দুর্বল/দূষিত Concrete সরিয়ে Sound Concrete বের করে Pile Cap-এর সঙ্গে ভালো Connection তৈরি করার জন্য।

২৪. পাইল ক্যাপ-এর কাজ কী?
উত্তর: একাধিক Pile-এর Load সংগ্রহ করে Column/Structure-এর মধ্যে সঠিকভাবে বিতরণ করা।

২৫. একজন সাইট ইঞ্জিনিয়ার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কী বিষয় খেয়াল রাখা উচিত?
উত্তর: Bore Depth, Diameter, Verticality, Soil Condition, Cage Length & Cover, Bore Cleaning, Concrete Quality, Tremie Operation এবং Casting Record—প্রতিটি ধাপ Drawing ও Approved Method অনুযায়ী হচ্ছে কি না নিশ্চিত করা।

Engr.Jewel Khalifa
B.Sc. Engineer (Civil)
One Plan Engineering

19/09/2026

এই ভুলের কারনে বিল্ডিং এর স্থায়ীত্ব কমে যায়!

🏠“আপনার বাড়ি নির্মাণের আগে এই ৫টি বিষয় নিশ্চিত করুন!”➡️ সয়েল টেষ্ট।➡️ প্রোপার আর্কিটেকচারাল ড্রইং।➡️ প্রোপার স্ট্রাকচারা...
15/09/2026

🏠“আপনার বাড়ি নির্মাণের আগে এই ৫টি বিষয় নিশ্চিত করুন!”

➡️ সয়েল টেষ্ট।
➡️ প্রোপার আর্কিটেকচারাল ড্রইং।
➡️ প্রোপার স্ট্রাকচারাল ডিজাইন।
➡️ কোয়ালিটি সম্পন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস।
➡️ ড্রইং অনুযায়ী কনস্ট্রাকশন কাজ।
➡️ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন।

বাড়ি নির্মাণ জীবনের বড় একটি বিনিয়োগ,
তাই শুধু খরচ কমানোর চিন্তা না করে নিরাপদ নির্মাণের চিন্তা করুন।

(ইঞ্জিনিয়ার জুয়েল খলিফা)
বি.এসসি. ইঞ্জিনিয়ার (সিভিল)

14/09/2026

বিল্ডিং নির্মানে ক্ষতি নিজেই করছেন নাতো?

13/09/2026

গ্রামে বিল্ডিং নির্মানের আগে এই ভিডিওটি দেখে নিন!

উপজেলায় বিল্ডিং প্ল্যান পাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র :★ আবেদন ফরম: নির্ধারিত ফরম পূরণ করতে হবে, যা উপজেলা পরিষদ থেকে...
12/09/2026

উপজেলায় বিল্ডিং প্ল্যান পাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র :

★ আবেদন ফরম: নির্ধারিত ফরম পূরণ করতে হবে, যা উপজেলা পরিষদ থেকে সংগ্রহ করতে হবে।

★ জমির দলিল/খতিয়ান: জমির মালিকানার প্রমাণপত্র (যেমন: এসএ, আরএস খতিয়ান, ডিসিআর, নামজারি, মিউটেশন।

★ নকশা: প্রস্তাবিত ভবনের স্থাপত্য ও কাঠামোগত নকশা ৭ কপি।

★ প্রকৌশলীর সনদ: নকশা প্রণয়নকারী রেজিস্টার্ড প্রকৌশলীর সনদ ও তার পরিচিতি।

★ আবেদনকারীর পরিচয়: জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি।

★ ছবি: আবেদনকারীর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

★ ফি: আবেদন ফি ও নকশা অনুমোদন ফি জমা দেওয়ার রশিদ।

★ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ।

Engr.Jewel Khalifa
B.Sc. Engineer (Civil)

নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য পাইল নিয়ে ২৫টি বেসিক প্রশ্ন ও উত্তর-আজকের বিষয়: Pile Foundation (পাইল ফাউন্ডেশন)উচ্চ ভবন...
11/09/2026

নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য পাইল নিয়ে ২৫টি বেসিক প্রশ্ন ও উত্তর-
আজকের বিষয়: Pile Foundation (পাইল ফাউন্ডেশন)
উচ্চ ভবন, সেতু, মেট্রোরেল এবং দুর্বল মাটিতে নির্মিত যেকোনো কাঠামোর জন্য Pile Foundation অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নবীন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য পাইলিং সম্পর্কে বেসিক ধারণা থাকা অপরিহার্য।
১. Pile Foundation কী?
➡️ গভীর ভিত্তি (Deep Foundation), যা কাঠামোর লোড শক্ত মাটির স্তরে স্থানান্তর করে।
২. Pile কেন ব্যবহার করা হয়?
➡️যখন উপরিভাগের মাটি কাঠামোর লোড বহনের জন্য যথেষ্ট শক্তিশালী নয়।
৩. Pile Foundation কত প্রকার?
➡️প্রধানত দুই প্রকার: Bored Cast-in-Situ Pile এবং Driven Pile।
৪. Bored Pile কী?
➡️ প্রথমে ড্রিল করে গর্ত তৈরি করা হয়, এরপর রড বসিয়ে কংক্রিট ঢালাই করা হয়।
৫. Driven Pile কী?
➡️ পূর্বপ্রস্তুত পাইলকে Hammer-এর সাহায্যে মাটির ভেতরে প্রবেশ করানো হয়।
৬. Pile Rig কী?
➡️ পাইল ড্রিলিংয়ের জন্য ব্যবহৃত বিশেষায়িত যন্ত্র।
৭. Temporary Casing কেন ব্যবহার করা হয়?✅ গর্ত ধসে পড়া রোধ করতে।
৮. Bentonite Solution-এর কাজ কী?
➡️ ড্রিলকৃত গর্তের পার্শ্ববর্তী মাটি স্থিতিশীল রাখতে।
৯. Tremie Pipe কী?
➡️পানির নিচে বা Bentonite-এর মধ্যে কংক্রিট ঢালাই করার জন্য ব্যবহৃত পাইপ।
১০. Reinforcement Cage কী?
➡️ পাইলের ভেতরে স্থাপন করা রডের খাঁচা।
১১. Spacer কেন ব্যবহার করা হয়?
➡️ Reinforcement Cage-এর চারদিকে নির্ধারিত Concrete Cover বজায় রাখতে।
১২. Cut-off Level কী?
➡️ পাইলের চূড়ান্ত কেটে ফেলার নির্ধারিত উচ্চতা।
১৩. Pile Head Treatment কী?
➡️ Cut-off Level পর্যন্ত অতিরিক্ত কংক্রিট অপসারণ করে ভালো কংক্রিট উন্মুক্ত করার কাজ।
১৪. Pile Cap কী?
➡️ এক বা একাধিক পাইলকে সংযুক্ত করে কলামের লোড বণ্টনকারী RCC সদস্য।
১৫. Working Platform কেন প্রয়োজন?
➡️ Pile Rig ও অন্যান্য যন্ত্র নিরাপদে পরিচালনার জন্য।
১৬. Verticality কেন গুরুত্বপূর্ণ?
➡️ পাইল সোজাভাবে নির্মাণ নিশ্চিত করার জন্য।
১৭. Pile Log কী?
➡️ প্রতিটি পাইলের গভীরতা, সময়, কংক্রিটের পরিমাণসহ নির্মাণ তথ্যের রেকর্ড।
১৮. Pile Integrity Test (PIT) কী?
➡️ পাইলে ফাটল বা ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করার একটি Non-Destructive Test।
১৯. Static Load Test কেন করা হয়?
➡️ পাইলের লোড বহন ক্ষমতা যাচাই করার জন্য।
২০. Dynamic Load Test কী?
➡️ গতিশীল পদ্ধতিতে পাইলের ধারণক্ষমতা নির্ণয়ের পরীক্ষা।
২১. Borehole Log কী?
➡️ মাটির বিভিন্ন স্তরের তথ্যসম্বলিত ভূ-তাত্ত্বিক রেকর্ড।
২২. Concrete Volume কীভাবে যাচাই করা হয়? ➡️পাইলের ব্যাস ও গভীরতার ভিত্তিতে তাত্ত্বিক পরিমাণের সঙ্গে বাস্তব ঢালাইয়ের পরিমাণ তুলনা করে।
২৩. পাইল ঢালাইয়ের সময় Tremie Pipe কেন সবসময় কংক্রিটের মধ্যে ডুবিয়ে রাখা হয়?
➡️ যাতে কংক্রিটের মধ্যে বাতাস বা Bentonite প্রবেশ না করে এবং Segregation না ঘটে।
২৪. পাইলিং কাজের সময় একজন Site Engineer-এর প্রধান দায়িত্ব কী?
➡️ Depth, Verticality, Reinforcement, Tremie Concreting এবং Quality Control নিশ্চিত করা।
২৫. পাইলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী?
➡️ প্রতিটি ধাপে Quality Control বজায় রাখা, কারণ পাইল সম্পন্ন হওয়ার পর এর অধিকাংশ অংশ আর দেখা বা সহজে মেরামত করা যায় না।
✔️ মনে রাখবেন, একটি শক্তিশালী ভবনের ভিত্তি নির্ভর করে সঠিকভাবে নির্মিত Foundation-এর উপর। আর Foundation-এর গুণগত মান নিশ্চিত করতে পাইলিং এর প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা খুবই জরুরি।

11/09/2026

তারাহুরো করে বাড়ির কাজ শুরু করতে চান?

গাথুনির কাজের মান নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ন বিষয়-➡️ ইট: ১ম শ্রেণীর ইট ব্যবহার করা হচ্ছে কিনা (রঙ গাঢ় লাল, শব্দ...
11/09/2026

গাথুনির কাজের মান নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ন বিষয়-

➡️ ইট: ১ম শ্রেণীর ইট ব্যবহার করা হচ্ছে কিনা (রঙ গাঢ় লাল, শব্দ ধাতব)

➡️ ইট ভেজানো: গাঁথুনির আগে ইট অন্তত ৬-২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

➡️ বালু ও সিমেন্ট: বালি পরিচ্ছন্ন (মাটি বা ময়লা মুক্ত) এবং সিমেন্ট টাটকা আছে কিনা।

➡️ মশলার অনুপাত: ১০ ইঞ্চি দেয়ালের জন্য ১:৫ এবং ৫ ইঞ্চি দেয়ালের জন্য ১:৪ অনুপাতে সিমেন্ট-বালির মিশ্রণ হচ্ছে কিনা।

➡️ সুতা ও শল: প্রতি রদ গাঁথুনির পর সুতা দিয়ে সোজা এবং শল দিয়ে দেয়ালের খাড়া অবস্থা চেক করা নেয়া হচ্ছে কিনা।

➡️ জয়েন্ট: গাথুনিতে দুই ইটের মাঝে মশলার পুরুত্ব যেন ১ সেন্টিমিটারের বেশি না হয়।

➡️লেভেল: গাঁথুনির লেভেল ঠিক আছে কিনা।

➡️ কিউরিং: কাজ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী নিয়মিত পানি দিয়ে ভেজানো হচ্ছে কিনা।

➡️ পরিচ্ছন্নতা: কাজের শেষে অতিরিক্ত মশলা পরিষ্কার হচ্ছে কিনা।

➡️ উচ্চতা: একদিনে ৫ ফুটের থেকে বেশি উঁচু গাঁথুনি না করা।

গাথুনির জন্য এই বিষয়গুলো নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ন। ইঞ্জিনিয়ারিং পরামর্শের জন্য পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when One tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share