Sree Sree Radha Madhab Mondir-ISKCON,Patuakhali

Sree Sree Radha Madhab Mondir-ISKCON,Patuakhali কৃষ্ণ সেবাই অামাদের মূখ্য উদ্দেশ্য

06/10/2022
08/09/2021
Today's darshan
12/07/2021

Today's darshan

একবার পদ্ম ভবন তৈরীর জন্য ইস্পাতের রড আনতে বের হয়েছিলাম। আমার মনে আছে তমালকৃষ্ণ মহারাজ, আমি এবং অন্য একজন ভক্ত ছিলেন। আম...
14/06/2021

একবার পদ্ম ভবন তৈরীর জন্য ইস্পাতের রড আনতে বের হয়েছিলাম। আমার মনে আছে তমালকৃষ্ণ মহারাজ, আমি এবং অন্য একজন ভক্ত ছিলেন। আমরা ট্রাকের সবচেয়ে উপরে ইস্পাতের রডগুলো বোঝাই করেছিলাম যেন কেউ তা চুরি করতে না পারে। মাঝপথে চালক এককাপ চায়ের জন্য থামালো এবং তারা নিমন্ত্রণ দিয়ে বলল, “প্রভু আসুন এককাপ দুধ খেয়ে যান।” রাত্রি বেলা দেরী হয়ে গেছে । তারা রাস্তার পাশের এক দোকানে আমাদের এককাপ দুধ খাওয়ার নিমন্ত্রণ দিয়েছে। আমিই একমাত্র বাংলা বলতে পারতাম। কিছুক্ষণ পর একজন এসে আমাকে বলল, ট্রাক চালকরা আপনাদের রড নামিয়ে খালে ছুড়ে ফেলছে। আমরা দৌড়ে গেলাম এবং এটা নিশ্চিত যে সমস্ত কিছু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র ছিলো। তারা প্রতি ট্রাক থেকে ১০০কেজির মতো রড ফেলে দিয়েছিল,যা ২৫০ পাউন্ড ইস্পাতের মতো হবে। ১০টি ট্রাকের উপর নজর রাখা কঠিন ছিল। পরে তারা সেগুলো তুলে নিতে পারবে। তিন-চার ট্রাক ইস্পাত এক টনের মতো হবে। তারা কয়েক হাজার রূপি লাভ করতে পারবে। তো, প্রতি পদক্ষেপে, অনেক চুরি, প্রতারণায় পড়তে হয়েছিল। কিন্তু সেবা করতে করতে ধীরে ধীরে কেউ ঝরে পড়তে অথবা কেবল শরণাগত হতে বাধ্য হয়েছিল। শরণাগত হলে ভালো। এটা জেনে কেউ আধ্যাত্মিক আনন্দ উপলব্ধি করতে পারত যে এগুলো শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের অত্যন্ত সন্তুষ্টিবিধান করবে। -শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ, মে ১৯৯৬, নিউ তালবন ফার্ম, আমেরিকা

Today Radhamadob nice dorson
22/05/2021

Today Radhamadob nice dorson

 #অহংকার             (মানব জীবনে ৪ প্রকার অহংকার) ❄️জন্ম ( উচ্চ কুলে জন্ম )❄️ঐশ্বর্য (অর্থের অহঙ্কার)❄️  শ্রী ( সুন্দর দ...
08/05/2021

#অহংকার
(মানব জীবনে ৪ প্রকার অহংকার)

❄️জন্ম ( উচ্চ কুলে জন্ম )
❄️ঐশ্বর্য (অর্থের অহঙ্কার)
❄️ শ্রী ( সুন্দর দেখতে )
❄️শ্রুত ( উচ্চ শিক্ষিত ) ।

ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যেকটা অহংকারের ওপরে ভজন লিখেছেন ।

আমরা উচ্চ ঘরে জন্ম গ্রহণ করে কাউকে এমনকি বৈষ্ণবদের কেউ যথাযোগ্য সম্মান করতে ভুলে যাই! কারণ আমাদের অহংকার,আমরা উচ্চ ঘরে জন্ম পেয়েছি ।

ধনের অহঙ্কারে লিখেছেন
" ধনের গৌরব কেনে কর
ধনে যদি প্রাণ দিত
ধনী রাজা না মরিত "!!

ধনে যদি প্রাণ দিত তাহলে ধনী ব্যক্তিরা মারা যেতনা । একটা লোক যখন মারা যাবে তখন এক ডাক্টরকে কোটি কোটি টাকা দিলেও কিছু করতে পারবেনা । অহঙ্কারে কিছু হবেনা , মৃতু এসে "স" করে নিয়ে যাবে ।

রূপের অহঙ্কারে লিখেছেন
" রূপের গৌরব কেনে কর
এই অঙ্গ শিতল হবে!
আখি স্পন্দনহীন হবে
চিতার আগুনে পুড়ে হবে ছাই"!!

সুন্দর যে রূপ দেখছ অন্তিম কালে হবে ছাই ।
"যে অঙ্গে আদর করো
যে বা আবরণ পর "!!

যে অঙ্গকে এত আদর করছি । সব থেকে আদর কিন্তু আমরা আমদের শরীর কেই করি । এত ক্রিম , সেম্পু , সুগন্ধী দ্রব্য , সাবান নানারকম জিনিস । একটা গ্রুপ ফটো তুললে , দেখতে ভালো না হলেও বলি " Oii যে কোনাটায় আমি" ওই তো! ওই তো !!আগে নিজেকেই দেখি , নিজেকেই সব থেকে ভালোবাসি । কিন্তু অন্তিম গতি হবে ছাই ।

এখন বিদ্যা তে আসি , আধ্যাত্মিক দৃশ্যতে বলা হয় যে " অল্প বিদ্যা ভয়ঙ্করী " , অথবা বাংলায় অনেক সময় পদ দেয় যে "অল্প জলের মাছ তিরিঙ বিড়িং করে " । যারা জাগতিক বিদ্যায় পারদর্শি তাদের একটা অহঙ্কার আসে ।

জড় বিদ্যার ফল স্বরূপ কি -
" জড় বিদ্যা যত মায়ার বৈভব
তোমার ভজনে বাঁধা !
জন্মিয়া অনিত্য সংসারে
জীবকে করযে গাধা "!!

গাধার মতোন জীব হরি ভজন না করে সংসারের বোঝা টেনে নিয়ে চলে।
আমরা যখন মাতৃ উদরে ছিলাম তখন কষ্ট পাওয়ার ফলে ভগবানকে বলি , ভগবান ! আবার জন্ম হলে এমন ভজন করবো যাতে আর মাতৃ উদরে আসতে না হয় ।
" জননী জঠরে ছিলাম যখন
বিসম বন্ধন পাশে!
একবার প্রভূ দেখা দিয়া মোরে
বঞ্চিলে এ দিন দাসে!!
তখন ভাবিনু জনম পাইয়া
করিব ভজন তব!
জনম হইল পরি মায়া জালে
না হইল জ্ঞান লব "!!
মাতৃ উদরে বলেছিলাম প্রভু এই কৃমি কীটের এত জ্বালা , এইখান থেকে যদি আমি ভূমিস্ট হই আপনার ভজন করবো , কিন্তু জন্ম হলো মায়াতে পরে সব ভুলে গেলাম ।
জীবন অতবাহিত হলো ছোট্ট বয়সে -
" আদরের ছেলে সজনেরো কোলে
হাসিয়া কাটানু কাল
জনক জননীর স্নেহেতে ভুলিয়া
সংসার লাগিল ভাল "
একটু বড় হলাম । ওহ্ ! বাবা কি ভালোবাসে , মা কত আদর করে , তাদের মায়াতে সব ভুলে গেলাম
" ক্রমে দিনেদিনে বালক হইয়া
খেলিনু বালক সহ !
আর কিছু দিনে জ্ঞান উপজিল
পাঠ পড়ি অহরহ "!!
তারপর বড়ো হলাম , লেখাপড়া করে বড় কিছু চাকরি পেলাম , বলছি আবার গ্রামের মুখ উজ্জল করবো , মা - বাবার দুঃখ দুর করবো । বিদ্যার গৌরব হলো । বিদ্যার অহঙ্কার হলো । কিন্তু একটা জিনিস ভুলে গেলাম , মাতৃ উদরে যেটা প্রতিজ্ঞা করেছিলাম ।
" বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে
ধন উপার্জন করি !
স্বজন পালন করি এক মনে
ভুলিনু তোমারে হরি "!!
সব কিছু হলাম আদর্শ ছেলে , আদর্শ বন্ধু , ছাত্র , বয়ফ্রেন্ড্ সব । কিন্তু কখনো " আদর্শ ভক্ত " হওয়ার চেষ্টা করলাম না । তাই বিদ্যার গৌরব করে লাভ নেই । আসল বিদ্যা হলো" ভগবদ্ বিদ্যা " ।
" সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে
দেহ ছাড়ি চলিলে সঙ্গে তেহ চলে !
সেই সে বিদ্যার ফল জনিহ নিশ্চয়
কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্ত বিত্তি রয় "!!

" পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে
কৃষ্ণ যদি না হৈল তবে বিদ্যায় কি করে "!!

আসল বিদ্যা হলো কৃষ্ণপাদ পদ্ম ।
অহংকার সবসময় আমাদের নিম্নগামী করে তোলে। জড় জাগতিক ভাবেই আপনি অহংকারী হলে আপনার পতন নিশ্চিত। ভক্তি জীবনে অহংকারের পরিণতি ভয়াবহ !

পরম পুজ্যপাদ শ্রীল গুরুমহারাজ বিশ্বহরিনাম প্রচার মন্ত্রী পরিব্রাজকাচার্য ওঁ বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু ম...
23/04/2021

পরম পুজ্যপাদ শ্রীল গুরুমহারাজ বিশ্বহরিনাম প্রচার মন্ত্রী পরিব্রাজকাচার্য ওঁ বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ ৭২ তম আবির্ভাব তিথি।
জয় শ্রী গুরুমহারাজ
জয় প্রভুপাদ

Today jagonnath  nice dorson...
24/01/2021

Today jagonnath nice dorson...

Address

Jubilee Sarak
Patuakhali
8600

Telephone

+8801740645339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sree Sree Radha Madhab Mondir-ISKCON,Patuakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share