Krishna cosiousness -কৃষ্ণ ভাবনামৃত

Directions

Krishna cosiousness -কৃষ্ণ ভাবনামৃত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishna cosiousness -কৃষ্ণ ভাবনামৃত, Hindu temple, Patiya.

🌻🙏 সমস্ত হিন্দু ভাইবোনদেরকে সু-স্বাগতম।এই গুপ্রে 🌻প্রভু শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেব-দেবীর লীলা মহিমা ও মাহ্যাত্ম🌻 নিয়ে আলোচনা করা হবে।এই গুপ্রে ধর্মীয় পোস্ট ব্যত্যিাত অন্য কোনো পোস্ট দিবেনা। 🌻🙏🏵️
🙏হরে কৃষ্ণ🙏

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মধ‍্যে কে শ্রেষ্ঠ ? একবার ঋষিদের মনে প্রশ্ন উঠলো যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মধ‍্যে কে শ্রেষ্ঠ ...
06/12/2025

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মধ‍্যে কে শ্রেষ্ঠ ? একবার ঋষিদের মনে প্রশ্ন উঠলো যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মধ‍্যে কে শ্রেষ্ঠ ? তখন দেবর্ষি নারদ পরামর্শ দিলেন তাদের মধ‍্যে কেউ একজন গিয়ে ত্রিদেবের পরীক্ষা নিয়ে দেখতে , যে দেবতা ত্রিগুনাতীত হবেন তিনিই শ্রেষ্ঠ এই কথায় ভৃগু ঋষি গেলেন তাদের পরীক্ষা নিতে। প্রথমে তিনি ব্রহ্মলোক গেলেন এবং সেখানে ব্রহ্মাকে কটু ভাষায় তিরস্কার করলেন। ব্রহ্মা এতে ক্রুদ্ধ হলে ভৃগু ঋষি তার স্তব করে তাকে শান্ত করেন এবং তার আসার কারন জানান। ব্রহ্মা বললেন " আমি এই অনন্ত ব্রহ্মান্ডের রচয়িতা এবং তা নিয়ে আমি গর্বিত। তাই আমি রজ গুনের অধীন। সেই কারনে আমি শ্রেষ্ঠ নই।" এরপর তিনি কৈলাসে গেলেন। তখন শিব ও পার্বতী একান্তে ছিলেন এবং নন্দি ও অন‍্যান‍্য গনেদের আদেশ দিয়েছিলেন যে কাউকে যেনো ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয়। কিন্তু ভৃগু ঋষি কোনো বাধা না মেনে কৈলাসে প্রবেশ করলেন। এতে শিব অত‍্যান্ত ক্রুদ্ধ হয়ে ভৃগু ঋষিকে ভষ্ম করতে উদ‍্যত হলেন, কিন্তু দেবী পার্বতীর অনুরোধে থেমে গেলেন। এরপর ভৃগু ঋষি শিবকে স্তবে তুষ্ট করে নিজের আসার কারন জানালেন। শিব বললেন "ধ্বংসের দেবতা হওয়ার কারনে আমি তমোগুনের অধীন। এই কারনে আমিও শ্রেষ্ঠ নই। এরপর ভৃগু ঋষি বৈকুন্ঠ ধামে প্রস্থান করলেন। সেখানে তিনি দেখলেন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন। এই দেখে তিনি শ্রীহরির বুকে পদাঘাত করলেন। এতে ভগবান বিষ্ণু জেগে তার চরন ধরে বললেন "এ আপনি কি করলেন ঋষিবর! আমার ছাতি বজ্রের মতো কঠোর, আপনার কোমল চরনে যদি কোনো ব‍্যাথা পেয়ে থাকেন তাহলে আমি অত‍্যন্ত দুঃখিত। আমি নিদ্রায় থেকে আপনার সেবা করতে পারিনি এর জন‍্যও আমায় ক্ষমা করুন।" এতে ঋষি ভৃগু লজ্জিত হলেন এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে গেলেন। তিনি ঋষিদেরকে গিয়ে বললেন ভগবান শ্রীহরি একমাত্র ত্রিগুনাতী তা তিনিই সর্বশ্রেষ্ঠ
🙏🏻হরে কৃষ্ণ🙏🏻

👉কাহাকে দান করতে হইবে? দান—শুধু অর্থ দেওয়ার নাম নয়। শাস্ত্রীয় চিন্তায় দান হচ্ছে নিজের অধিকারবোধ ত্যাগ করে ঈশ্বরের সন্তুষ...
01/12/2025

👉কাহাকে দান করতে হইবে?

দান—শুধু অর্থ দেওয়ার নাম নয়। শাস্ত্রীয় চিন্তায় দান হচ্ছে নিজের অধিকারবোধ ত্যাগ করে ঈশ্বরের সন্তুষ্টির জন্য নিবেদন করা। কিন্তু প্রশ্ন থাকে—দান কাহাকে করতে হইবে?কারণ দান যদি অযোগ্য পাত্রে দেওয়া হয়, তবে তা ফলহীন হয়; আর যোগ্য পাত্রে দেওয়া দান আত্মশুদ্ধির সোপান হয়ে ওঠে।

🌼 ১) যোগ্য পাত্র কেমন হইবে?

* #শাস্ত্র অনুসারে দানের পাত্র হতে হবে এমন ব্যক্তি—
* #যিনি ভগবদ্ভক্তিতে নিয়োজিত
* #যিনি সত্যনিষ্ঠ, সংযমী ও সদাচারী
* #যিনি জ্ঞানের চর্চায় ও আত্মিক উন্নতিতে প্রবৃত্ত
* #যাঁর জীবন কৃষ্ণসেবার জন্য নিবেদিত
এই ধরনের ভক্ত বা সাধুজনকে দান করলে দান কেবল দাতার উপকারই করে না, সমাজকেও কল্যাণের পথে চালিত করে।

🌼 ২) ভগবান ও তাঁর সেবায় দানই শ্রেষ্ঠ

#শাস্ত্র বলে—জগতে শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের সেবায় দান।মন্দিরসেবা, নামসংকীর্তন প্রচার, প্রসাদ বিতরণ, গ্রন্থ প্রকাশ—এসব কাজে দান মানে সরাসরি ঈশ্বরসেবায় অংশগ্রহণ।এই দান ব্যক্তিকে কর্মফলের বন্ধন থেকে মুক্তির পথে নিয়ে যায়।

🌼 ৩) দুঃস্থ ও অসহায়ের প্রতি দান

#শাস্ত্র করুণাকে মহৎ গুণ বলে স্বীকার করে। যারা ক্ষুধার্ত, দুর্বল, অসহায়—তাদের প্রতি খাদ্য, বস্ত্র, ঔষধ ও সহায়তা দেওয়া মহান কর্ম।কিন্তু শর্ত একটাই—এই সাহায্য যেন সত্যিকারের কল্যাণের জন্য হয়, দুষ্কর্মে উৎসাহিত করার জন্য নয়।

🌼 ৪) অজ্ঞ ও ছাত্রদের দান

#যারা সত্য জানতে চায়, আত্মজ্ঞান বা বিদ্যাচর্চায় আগ্রহী—তাদের গ্রন্থ, শিক্ষা বা পথনির্দেশে সাহায্য করা শাস্ত্রসম্মত মহাদান।
এই দান ভবিষ্যৎ সমাজকে আলোকিত করে।

🌼 ৫) অযোগ্য পাত্র কাহাকে বলে?

* #যারা—অধর্মে ডুবে আছে
* #যারা মদ, জুয়া, হিংসা ও অন্যায়ে অর্থ ব্যয় করে
* #যারা দানের অপব্যবহার করে পাপের পথে চলে
তাদের কাছে দান দেওয়া শাস্ত্রসম্মত নয়। এতে দাতা ও গ্রহীতা উভয়েরই অকল্যাণ হয়।

🌼 ৬) দানের ভাব ও পদ্ধতি

* #দান হতে হবে—
* #অহংকারহীন
* #বিনিময়ের আশা ছাড়াই
* #গোপনে, বিনয়সহকারে
* #ঈশ্বরকে স্মরণ করে
কারণ দানের মূল শক্তি টাকায় নয়—ভাবনায়।

দান কাহাকে করতে হইবে?

👉 #যাহাদের মাধ্যমে ভগবানের সেবা বিস্তৃত হয়—ভক্ত, সাধু ও ধর্মীয় সেবায়।
👉 #যাহারা দুঃস্থ ও সত্যিকারের সহায়তার প্রয়োজনের মধ্যে।
👉 #যাহারা জ্ঞান অর্জনে আগ্রহী ও সমাজকে আলোকিত করবে।

ভুল পাত্রে দান অপচয়—আর
সঠিক পাত্রে দান মুক্তির সোপান।🙏?

প্রতিটা দিন,প্রতিটা ক্ষণ… শেষ সময় ভাবলে জীবন বদলে যায়!!আজ যে শ্বাসটা নিচ্ছি কাল কি থাকবো—কেউ জানে না।।তাই প্রতিটা দিন,...
23/11/2025

প্রতিটা দিন,প্রতিটা ক্ষণ… শেষ সময় ভাবলে জীবন বদলে যায়!!
আজ যে শ্বাসটা নিচ্ছি কাল কি থাকবো—কেউ জানে না।।
তাই প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে যেন জীবনের শেষ সময় ভেবে বাঁচা উচিত।।
কারণ শেষ মুহূর্তে মানুষ যা ভাববে…সেই ভাবনাই তার গন্তব্য ঠিক করে।।

👉“যেদিকে মন থাকবে মৃত্যুকালে,সেই অবস্থাকেই সে লাভ করে।।”
—ভগবদ্‌গীতা ৮.৬

তাই ঘৃণা নয়,ভালোবাসা জমাও।।
হিংসা নয়,দয়া বাড়াও।।
অহংকার নয়, বিনয় রাখো।।
দিনটা শেষ হলে যেন আফসোস না থাকে—“আর একটু ভালো হতে পারতাম…!!”
জীবন খুবই ছোট যাকে ভালোবাসো,কাছে টেনে নাও।।
যাকে ক্ষমা করতে পারো,আজই করো।।
যা ঈশ্বরের জন্য করতে চাও- এখনই শুরু করো।।
শেষ দিনের মতো বাঁচলে,প্রতিটা দিনই হয়ে উঠবে পবিত্র।।

রাধা নামের মাহাত্ম্য- "রাধা"রাধা নামের মাহাত্ম্য- "রাধা"রাধা নামের মাহাত্ম্য- "রাধা"—এই এক নামেই লুকিয়ে আছে অনন্ত প্রেম,...
06/11/2025

রাধা নামের মাহাত্ম্য- "রাধা"রাধা নামের মাহাত্ম্য- "রাধা"
রাধা নামের মাহাত্ম্য- "রাধা"—এই এক নামেই লুকিয়ে আছে অনন্ত প্রেম,অনন্ত ভক্তি আর কৃষ্ণ-চেতনার পরম রহস্য।।ত প্রেম,অনন্ত ভক্তি আর কৃষ্ণ-চেতনার পরম রহস্য।।
যেমন চাঁদ আলো ছাড়া অসম্পূর্ণ, তেমনই ভগবান শ্রীকৃষ্ণ ‘রাধা’ ছাড়া অপূর্ণ।।
“রাধা নামন্বিতা দেবী,কৃষ্ণবামা তপস্বিনী নমামি ভক্তিসম্ভোগ্যাং, পরমানন্দদায়িনীম॥”—ব্রহ্ম বৈবর্ত পুরাণ
এই শ্লোকেই বলা হয়েছে — রাধা হলেন সেই দেবী, যিনি ভক্তিকে পরম আনন্দে রূপান্তরিত করেন।।
‘রাধা’ শব্দ এসেছে ‘আরাধনা’ থেকে—অর্থাৎ যিনি স্বয়ং আরাধনা করেন, এবং যিনি নিজেও আরাধনার যোগ্য।।
👉‘রাধা’ নাম উচ্চারণেই কৃষ্ণচেতনা জেগে ওঠে।।
👉‘রাধে কৃষ্ণ’ নাম উচ্চারণে ভক্তি দ্বিগুণ হয়।।
“রাধা নাম বিনা কৃষ্ণ সুলভ নহে।।”
রাধা নাম কেবল একটি শব্দ নয় —এটি প্রেমের স্পন্দন, ভক্তির দিশা আর আত্মার পরম আরাধনা।।
যে হৃদয়ে রাধা জাগে, সেখানে কৃষ্ণ স্বয়ং অধিষ্ঠান করেন।।
🌼“রাধা নাম জপে যে মন,
তারে কৃষ্ণ দেন পরম ধন।।”
রাধে রাধে🙏

#রাধারাণী #রাধে_কৃষ্ণ #রাধানাম #ভক্তি

🌿🌼 দামোদর কে?🌿🌼 দামোদর ব্রত কী?🌿🌼 প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কী?🌿🌼 আরতি নিবেদনের নিয়ম কী? 🌿🌺দামোদরঃ-পরমেশ্বর ভগবান শ্র...
06/10/2025

🌿🌼 দামোদর কে?
🌿🌼 দামোদর ব্রত কী?
🌿🌼 প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কী?
🌿🌼 আরতি নিবেদনের নিয়ম কী?


🌿🌺দামোদরঃ-
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। 'দাম' শব্দের অর্থ রশি এবং 'উদর' শব্দের অর্থ হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন হয়েছে, তিনিই দামোদর।

🌿🌺 দামোদর ব্রতঃ-
বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম্ পাঠ করতে হয়।

🌿🌺প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্যঃ-
প্রজ্বলিত কর্পূর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবদ্ধামে বাস হয়। মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তোষ্ট হন।

🌿🌺আরতি নিবেদনের নিয়মঃ-
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভিদেশে দুই বার, মুখমণ্ডলে তিন বার এবং সর্বাঙ্গে সাত বার প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। মাটির প্রদীপ একবারই ব্যবহার যোগ্য।

● সনাতন ধর্মে বর্ণিত চৌদ্দ ভুবন বা ১৪টি লোক (Fourteen Lokas) ধারাবাহিকভাবে (সিরিয়াল অনুযায়ী) উপরে থেকে নিচ পর্যন্ত সাজ...
22/07/2025

● সনাতন ধর্মে বর্ণিত চৌদ্দ ভুবন বা ১৪টি লোক (Fourteen Lokas) ধারাবাহিকভাবে (সিরিয়াল অনুযায়ী) উপরে থেকে নিচ পর্যন্ত সাজানো হলো — সঙ্গে প্রত্যেকটির বিস্তারিত বর্ণনা:
---
● উর্ধ্বলোক (Upper Worlds) – (১ থেকে ৭):
1. সত্যলোক (Satya-loka / Brahma-loka)
অবস্থান: সর্বোচ্চ লোক
শাসক: ব্রহ্মা
বর্ণনা: এটি ব্রহ্মার আবাসস্থল। এটি সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধতার স্থান, যেখানে আত্মা মুক্তি পায় বা পরম জ্ঞান লাভ করে। এটি মায়ামুক্ত।
---
2. তপলোক (Tapa-loka)
অবস্থান: সত্যলোকের নিচে
বর্ণনা: এটি তপস্বীদের স্থান, যারা গম্ভীর তপস্যায় লিপ্ত। এখানে অত্যন্ত শক্তিশালী সন্ন্যাসী ও ঋষিরা বসবাস করেন।
---
3. জনলোক (Jana-loka)
অবস্থান: তপলোকের নিচে
বর্ণনা: এটি ব্রহ্মর্ষিদের বাসস্থান, যেমন চার কুমার (সনক, সনন্দন, সনতন, সনৎকুমার)। তারা চিরঞ্জীব এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চায় রত।
---
4. মহারলোক (Mahar-loka)
অবস্থান: জনলোকের নিচে
বর্ণনা: এটি সাধু ও ঋষিদের আবাসভূমি, যারা স্বর্গ ও উচ্চতর জ্ঞানচর্চার মাঝে অবস্থান করেন। প্রলয়ে এই লোক আংশিকভাবে টিকে থাকে।
---
5. স্বর্লোক (Swar-loka / Svarga-loka / Heaven)
অবস্থান: মহারলোকের নিচে
শাসক: ইন্দ্র
বর্ণনা: এটি দেবতাদের আবাসস্থল, যেখানে ইন্দ্র ও অন্যান্য দেবতা থাকেন। সুখ, ভোগ এবং পূণ্যফলের ফলভোগ এখানেই হয়।
---
6. ভুবর্লোক (Bhuvar-loka / Antariksha)
অবস্থান: পৃথিবীর উপরের বায়ুমণ্ডল
বর্ণনা: এটি দেবতা, আত্মা এবং সিদ্ধ ঋষিদের চলাচলের স্থান। এটি পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী অঞ্চল।
---
7. ভূলোক (Bhu-loka / Earth)
অবস্থান: মধ্যভাগে
বর্ণনা: এটি আমাদের পৃথিবী — মানুষ, জীবজন্তু, উদ্ভিদ ইত্যাদির বাসস্থান। কর্মক্ষেত্র হিসেবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই পূণ্য ও পাপ অর্জন হয়।
---
🔻 অধোলোক (Lower Worlds) – (৮ থেকে ১৪):
8. অতল (Atala-loka)
শাসক: বাল
বর্ণনা: এখানে জাদু ও মায়ার রাজত্ব। বাল নামক এক অসুর এই স্থানে নারীদের মোহিত করে ও কামনাবশত বানায়।
---
9. বিতল (Vitala-loka)
শাসক: হটক বীর্য
বর্ণনা: এটি শিবের এক রূপ ও ভৈরবদের অধিবাস। এখানে সোনার উৎপত্তি হয় এবং রহস্যময় তান্ত্রিক শক্তি কাজ করে।
---
10. সুতল (Sutala-loka)
শাসক: রাজা বলি
বর্ণনা: বিষ্ণুর বামন অবতারে রাজা বলিকে এই লোক উপহার দেন। এটি অত্যন্ত সমৃদ্ধ ও নিরাপদ লোক, যেখানে ভগবান বিষ্ণু নিজেই বলিকে রক্ষা করেন।
:11. তলাতল (Talatala-loka)

শাসক: মায়া (এক তান্ত্রিক অসুর)
বর্ণনা: তান্ত্রিক বিদ্যার কেন্দ্র। এখানে জাদুবিদ্যা ও মায়ার অনুশীলন হয়। এটি অসুরদের শক্তিশালী অঞ্চল।
---
12. মহাতল (Mahatala-loka)
শাসক: নাগগণ
বর্ণনা: এখানে বিশাল বিশাল নাগ (সাপজাতীয় দেবতা) যেমন বাসুকি ও অন্যান্যরা বাস করেন। খুবই গাঢ় এবং অন্ধকার স্থান।
---
13. রাসাতল (Rasatala-loka)
শাসক: দানবগণ
বর্ণনা: অসুর ও দানবদের বাসস্থান। এখানে ঈশ্বরের বিরোধীরা থাকেন, তারা শক্তিতে প্রবল কিন্তু অহংকারী।
---
14. পাতাললোক (Patala-loka / Naga-loka)
শাসক: শেষনাগ
বর্ণনা: এটি সবচেয়ে নিচের লোক, কিন্তু আশ্চর্যভাবে সোনায় মোড়া ও জ্যোতির্ময়। এখানে শ্রীনাগরাজ শেষ বাস করেন, যিনি ভগবান বিষ্ণুকে ধারণ করেন।

#জয়_জয়_শ্রী_রাধে_শ্যাম

🙏

🌸 জয় শ্রীকৃষ্ণ 🌸যিনি প্রেমের অবতার, যিনি ধর্মের রক্ষক,যার বংশীধ্বনিতে থেমে যায় সব ব্যথা...তিনি শুধু একটি চরিত্র নন,তিন...
16/07/2025

🌸 জয় শ্রীকৃষ্ণ 🌸
যিনি প্রেমের অবতার, যিনি ধর্মের রক্ষক,
যার বংশীধ্বনিতে থেমে যায় সব ব্যথা...
তিনি শুধু একটি চরিত্র নন,
তিনি হলেন চেতনার আরাধ্য রূপ। 💫

🍃 "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত..."
যখনই ধর্মের হানি হয়, তখনই তিনি অবতরণ করেন —
ভক্তের আহ্বানে, মায়ার মাঝেও সত্যের আলয় হয়ে।

💛 কৃষ্ণ মানে প্রেম, কৃষ্ণ মানে লীলা, কৃষ্ণ মানেই জীবন।
চাই শুধু একটি সরল হৃদয়,
আর তিনি হয়ে উঠবেন জীবনের কানহা।

🕉 জয় শ্রীকৃষ্ণ

26/06/2025

🙏🌞Jaganath, jaganath everywhere Jaganath🌞🙏

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishna cosiousness -কৃষ্ণ ভাবনামৃত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category