20/10/2025
বাণীগ্রাম আ'লা হযরত সুন্নীয়া পরিষদের আয়োজনে গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিতব্য ১৪তম বার্ষিক মিলাদ মাহফিল হঠাৎ বৃষ্টির কারণে ব্যাহত হয়। বিকেল থেকেই প্রবল বৃষ্টি শুরু হলে অনুষ্ঠানস্থল প্লাবিত হয়ে পড়ে এবং নির্ধারিতভাবে মাহফিল সম্পন্ন করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মাহফিলটি নিকটস্থ মসজিদে সীমিত পরিসরে সম্পন্ন করা হবে। পরে সেখানে মিলাদ, দোয়া ও সালাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরে আরও সুষ্ঠু ও বৃহৎ পরিসরে মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে, ইনশাআল্লাহ।