10/08/2026
গায়ত্র্যষ্টকম্
বিশ্বামিত্রপঃফলাং প্রিয়তরাং বিপ্রালিসংসেবিতাং
নিত্যানিত্যবিবেকদাং স্মিতমুখীং খণ্ডেন্দুভূষোজ্জ্বলাম্ ।
তাম্বূলারুণভাসমানবদনাং মার্তাণ্ডমধ্যস্থিতাং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||১||
অনুবাদ - মহর্ষি বিশ্বামিত্রের তপস্যার শুভফলস্বরূপা, পরম প্রীতিভাজন, বহু ব্রাহ্মণ/বিপ্রগণ কর্তৃক সম্যক সেবা-আরাধিতা, নিত্য ও অনিত্যের বিবেকপ্রদায়িনী, মৃদুহাস্যমুখী এবং অর্ধচন্দ্ররূপ অলঙ্কারে উজ্জ্বলিত তাম্বুল রাগে অরুণাভ দীপ্তিমান বদনমণ্ডলা, সূর্যমণ্ডলের মধ্যবর্তিনী, শ্রীহরি-বল্লভা (ভগবান বিষ্ণুর প্রিয়া), ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||১||
জাতীপঙ্কজকেতকীকুবলয়ৈঃ সম্পূজিতাঙ্ঘ্রিদ্বয়াং
তত্ত্বার্থাত্মিকবর্ণপঙ্ক্তিসহিতাং তত্ত্বার্থবুদ্ধিপ্রদাম্ ।
প্রাণায়ামপরায়ণৈর্বুধজনৈঃ সংসেব্যমানাং শিবাং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||২||
অনুবাদ - যার চরণযুগল জুঁই, পদ্ম, কেতকী ও নীলপদ্ম দ্বারা সম্যক পূজিতা; যিনি তত্ত্বার্থপূর্ণ বর্ণমালার( গায়ত্রী মন্ত্রের ২৪টি অক্ষরের ) সমন্বিতা এবং পরমাতত্ত্বের বুদ্ধি/জ্ঞান প্রদানকারী;
প্রাণায়ামপরায়ণ পণ্ডিত জ্ঞানীদের দ্বারা সদা সেবিতা, পরম কল্যাণময়ী, শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||২||
মঞ্জীরধ্বনিভিঃ সমস্তজগতাং মঞ্জুত্বসম্বর্ধনীং
বিপ্রপ্রেঙ্খিতবারিবারিতমহারক্ষোগণাং মৃণ্ময়ীম্ ।
জপ্তুঃ পাপহরাং জপাসুমনিভাং হংসেন সংশোভিতাং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||৩||
অনুবাদ - যার নূপুরধ্বনি সমগ্র জগতের মধ্যে মধুরতা ও মঙ্গল বৃদ্ধি করে; বিপ্রদের দ্বারা সিঞ্চিত( অর্ঘ্যের ) জলপ্রবাহের দ্বারা যিনি মহা-রাক্ষসগণকে দূরীভূত করেন; মৃণ্ময়ী, জপকারীর পাপহরণকারিণী, জবাপুষ্পের ন্যায় রক্তিম কান্তিমতী, হংসবাহনে সম্যক শোভিতা, শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||৩||
কাঞ্চীচেলবিভূষিতাং শিবময়ীং মালার্ধমালাদিকান্
বিভ্রাণাং পরমেশ্বরীং শরণদাং মোহান্ধবুদ্ধিচ্ছিদাম্ ।
ভূরাদিত্রিপুরাং ত্রিলোকজননীমধ্যাত্মশাখানুতাং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||৪||
অনুবাদ - যিনি মেখলা( কোমরবন্ধ ) ও পীতবস্ত্র দ্বারা সুশোভিতা, শিবময়ী, নানা প্রকার জপমালা ধারণকারিণী, পরমেশ্বরী, শরণাগতরক্ষিণী এবং মোহান্ধ বুদ্ধি/অজ্ঞানতাকে বিনাশকারিণী;
ভূঃ-ভুবঃ-স্বঃ এই ত্রিলোকরূপা, ত্রিলোকের জননী, আধ্যাত্মিক শাস্ত্রসমূহ দ্বারা প্রসংশিতা, শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||৪||
ধ্যাতুর্গর্ভকৃশানুতাপহরণাং সামাত্মিকাং সামগাং
সায়ঙ্কালসুসেবিতাং স্বরময়ীং দূর্বাদলশ্যামলাম্ ।
মাতুর্দাস্যবিলোচনৈকমতিমৎখেটীন্দ্রসংরাজিতাং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||৫||
অনুবাদ - যিনি ধ্যানকারীর গর্ভরূপ অগ্নির যাতনা( পুনর্জন্মের দুঃখ ) হরণ করেন; সামবেদস্বরূপা, সামগানপ্রিয়া, সায়াহ্নকালে সুসেবিতা, সপ্তস্বরের অধিষ্ঠাত্রী রূপিণী, দূর্বাদলের ন্যায় শ্যামল বর্ণযুক্তা; মাতৃসেবায় উৎসর্গীকৃত মতিমান গরুড়দেব( খেটীন্দ্র ) কর্তৃক সংরাজিতা, শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||৫||
সন্ধ্যারাগবিচিত্রবস্ত্রবিলসদ্বিপ্রোত্তমৈঃ সেবিতাং
তারাহীরসুমালিকাং সুবিলসদ্রত্নেন্দুকুম্ভান্তরাম্ ।
রাকাচন্দ্রমুখীং রমাপতিনুতাং শঙ্খাদিভাস্বৎকরাং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||৬||
অনুবাদ - যিনি সন্ধ্যা-রাগের ন্যায় বিচিত্র বস্ত্র পরিহিত বিপ্রোত্তমদের দ্বারা সেবিতা; তারকারাজিরূপ হীরামালার ধারিনী; সুন্দর শোভমান রত্ন, পূর্ণচন্দ্র এবং কুম্ভ ধারণকারী; পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর মুখমণ্ডলযুক্তা, রমাপতি( শ্রীবিষ্ণু ) দ্বারা স্তুতা, শঙ্খ আদি উজ্জ্বল অস্ত্র ও শুভচিহ্ন হস্তে ধারণকারিণী, শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||৬||
বেণীভূশিতমালকধ্বনিকরৈর্ভৃঙ্গৈঃ সদা শোভিতাং
তত্ত্বজ্ঞানরসায়নজ্ঞরসনাসৌধভ্রমদ্ভ্রামরীম্ ।
নাসালঙ্কৃতমৌক্তিকেন্দুকিরণৈঃ সায়ন্তমশ্ছেদিনীং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||৭||
অনুবাদ - যার বেণী ও কেশপাশে গুঞ্জনরত ভ্রমরসমূহ সদা শোভা পায়; যিনি তত্ত্বজ্ঞানী সাধকদের জিহ্বারূপ প্রাসাদে ভ্রমরীর ন্যায় বিচরণকারিণী; যার নাসার অলঙ্কৃত মুক্তার চন্দ্রসম উজ্জ্বল কিরণ সন্ধ্যাকালীন ও হৃদয়স্থিত অজ্ঞানের অন্ধকার দূর করে; সেই শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||৭||
পাদাব্জান্তররেণুকুঙ্কুমলসৎফালদ্যুরামাবৃতাং
রম্ভানাট্যবিলোকনৈকরসিকাং বেদান্তবুদ্ধিপ্রদাম্ ।
বীণাবেণুমৃদঙ্গকাহলরবান্ দেবৈঃ কৃতাঞ্ছৃণ্বতীং
গায়ত্রীং হরিবল্লভাং ত্রিনয়নাং ধ্যায়ামি পঞ্চাননাম্ ||৮||
অনুবাদ - যার চরণকমলের রেণু ও কপালে কুঙ্কুমে উজ্জ্বলিত এবং যিনি শ্রীদেবী দ্বারা পরিবৃতা; অপ্সরা রম্ভার নৃত্য দর্শনে রসময়ী; বেদান্তভিত্তিক পরমজ্ঞান প্রদায়িনী; দেবতাগণ কর্তৃক বাজানো বীণা, বেণু, মৃদঙ্গ ও কাহলের দিব্য সুর যিনি শ্রবণ করেন—সেই শ্রীহরি-বল্লভা, ত্রিনয়না এবং পঞ্চমুখী দেবী গায়ত্রীকে আমি ধ্যান করি ||৮||
ফলশ্রুতি:-
হত্যাপানসুবর্ণতস্করমহাগুর্বঙ্গনাসঙ্গমান্
দোষাঞ্ছৈলসমান্ পুরন্দরসমাঃ সচ্ছিদ্য সূর্যোপমাঃ।
গায়ত্রীং শ্রুতিমাতুরেকমনসা সন্ধ্যাসু যে ভূসুরা
জপ্ত্বা যান্তি পরাং গতিং মনুমিমং দেব্যাঃ পরং বৈদিকাঃ ||৯||
অনুবাদ - ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণচুরি এবং গুরুপত্নী গমন—পর্বতপ্রমাণ এই সকল মহাপাপকে ছেদনপূর্বক, ইন্দ্রের ন্যায় ঐশ্বর্যশালী এবং সূর্যের ন্যায় তেজস্বী বৈদিক ব্রাহ্মণগণ একমনে তিন সন্ধ্যায় বেদমাতা গায়ত্রীর এই পরম মন্ত্র/স্তোত্র জপ করে পরম গতি লাভ করেন ||৯||
ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমচ্ছঙ্করাচার্য বিরচিতং গায়ত্র্যষ্টকং সম্পূর্ণম্ ।