28/05/2026
ভারতের কুশীনগরে নির্মাণাধীন "ধম্ম মৈত্রী ওয়ার্ল্ড চাকমা বুদ্ধ বিহার"-এর মহতী নির্মাণযজ্ঞে সামিল হয়ে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটি-র পক্ষ থেকে ৩ লক্ষ টাকার আর্থিক শ্রদ্ধাদান প্রদান করা হয়েছে।
এই মহৎ উদ্যোগকে সফল করতে উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যদের পাশাপাশি যেসকল শ্রদ্ধাবান উপাসক-উপাসিকাগণ তাঁদের সাধ্যমতো আর্থিক শ্রদ্ধাদান দিয়ে অংশ নিয়েছেন, আপনাদের সকলের প্রতি জানাই অন্তহীন কৃতজ্ঞতা ও গভীর ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের এই পুণ্যময় ও উদার অবদান সদ্ধর্মের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মহাকারুনিক তথাগত বুদ্ধের মহাপরিনির্বাণ ভূমি কুশীনগরে বিশ্ব মৈত্রীর এই মিলনতীর্থ গঠনে আপনাদের এই ত্যাগ সত্যিই প্রশংসনীয়।
"দানং সেত্থং সদ্ধম্মে" — সদ্ধর্মে দানই শ্রেষ্ঠ দান।
এই মহান পুণ্যরাশির প্রভাবে দাতা ও সহযোগী সকল উপাসক-উপাসিকা এবং কমিটির সদস্যদের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মৈত্রীতে ভরে উঠুক। সকলের প্রতি রইল পরম মঙ্গল কামনা। জগতের সকল সত্ত্ব সুখী হোক।
সাধু! সাধু! সাধু! ☸️🌸
The Panchari Shantipur Aranya Kutir Development Committee has contributed a financial donation of 300,000 Taka [BDT Three hundred thousand] towards the noble construction of the under-construction "Dhamma Maitri World Chakma Buddha Vihara" in Kushinagar, India.
We extend our endless gratitude and deepest thanks to the honorable members of the Development Committee, as well as to all the devout lay Upasakas and Upasikas who contributed according to their means to make this noble initiative a success. The pious and generous contribution of each one of you will remain a shining example in the history of the True Dhamma.
Your sacrifice in building this pilgrimage of world harmony at Kushinagar, the sacred land of the Mahaparinirvana of the Most Compassionate Tathagata Buddha, is truly commendable.
"Danam Settham Saddhamme" — Charity is the supreme virtue in the True Dhamma.
By the power of these great merits, may the lives of all donors, supporting devotees, and committee members be filled with happiness, peace, prosperity, and loving-kindness (Maitri). Wishing supreme blessings for everyone. May all living beings be happy.
Sadhu! Sadhu! Sadhu! ☸️🌸