10/02/2026
🛑 ইন্টারনেট জগতের গুনাহ: ভয়াবহতা এবং বাঁচার ১২ টি আমল ও কৌশল (শেষ পর্ব)
লেখক: মাওলানা উমায়ের কোব্বাদী
-
১০ নং আমল: ভাবুন, নির্জনতা আল্লাহ দেন কেন?
ভাবুন, নির্জনতা আল্লাহ দেন কেন? কেন আল্লাহ তাআলার আমাদেরকে একাকীর সময়গুলো দান করেন? আল্লাহ তাআলা বলেন,
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلً
আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও। (সূরা মুযাম্মিল ০৮)
সুতরাং নির্জন মুহূর্তগুলো আল্লাহ আমাদেরকে দান করেন, যেন আমরা আমাদের রবের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারি। এজন্যই রাত যখন গভীর হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসে, এই ডাক কোনো মুয়াজ্জিনের ডাক নয়; বরং এই ডাক তো আরশের মালিকের ডাক। আরশের মালিক প্রথম আসমানে নেমে আসেন আর ওই সকল বান্দাকে ডাক দেন, যারা নির্জনতার মাঝে আছে। যাদের কাছে আল্লাহর সঙ্গে প্রেম করার মত সুযোগ আছে, তাদেরকে তিনি ডাক দেন যে,
مَن يَدْعُونِي، فأسْتَجِيبَ له؟ مَن يَسْأَلُنِي فأُعْطِيَهُ؟ مَن يَستَغْفِرُني فأغْفِرَ له؟
কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিবো? কে আছে এমন যে আমার কাছে দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করবো? কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করবো? (সহীহ বুখারী ১১৪৫)
ভোর রাতে দোয়া সব সমস্যার সমাধান!
উক্ত হাদিস আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে, সব সমস্যার সমাধান ভোর রাতে দোয়া। অথচ আমরা একটু ভালো রুজির জন্য মাথার ঘাম পায়ে নিয়ে আসি। কিন্তু কয় দিন নির্জনে, রাতের গভীরে কিংবা ভোর রাতে উঠে আল্লাহ তাআলাকে ডেকেছি?! কসম আল্লাহর! আপনি একটা চাকরির জন্য যে পরিমাণ কষ্ট দিনের বেলায় করেন, এর সামান্য অংশ যদি রাতের বেলায় উঠে আল্লাহর সঙ্গে মিটমাট করে নিতে পারতেন তাহলে চাকরি বহু আগে পেয়ে যেতেন। পেরেশানি থেকে মুক্তির জন্য যে পরিমাণ তদবির আমরা দিনের বেলায় করি এর শত ভাগের এক ভাগও যদি আল্লাহর দরবারে নির্জনে তদবীর করতাম; পেরেশানি বহু আগে গুড বাই বলে দিত।
ফুযাইল ইবন আ’য়ায রহ. এক দিন হুসাইন ইবনু যিয়াদ রহ.-এর হাত ধরে বলেন, শোনো হুসাইন!
يَنْزِلُ اللهُ تَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ الرَّبُّ : كَذَبَ مَنْ ادَّعَى مَحَبَّتِي إِذَا جَنَّهُ اللَّيْلُ نَامَ عَنِّي ؟ أَلَيْسَ كُلُّ حَبِيبٍ يُحِبُّ خَلْوَةَ حَبِيبِه ؟
আল্লাহ তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে আসেন। তারপর বলতে থাক