A ministry for Evangelism to Non-believers- AMEN Ministry Bangladesh

A ministry for Evangelism to Non-believers- AMEN Ministry Bangladesh As for Me and my House we will Serve the LORD

মথি ৬:19-22 বিবিএস-গসপেল[19]  তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মরিচায় ক্ষয় করে, এবং এখানে চো...
21/08/2026

মথি ৬:19-22 বিবিএস-গসপেল
[19] তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মরিচায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে। [20] কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর; সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না। [21] কারণ যেখানে তোমার ধন, সেখানে তোমার মনও থাকিবে। [22] চক্ষুই শরীরের প্রদীপ; অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। 🙏☦️✝️🛐👑AMEN💝🎁

Matthew 6:19-22 KJV
[19] Lay not up for yourselves treasures upon earth, where moth and rust doth corrupt, and where thieves break through and steal: [20] but lay up for yourselves treasures in heaven, where neither moth nor rust doth corrupt, and where thieves do not break through nor steal: [21] for where your treasure is, there will your heart be also. [22] The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light. 🙏☦️✝️🛐👑AMEN💝🎁

যিরমিয় ৩১:25 বিবিএসকারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে, এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি। 🙏✝️☦️🛐👑AMEN🎁💝  ...
21/07/2026

যিরমিয় ৩১:25 বিবিএস
কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে, এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি।
🙏✝️☦️🛐👑AMEN🎁💝


রোমীয় ১০:১৩ পদ।কারণ, “যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।”🙏✝️☦️🛐👑AMEN🎁💝
09/05/2026

রোমীয় ১০:১৩ পদ।
কারণ, “যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।”🙏✝️☦️🛐👑AMEN🎁💝

Acts 2:38 KJVThen Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the rem...
06/05/2026

Acts 2:38 KJV
Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.

"He is Risen"রোমীয় 6:9 বিবিএসকারণ আমরা জানি, মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রীষ্ট আর কখনও মরিবেন না, তাঁহার উপরে মৃত...
05/04/2026

"He is Risen"

রোমীয় 6:9 বিবিএস
কারণ আমরা জানি, মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রীষ্ট আর কখনও মরিবেন না, তাঁহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই।

লুক ১৯:৩৮ পদ।“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন; স্বর্গে শান্তি এবং ঊর্দ্ধলোকে মহিমা।”
29/03/2026

লুক ১৯:৩৮ পদ।
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন; স্বর্গে শান্তি এবং ঊর্দ্ধলোকে মহিমা।”

হিতোপদেশ 3:5-6 BENGALCL-BSIতুমি সর্বান্তঃকরণে নির্ভর কর প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞানবুদ্ধির উপর ভরসা করো না। [6] তোমার স...
17/03/2026

হিতোপদেশ 3:5-6 BENGALCL-BSI
তুমি সর্বান্তঃকরণে নির্ভর কর প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞানবুদ্ধির উপর ভরসা করো না। [6] তোমার সমস্ত কর্মপথে স্বীকৃতি দাও তাঁকে তিনি তোমায় সঠিক পথের সন্ধান দেবেন। আমেন🙏✝️☦️🛐👑

2 Chronicles 7:14 KJVIf my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and...
14/03/2026

2 Chronicles 7:14 KJV
If my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and turn from their wicked ways; then will I hear from heaven, and will forgive their sin, and will heal their land.
[14] if my people, who are called by my name, will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven, and I will forgive their sin and will heal their land.

মথি ৬:1-6 বিবিএস[1]  সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতা...
28/02/2026

মথি ৬:1-6 বিবিএস
[1] সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। [2] অতএব তুমি যখন দান কর, তখন তোমার সম্মুখে তূরী বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ-গৃহে ও পথে করিয়া থাকে; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। [3] কিন্তু তুমি যখন দান কর, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। [4] এইরূপে তোমার দান যেন গোপনে হয়; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। [5] আর তোমরা যখন প্রার্থনা কর, তখন কপটীদের ন্যায় হইও না; কারণ তাহারা সমাজ-গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক-দেখান প্রার্থনা করিতে ভালবাসে; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। [6] কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা, যিনি গোপনে বর্তমান, তাঁহার নিকটে প্রার্থনা করিও; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। 🙏AMEN

যিশাইয় ৫৮:১-১৪ পদ (বিবিএস)।[1]  মুক্তকন্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের ...
27/02/2026

যিশাইয় ৫৮:১-১৪ পদ (বিবিএস)।
[1] মুক্তকন্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম, যাকোবের কুলকে তাহাদের পাপ সকল জানাও। [2] তাহারা ত দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালবাসে; যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে, ঈশ্বরের নিকটে আসিতে ভালবাসে। [3] [আর বলে,] ‘আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টিপাত কর না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জান না?’ দেখ, তোমাদের উপবাস-দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাক; [4] দেখ, তোমরা বিবাদ ও কলহের জন্য, এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাক; অদ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। [5] আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হেঁট করা এবং চট ও ভস্ম পাতিয়া বসা, তুমি কি ইহাকেই উপবাস এবং সদাপ্রভুর প্রসন্নতার দিন বল? আমার মনোনীত উপবাস কি এই নয়? [6] দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোঁয়ালির খিল মুক্ত করা, এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া, ও প্রত্যেক জোঁয়ালি ভগ্ন করা কি নয়? [7] ক্ষুধিত লোককে তোমার খাদ্য বণ্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? [8] ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে; আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে; সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদ্বর্তী হইবে। [9] তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন; তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে জোঁয়ালি, অঙ্গুলিতর্জন ও অধর্মবাক্য দূর কর, [10] আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ্য দেও, ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত কর, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে, ও তোমার তিমির মধ্যাহ্নের সমান হইবে। [11] আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, ও তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে, এবং এমন জলের উনুইয়ের ন্যায় হইবে, যাহার জল শুকায় না। [12] তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন স্থান সকল নির্মাণ করিবে; তুমি বহু পুরুষ পূর্বের ভিত্তিমূল সকলের উপরে গাঁথিয়া তুলিবে, এবং ভগ্নস্থান-সংস্কারক ও নিবাসার্থক পথসমূহের উদ্ধারক বলিয়া আখ্যাত হইবে। [13] তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না কর, যদি বিশ্রামবারকে আমোদদায়ক, ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বল, এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষের চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত কর, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে, [14] এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া আরোহণ করাইব, এবং তোমার পিতা যাকোবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।আমেন 🙏✝️☦️🛐👑

Address

Paikgacha
HORIDHALI9282

Telephone

+8801749214528

Website

Alerts

Be the first to know and let us send you an email when A ministry for Evangelism to Non-believers- AMEN Ministry Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to A ministry for Evangelism to Non-believers- AMEN Ministry Bangladesh:

Shortcuts

Share

Category