ইসলামিক বার্তা

ইসলামিক বার্তা মৃত্যুর কথা স্মরণ করুন, নেক আমলে জীবন গড়ুন।

সুন্নাহর অনুসরণে বরকতময় হোক আমাদের কুরবানির প্রস্তুতি।
18/05/2026

সুন্নাহর অনুসরণে বরকতময় হোক আমাদের কুরবানির প্রস্তুতি।

জনৈক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুম...
07/05/2026

জনৈক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে।

(২৮, ৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আধুনিক প্রকাশনীঃ ১১, ইসলামী ফাউন্ডেশনঃ ১১)

06/05/2026
20/08/2024

আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি (তার) বৈধ উপায়ে উপার্জিত অর্থ থেকে একটি খেজুর পরিমাণও কিছু দান করেআর আল্লাহ তো বৈধ অর্থ ছাড়া অন্য কিছু গ্রহণই করেন নাসে ব্যক্তির ঐ দানকে আল্লাহ ডান হাতে গ্রহণ করেন। (অতঃপর তা ঐ ব্যক্তির জন্য লালন-পালন করেন;) পরিশেষে তা রহমানের করতলে বৃদ্ধিলাভ ক’রে পাহাড় থেকেও বড় হয়ে যায়। যেমন তোমাদের কেউ তার অশ্ব-শাবককে লালন-পালন ক’রে থাকে।

নোটঃ (বুখারী১৪১০, মুসলিম ২৩৮৯-২৩৯০, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ প্রভৃতি

17/08/2024

উকবাহ বিন আমের (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা সেই যুবকের প্রতি বিস্মিত হন, যার যৌবনে কোন কুপ্রবৃত্তি ও ভ্রষ্টতা নেই।

-আহমাদ ১৭৩৭১, ত্বাবারানী ১৪২৬৯, সিলসিলাহ সহীহাহ ২৮৪৩

17/08/2024

আবূ হুরাইরাহ (রাঃ) কর্তৃক বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতটি সর্বনাশী কর্ম হতে দূরে থাক। সকলে বলল, ’হে আল্লাহর রসূল! তা কী কী?’ তিনি বললেন-
১.আল্লাহর সাথে শির্ক করা,
২. যাদু করা,
৩. ন্যায় সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা,
৪. সূদ খাওয়া,
৫. এতীমের মাল ভক্ষণ করা,
৬. (যুদ্ধক্ষেত্র হতে) যুদ্ধের দিন পলায়ন করা এবং
৭. সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া।

17/07/2024

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

মানুষ যখন মারা যায়, তখন তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়।
(১) সদাকায়ে জারিয়া, অথবা
(২) এমন ইলম- যার দ্বারা উপকার সাধিত হয়, অথবা
(৩) নেককার সন্তান- যে তার (পিতা-মাতার) জন্য দুআ করতে থাকে।

সহীহ মুসলিম, হাদীস ১৬৩১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৪০৭৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

08/06/2024

আনাস রা. থেকে বর্ণিত-

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : نَهَى عَنِ الشُّرْبِ قَائِمًا

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন।

✅ সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৪২৪ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share