Razvia Dargah Sharif ¤ রেজভীয়া দরগাহ্ শরীফ

Razvia Dargah Sharif ¤ রেজভীয়া দরগাহ্ শরীফ মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ, সতরশ্রী, নেত্রকোণা

‘রেজভীয়া দরগাহ্ শরীফ’ একটি নাম, একটি ঐতিহ্য, একটি প্রতিষ্ঠান। শরীয়ত ও আধ্যাত্মিকতার সমন্বয়ে গঠিত একটি দ্বীনি মারকায। মহান রবের উদ্দেশ্য পূরণে মানব জাতিকে স্রষ্টার প্রতি মনোনিবেশ করানো, মৃত হৃদয়কে রাসূল প্রেমের মাধ্যমে জাগ্রত করার এবং তদ্বারা গাফেলদের অন্তরকে বেলায়তের অমীয় সূধায় পরিতৃপ্ত করার একটি মাধ্যম।

প্রতিষ্ঠাতা:

হাদিয়ে যামান, পীরে ত্বরিক্বত, মাখদুমে মিল্লাত, ফক্বিহুল উম্মাত হযরতুল্ হাজ্জ আল

্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী সুবহানী (মা.জি.আ.)।

অবস্থান:

আ‘লা হযরত শাহ্ ইমাম আহমদ রেযা খান রাদ্বিয়াল্লাহু আনহু’র সাথে ত্বরিক্বতের সিলসিলায় সম্পৃক্ত হিসেবে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সঠিক রূপরেখা আহলুস্ সুন্নাত ওয়াল জামা‘আত-এর বাস্তবায়নে ইলমে শরিয়ত ও ইলমে ত্বরিক্বতের সমন্বয়ে বাংলাদেশের নেত্রকোণা জেলার অন্তর্গত সদর উপজেলার সতরশ্রী গ্রামে প্রতিষ্ঠিত হয় “রেজভীয়া দরগাহ্ শরীফ”।

নামকরণ:

কুরআন পাকে মু’মিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক ইরশাদ করেন- رضى الله عنهم ورضوا عنه (আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট, আর তাঁরাও আল্লাহ’র বিধানে সন্তুষ্ট)। অর্থাৎ তাঁরা رضوى (রেদ্বভী, যা রেজভী নামে প্রচলিত)। অপরদিকে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, আ‘লা হযরত শাহ্ আহমাদ রেযা খাঁন ফাযেলে বেরেলভী রাদ্বিয়াল্লাহু আনহু-এর সাথে ত্বরিক্বতের সিলসিলা পরম্পরায় আবদ্ধ হিসেবে ‘রেজভী’। আর এর থেকেই ‘রেজভীয়া’।
‘দরগাহ্’ শব্দটি ফারসি। যার অর্থ- ধ্যানমগ্নতার স্থান, আধ্যাত্মিক সাধনার স্থান, বুযুর্গানে দ্বীনের মিলনমেলা প্রভৃতি।
‘শরীফ’ শব্দটি সম্মানিত, মর্যাদাবান বা বরকতময় অর্থে ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ, মসলকে আ‘লা হযরত ভিত্তিক মু’মিনগণের শর‘ঈ ও আধ্যাত্মিক বরকতময় প্রাণকেন্দ্র হিসাবে নেত্রকোণা জেলার সতরশ্রীতে প্রতিষ্ঠিত হয় ‘রেজভীয়া দরগাহ্ শরীফ’।

ফিরক্বা:

হাদিসে ঘোষিত ৭৩ ফিরক্বার মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত বেহেশতি দল আহলুস্ সুন্নাত ওয়াল জামা‘আত-এর উপর এ দরগাহ্ শরীফ প্রতিষ্ঠিত।

মাযহাব:

মাযহাবগত দিক থেকে ইমাম আ‘যম আবু হানিফা (রাদ্বিয়াল্লাহু আনহু) প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ হানাফী মাযহাবের অনুসারী।

ত্বরিকা:

শ্রেষ্ঠ ও গ্রহনযোগ্য ক্বাদেরিয়া, চিশতিয়া, নক্বশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া’র উপর প্রতিষ্ঠিত। তবে তা‘লিম-তরবিয়ত, সবক-ওয়াযিফা প্রদান করা হয় মহান ক্বাদেরিয়া ত্বরিকা’র উপর।

ইলমে কালাম :

কালাম বা ই‘তিক্বাদের বিষয়ে প্রখ্যাত ইমাম আবু মানসুর মাতুরিদী (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর মতাদর্শের উপর প্রতিষ্ঠিত।
এককথায়, ‘রেজভীয়া দরগাহ্ শরীফ’ মসলকে আ‘লা হযরতের উপর প্রতিষ্ঠিত তথা ক্বাদেরী, হানাফী, মাতুরিদী, সুন্নী মতাদর্শ ভিত্তিক পরিচালিত।

১. বাংলাদেশ রেজভীয়া তা‘লিমুস্ সুন্নাহ্ বোর্ড ফাউন্ডেশন (গভ. রেজি. নং এস-১১২৮২/১১)।
২. আন্তর্জাতিক রেজভীয়া উলামা পরিষদ।

দরগাহ্ শরীফে উদযাপিত ধর্মীয় অনুষ্ঠানমালা:

♦ মহান স্রষ্টা ও সৃষ্টির ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ১২ রবিউল আউয়াল।
♦ আহলে বাইতের স্মরণে বার্ষিক ‘ওরছে আজীম’, ১ ফাল্গুন মোতাবেক ১৩ ফেব্রুয়ারি।
♦ শুহাদায়ে কারবালা ও আলে রাসূলগণের স্মরনে ‘ফাতিহা শরীফ’, ১০ মুহাররম।
♦ লাইলাতুল মি‘রাজ, লাইলাতুল বরাআত ও লাইলাতুল ক্বদর, যথাক্রমে ২৭ রজব, ১৫ শা‘বান ও ২৭ রমাদ্বান।
♦ খতমে গাউছিয়া, গিয়ারভী শরীফ ও বারভী শরীফ, যথাক্রমে প্রত্যেক চন্দ্র মাসের ১১ ও ১২ তারিখ।
♦ তাপসী মা হযরত রাবেয়া রেজভী রাহ্মাতুল্লাহি আলাইহা-এর ওফাত বার্ষিকী, প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবার।
এছাড়াও যথাসম্ভব অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদী পালন করা হয়ে থাকে।

আহলে বাইতের স্মরণে কার্যক্রম:

অত্র দরগাহ্ শরীফে মহান আহলে বাইতের আদর্শ প্রতিষ্ঠা এবং তাঁদের শান ও মর্যাদা জাতির নিকট তুলে ধরার নিমিত্তে বিভিন্ন প্রচারপত্র, বিজ্ঞাপন, লিফলেট প্রকাশসহ জলসা-সেমিনার, ওরছ, ফাতিহা প্রভৃতি কার্যক্রম হয়ে আসছে। তন্মধ্যে বিশেষতঃ

♦ প্রতি বছর ১০ মুহাররম শুহাদায়ে কারবালা ও আলে রাসূলগনের স্মরনে ‘ফাতিহা শরীফ’,
♦ ১ ফাল্গুন মোতাবেক ১৩ ফেব্রুয়ারি মহান আহলে বাইতের স্মরণে বার্ষিক ‘ওরছে আজীম’ এবং
♦ প্রতি বছর আহলে বাইতের স্মরণে ওরছে আজীম উপলক্ষ্যে বিশেষ স্মারকগ্রন্থ র্আ-রেজা প্রকাশ হয়ে আসছে।

মাদ্রাসা ও মসজিদ:

দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে দরগাহ্ শরীফ কর্তৃক পরিচালিত হয়ে আসছে অনেক মসজিদ, মাদরাসা, খানকাহ্ ও সমাজ সেবামূলক সংগঠন প্রভৃতি। তন্মধ্যে দরগাহ্ শরীফের অভ্যন্তরে প্রতিষ্ঠিত রয়েছে-

♦ বাইতুস্ সালাত জামে‘ মসজিদ,
♦ মাদরাসা-এ-ইলমে মদীনা এবং
♦ হুজরায়ে রেজভীয়া শরীফ (এখানে হুজুর কিবলা তা‘লিম-তরবিয়ত ও সবক প্রদান করে থাকেন)।

মসজিদ

মসজিদের নাম: বাইতুস্ সালাত জামে‘ মসজিদ।
প্রতিষ্ঠাতা: পীরে ত্বরিক্বত আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী (মা.জি.আ.)।
অবস্থান: রেজভীয়া দরগাহ্ শরীফ, গ্রাম- সতরশ্রী, পোঃ- রেজভীয়া এতিমখানা, উপজেলা- নেত্রকোণা সদর, জেলা- নেত্রকোণা, বাংলাদেশ।
বিবরণ: মসজিদটিতে পাঁচ ওয়াক্ত ও জুমু‘আর নামায অনুষ্ঠিত হয়। দরগাহ্ শরীফে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের ছাড়াও পাশের রেজভীয়া বাজারের লোকজন এবং আশেপাশের কয়েকটি গ্রামের মুসল্লীগণ এ মসজিদে নিয়মিত নামায আদায় করে থাকেন। দরগাহ্ শরীফের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষতঃ আহলে বাইতের স্মরণে বার্ষিক ‘ওরছে আজীম’-এ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লির সমাবেশ ঘটে থাকে এ মসজিদটিতে। যার ফলে স্থান সংকুলান হয় না। মসজিদ ভবনটি বর্তমানে একটি টিন শেডের ঘর হিসেবে রয়েছে। অচিরেই এর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রয়োজন। যা সকলের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। অনুদান পেলে মসজিদটির ইমারত নির্মান সম্ভব হবে।

24/03/2026
06/02/2025
https://youtu.be/y0pEcrrlr80
29/07/2022

https://youtu.be/y0pEcrrlr80

বিষয় ভিত্তিক আলোচনা ও হামদ-নাত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুনবিষয়ঃ হিজরী নববর্ষ উদযাপন করার হুকুম।আলোচকঃ মুফত...

15/02/2022
12/12/2021
08/12/2021
14/10/2021
06/10/2021

Address

Shatorashree, Netrakona
Netrokona

Telephone

01747138181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razvia Dargah Sharif ¤ রেজভীয়া দরগাহ্ শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Razvia Dargah Sharif ¤ রেজভীয়া দরগাহ্ শরীফ:

Share