22/08/2026
িত্র_জশন_ঈদে_মিলাদুন্নবী (দ.) উদযাপন
#খলিফারঘোনা_দায়রা_শাখার
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) খলিফার ঘোনা শাখা দায়রা কার্যকরী সংসদের উদ্যোগে ১৬তম পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আওলাদে রাসূল নায়েব সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।
প্রধান আলোচক হিসাবে তকরীর পেশ করেন চন্দনাইশ জামিরজুরি রজভীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ শাকিল মাহমুদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ, জনাব মুহাম্মদ ইউনুস মিয়া, সভাপতি রাউজান উপজেলা কার্যকরী সংসদ, সম্মানিত আলোচক হিসাবে তকরীর পেশ করেন মাওলানা মুহাম্মদ সালাহউদ্দীন
সুপার, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া দাখিল মাদরাসা ও দারুততায়ালিম সম্পাদক, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ, জনাব মুহাম্মদ আলী আকবর মাষ্টার, উপদেষ্টা, রাউজান উপজেলা কার্যকরী সংসদ, মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী আজহারী, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশর, মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম, দারুততায়ালিম প্রতিনিধি,খলিফার ঘোনা দায়রা শাখা।
মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর তৈয়্যবী, মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলাম কাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ হোসাইন কাদেরী সহ বহু ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন,
আখেরী মোনাজাত এর মাধ্যমে মাহফিল শেষ হয়।