Salafee Jame Masjid - সালাফী জামে মসজিদ

Salafee Jame Masjid - সালাফী জামে মসজিদ গোয়ালডুবী, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত ছক মোতাবেক আপনার মসজিদ...
27/02/2026

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত ছক মোতাবেক আপনার মসজিদের জনবলের তালিকা অকট্রয়মোড় মডেল মসজিদে আগামী শনিবারের মধ্যে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

খতিব/ইমাম/মুয়াজ্জিন/খাদিমদের আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিম্ন ঠিকানায় যোগাযোগ করলেও হবে।

যোগাযোগ নং- আব্দুস সামাদ বাদশা, মডেল কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ।
ফোন নং- +8801713718961

#ইসলামিক

প্রশ্ন:কারা সিয়াম না রেখে ফিদইয়াহ দিতে পারবে এবং তার পরিমাণ কতটুকু? ইমাম মালিক, ইমাম আশ-শাফি'ঈ ও ইমাম আহমাদ ইব্‌ন হাম্বা...
18/02/2026

প্রশ্ন:কারা সিয়াম না রেখে ফিদইয়াহ দিতে পারবে এবং তার পরিমাণ কতটুকু?

ইমাম মালিক, ইমাম আশ-শাফি'ঈ ও ইমাম আহমাদ ইব্‌ন হাম্বাল এর অনুসারী ফাক্বীহগণের (ফিক্বহ্‌ বিশেষজ্ঞগণ) অধিকাংশের মতে অর্থদানের মাধ্যমে সাওমের ফিদইয়াহ আদায় যথেষ্ট নয়। বরং ওয়াজিব হল তা খাদ্য দানের মাধ্যমে আদায় করা।

এর দলীল আল্লাহ্ তা'আলার বাণী :

﴿وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ﴾ [البقرة: ١٨٤]

“আর যারা তা (সিয়াম) পালনে অক্ষম, তারা ফিদইয়াহ হিসাবে মিসকীন খাওয়াবে।” [আল-বাকারাহ: ১৮৪]

ইবনু ‘আব্বাস-রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা- বলেছেন :
هُوَ الشَّيْخُ الْكَبِيرُ وَالْمَرْأَةُ الْكَبِيرَةُ لا يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا فَيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا. رواه البخاري (4505) .

“তিনি হলেন অতি বৃদ্ধ, পুরুষ ও নারী যারা সাওম পালনে অক্ষম, তাঁরা উভয়ই প্রতিদিনের বদলে একজন মিসকীন খাওয়াবেন।”
[এটি বর্ণনা করেছেন আল-বুখারি (৪৫০৫)]

‘ফাত্‌ওয়া আল-লাজনাহ আদ্-দা’ইমাহ (১০/১৯৮) এ এসেছে :
“যখন ডাক্তাররা এই সিদ্ধান্ত দিলেন যে আক্রান্ত রোগের কারণে আপনি আর কোনদিন সাওম পালন করতে পারবেন না এবং তা থেকে সুস্থতা আশাও করা যায় না, তখন আপনাকে প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন মিসকীনকে খাওয়াতে হবে, যার পরিমাণ হল দেশীয় খাদ্যদ্রব্য যেমন চাউল ইত্যাদি থেকে অর্ধেক সা’বা প্রায় ১.৫ কিলোগ্রাম । আর অর্থ দানের মাধ্যমে ফিদইয়াহ আদায় করলে তা যথেষ্ট হবে না।”

আর যদি সামনে সুস্হ হওয়ার আশা থাকে তাহলে ফিদইয়াহ দিলে সিয়াম আদায় হবে না। এক্ষেত্রে সুস্থ হওয়ার পর কাযা আদায় করতে হবে।
এ সম্পর্কে মহান আল্লাহ বলেন:ؕ
فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ
অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা কাযা আদায় করে পূরণ করে নিতে হবে।[আল-বাকারাহ: ১৮৪]

বৃদ্ধ অথবা অসুস্থ ব্যক্তি যার সুস্থতা আশা করা যায় না, তিনি প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীন খাওয়াবেন। এর পরিমাণ দেশীয় খাদ্যদ্রব্য যেমন গম অথবা খেজুর অথবা চাউল ইত্যাদি এর অর্ধেক সা‘ আর তা প্রায় ১.৫ কিলোগ্রামের সমান।

তিনি সব দিনের ফিদইয়াহ মাসের শেষে একবারে আদায় করতে পারেন। যেমন ৪৫ কেজি চাউল- তা যদি রান্না করে মিসকীনদের দাওয়াত করে খাওয়ানো হয় তবে তা উত্তম হবে। কারণ ‘আনাস -রাদ্বিআল্লাহু ‘আনহ্- এমনটি করতেন।

আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

✍️ শাইখ ইউসুফ আলী বিন আবু বকর
অধ্যায়নরত, কিং আব্দুল আযিয ইউনিভার্সিটি, জেদ্দা, সৌদি আরব।

Address

Https://maps. App. Goo. Gl/8MgoXmVyHkFGMmSp9, Goaladubi, Charbagdanga
Nawabganj
6302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salafee Jame Masjid - সালাফী জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category