ফেরা

ফেরা Assalamu alaikum warohmatullohi wbarokatuh
( Islamic lekha + Video post kora Hobe Ing Shaa Allah )
[Jazakumullahu khoiron 💙]
Yaa allah!

I know, I am not perfect but thank u for loving me and making me a muslimah..

06/06/2025

যাক্কুম গাছ। দেখতে কী ভয়াবহ আর বীভৎস! এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহরে।

শহরটি চারদিকে শীতল পাহাড় দ্বারা বেষ্টিত। কয়েক বছর ধরে এই অঞ্চলে যাক্কুম গাছও সমৃদ্ধ হচ্ছে।
এটি প্রচুর বড় বড় তীক্ষ্ণ কাঁটযুক্ত একটি গাছ। পবিত্র কোরআনে সুরা আল-ওয়াকিয়াহ-এর ৫২ নং আয়াতে বলা হয়েছে,

لَءَاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ

অর্থঃ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,

এই গাছের ফল হবে জা*হা*ন্না*ম বাসীদের জন্য খাদ্য স্বরূপ। তাফসীরে এসেছে, এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার। গলিত পিতলের মতো স্বাদ আসবে, বরং তার চেয়ে আরও খারাপ। ফলগুলো তাদের শরীরে ও মুখে জ্বলন্ত অঙ্গার স্বরূপ হবে।

যাক্কুম শব্দটি পবিত্র কুরআনে সূরা আশ-শাফায়াত-এর ৬২, ৬৩, ৬৬ ও ৬৭, ৬৮ নং আয়াতে, সূরা আল-ইসরা-এর ৬০ নং আয়াতে, সূরা আদ-দুখান-এর ৪৩ নং আয়াতে এবং সূরা আল-ওয়াকিয়াহ-এর ৫২ নং আয়াতসহ মোট আট বার ব্যবহৃত হয়েছে।

এই খাবার মূলত যি*নাকারী বা ব্যভিচারী নারী-পুরুষদের খাওয়ানো হবে। মহান রব্ব আমাদের সকলকে যি*না ব্যভিচার থেকে হেফাজত করুন ।

তথ্যসূত্রঃ ঢাকা টাইমস, উইকিপিডিয়া।
সংগৃহীত

04/06/2025

৫ ও ৬ জুন — আরাফার দিন: দোয়ার শ্রেষ্ঠ সময়

এই দুইদিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, নিজেকে একটু আলাদা করে ফেলুন। নিজের ঘরে, নিজের মনে—আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিন। আজ আরাফার দিন, দোয়া কবুলের শ্রেষ্ঠতম মুহূর্ত।

যা কিছু হালাল, যা কিছু আপনার হৃদয়ের চাওয়া—সব চেয়ে নিন আল্লাহর কাছে। এমনকি জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, তাও চেয়ে নিন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কেউ স্থায়ী নয়। আপনি যাকে আজ সবচেয়ে আপন ভাবছেন, সে হয়তো আগামীকাল আর পাশে থাকবে না।

তাই দোয়ার দরজা খুলে দিন। মন খুলে, কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে হাত তুলুন। আপনার জীবনের সব ইচ্ছা, সব স্বপ্ন আজ বলুন সেই শ্রোতার কাছে, যিনি কখনো ফেরান না।

আর এক দোয়াকে বারবার পড়ুন, যতবার সম্ভব:

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ও হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বদীর”

এই দোয়াটি এমন এক দোয়া, যে দোয়াটি সব নবী-রাসূলেরা পড়েছেন। এটি শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। তাই আল্লাহর কাছে কিছু চাইবার আগে অন্তত ২০-৩০ বার এ দোয়াটি পড়ে নিন। সম্ভব হলে আরও বেশি পড়ুন। যতটা বেশি পড়বেন, ততই কল্যাণ লাভ করবেন।

বাসে হোন, রিকশায়, অফিসে, কিংবা বাসায়—যেকোনো স্থানে, (শুধু ওয়াশরুম ছাড়া) মনে মনে এই দোয়াটি জপতে থাকুন। আল্লাহর ধ্যানে ডুবে যান।

আরাফার এই কয়েক ঘণ্টা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।

কে জানে, পরের আরাফায় আপনি থাকবেন কিনা। তাই আজ, এখন থেকেই শুরু করুন দোয়া।

হাত তুলুন, মন খুলুন, আর চেয়ে নিন, আজ দোয়ার দিন।।

লেখা : সংগৃহীত

17/05/2025
19/04/2025

দেহ ও আত্মা এ দু'টির সমন্বয়ে প্রতিটি মানুষ গঠিত। দেহ ও আত্মা উভয়েরই খাদ্যের প্রয়োজন। দেহের সম্পর্ক যেহেতু জড়বস্তুর সঙ্গে সেহেতু অন্যান্য প্রাণীর মতো মানবদেহের খাদ্য হলো জড়বস্তু। পক্ষান্তরে রুহ বা আত্মা মূলত আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আদেশ। তাই রুহ বা আত্মার খাদ্য হচ্ছে আল্লাহর ইবাদত।

বই : ইসলামী জীবনবিধান (মাসায়েল ও নির্দেশনা)
পৃষ্ঠা : ৩৬২-৩৬৩

অন্তরের রোগ-ব্যাধি নিরাময়ে কুরআন তেলাওয়াত সেইভাবে কাজ করে, যেভাবে শরীরের রোগ-ব্যাধি নিরাময়ে মধু কাজ করে।— ইমাম ইবনুল ...
19/04/2025

অন্তরের রোগ-ব্যাধি নিরাময়ে কুরআন তেলাওয়াত সেইভাবে কাজ করে, যেভাবে শরীরের রোগ-ব্যাধি নিরাময়ে মধু কাজ করে।

— ইমাম ইবনুল জাওযী (রহি.)
[সূত্র : আত-তাবছিরাহ, ১/৭৯]

আযানের পর একমাত্র কাজ হলো জামাআতে সালাত আদায়। তখন আর কোনো কাজেই কোনো কল্যাণ নেই, সে যত বড় দ্বীনী কাজই হোক না কেন।— ডা. শ...
19/04/2025

আযানের পর একমাত্র কাজ হলো জামাআতে সালাত আদায়। তখন আর কোনো কাজেই কোনো কল্যাণ নেই, সে যত বড় দ্বীনী কাজই হোক না কেন।

— ডা. শামসুল আরেফিন শক্তি

19/04/2025

দুনিয়ার জীবন গ্রীষ্মকালীন সফরের খানিক বিরতির চেয়ে বেশি কিছু নয়।

[ আহমেদ, আল-মুসনাদ, ১/৩০১ হাদিসের মান সহীহ্ ]

19/04/2025

প্রতিনিয়ত রবের অবাধ্যতায় লিপ্ত, আর ভাবছি—
আল্লাহ তো গাফুরুর রাহীম, নিশ্চয়ই ক্ষমা করে দিবেন।
কিন্তু ভাবি না, যদি মৃ*ত্যু এসে যায় তওবার আগেই—
তবে কি নিয়ে দাঁড়াবো আমি রবের দরবারে?

— মাহমুদুল হাছান

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share