রবিদাস বাড়ী স্নান ঘাট

রবিদাস বাড়ী স্নান ঘাট ROBIDAS BARI SNAN GHAT
দক্ষিন মির্জানগর (আটকান্দী)
বাজার হাসনাবাদ
রায়পুরা
নরসিংদী
১৬৩১

 #মহাতীর্থ_অষ্টমী_স্নান_২০২৬ইং, ১৪৩২বাংলা।সূধী ভক্তবৃন্দ,        আসছে, ১০ ই চৈত্র ২৪৩২ বাংলা ২৫ শে মার্চ ২০২৬ ইং বুধবার ...
03/03/2026

#মহাতীর্থ_অষ্টমী_স্নান_২০২৬ইং, ১৪৩২বাংলা।

সূধী ভক্তবৃন্দ,

আসছে,
১০ ই চৈত্র ২৪৩২ বাংলা
২৫ শে মার্চ ২০২৬ ইং বুধবার
অপরাহ্ণ ঘ ৫/১৭/৫ অষ্টমী আরম্ভ হয়ে

১১ ই চৈত্র ১৪৩২ বাংলা
২৬ শে মার্চ ২০২৬ ইং বৃহস্পতিবার
দুপুর ঘ ২/৫৮/৩৪ পর্যন্ত অষ্টমী।

আমাদের রবিদাস বাড়ী স্নান ঘাটের বার্ষিক অষ্টমী স্নান উপলক্ষে দূর দূরান্তের পূন্যার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐💐অষ্টমী স্নানে বিশেষ কার্যাবলীর উদ্যোগ নেয়া হয়েছে।

🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
১. স্নান এর জন্য ঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
২.মাতাজী ও বাবাজীদের জন্য আলাদা আলাদা ঘাট ও বস্ত্র পরিবর্তন করার ব্যবস্থা। বাথরুমের সুব্যবস্থা।
৩. যথাযোগ্য মর্যাদায় মন্ত্র পাঠের মধ্য দিয়ে শিব গঙ্গা পুজা উদযাপন।
৪. পুরোহিতের গীতাপাঠ।
৫. ভজন সংগীত, হরিনাম সংকীর্তন।
৬.মহাপ্রসাদ বিতরণ।
৭. অস্থায়ী সেচ্ছাসেবক কমিটি গঠন।
🌹🌹🌹🌹🌹
তিথিশুরুঃ ১০ ই চৈত্র ২৪৩২ বাংলা
২৫ শে মার্চ ২০২৬ ইং বুধবার
অপরাহ্ণ ঘ ৫/১৭/৫ অষ্টমী আরম্ভ হয়ে

১১ ই চৈত্র ১৪৩২ বাংলা
২৬ শে মার্চ ২০২৬ ইং বৃহস্পতিবার
দুপুর ঘ ২/৫৮/৩৪ পর্যন্ত অষ্টমী
💐💐💐💐💐

আপনারা সবাই আমন্ত্রিত
🔱উক্ত অষ্টমী তিথিতে স্নান করে পূণ্য সঞ্চয় করুন🔱
এবং সবাই এসে গুরু রবিদাসের নামের এই স্নান ঘাটের নাম জয়ধ্বনী দিয়ে গুরুর সত্যনাম প্রচারে সহযোগিতা করুন🙏🙏🙏

বিঃদ্রঃ এখানে শিব গঙ্গা পুজা করা হয় 🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷

ঠিকানাঃ
নরসিংদী জিরো পয়েন্ট থেকে অটোতে করে> হাসনাবাদ, হাসনাবাদ থেকে অটোতে করে দক্ষিন মির্জানগর নদীর ঘাট/ আটকান্দী কুঠি।
বিশেষ প্রয়োজনে ঃ- আপন ০১৭০৭৯১৮৮৫৩
রঞ্জিত ০১৭৫৬৭৮৭০২০
জিতন ০১৭৩৫০৫৪৯৮০

শাস্ত্রে নেই, তবুও কেন ভিক্ষা করে শনিদেবের পূজা‼️ভক্তি না কুসংস্কার— এবার ভাবার সময়!” বর্তমানে অনেক গ্রামে দেখা যাচ্ছে—...
24/02/2026

শাস্ত্রে নেই, তবুও কেন ভিক্ষা করে শনিদেবের পূজা‼️
ভক্তি না কুসংস্কার— এবার ভাবার সময়!”

বর্তমানে অনেক গ্রামে দেখা যাচ্ছে—সনাতনী নারীরা ভাইয়ের মঙ্গল কামনায় “শনিদেবের পূজা” করার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল সংগ্রহ করছেন। সেই সংগ্রহ করা সামগ্রী দিয়ে পূজা সম্পন্ন করা হচ্ছে।

আমরা সবাই জানি, ভক্তি অত্যন্ত পবিত্র বিষয়। কিন্তু প্রশ্ন হলো—
আমাদের কোন শাস্ত্রে এইভাবে ভিক্ষা করে পূজা করার বিধান আছে?

শ্রীমদ্ভগবদ্গীতা-তে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন—
“যে ভক্ত ভক্তিভরে পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করে, আমি তা গ্রহণ করি।”
অর্থাৎ ভক্তির মূল হলো আন্তরিকতা, প্রদর্শন বা লোকাচার নয়।

অনেক সময় সমাজে কিছু রীতি গড়ে ওঠে, যা ধীরে ধীরে “ধর্ম” হিসেবে প্রচার পায়। কিন্তু সব লোকাচারই শাস্ত্রসম্মত নয়। আমরা যদি শাস্ত্র না জেনে অন্ধভাবে কিছু অনুসরণ করি, তাহলে তা কুসংস্কারে পরিণত হতে পারে।

তাই আমাদের উচিত—
শাস্ত্র পড়া
জ্ঞানী আচার্যদের থেকে জানা
ভক্তিকে শুদ্ধ রাখা

শনিদেব-এর পূজা অবশ্যই করা যায়, কিন্তু তা যেন শাস্ত্রসম্মত উপায়ে হয়, অযথা কষ্ট বা অপমানের মাধ্যমে নয়।

আসুন, আমরা কারও অনুভূতিতে আঘাত না করে, ভালোবাসা ও যুক্তির মাধ্যমে সচেতন হই🙏

ধর্ম মানে অন্ধ অনুসরণ নয়—ধর্ম মানে জ্ঞান, বিবেক ও শুদ্ধ ভক্তি।

জয় সনাতন 🕉️

Address

ROBIDAS BARI SNAN GHAT
Narsingdi
1631

Telephone

+8801777999664

Website

Alerts

Be the first to know and let us send you an email when রবিদাস বাড়ী স্নান ঘাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to রবিদাস বাড়ী স্নান ঘাট:

Shortcuts

Share

Category