শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির নরসিংদী

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির নরসিংদী

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির নরসিংদী রাঃ জয়গুরু

30/04/2025
বিয়ে-ব্যাপারে সবার আগে                   বর্ণের হিসেব করিস্,তা’র সাথেতেই বংশটিকে                 বেশ খতিয়ে দেখিস্;বংশ দে...
08/03/2024

বিয়ে-ব্যাপারে সবার আগে
বর্ণের হিসেব করিস্,
তা’র সাথেতেই বংশটিকে
বেশ খতিয়ে দেখিস্;
বংশ দেখে শ্রদ্ধা হ’লেই
স্বাস্থ্য দেখিস্ কেমন তা’র,
তা’র সাথে তুই বাজিয়ে নিবি
স্বভাব-অভ্যাস-ব্যবহার;
এ-সবগুলির সুসঙ্গতি
মিলেই যদি যায়,
বিদ্যা দেখিস নজর ক’রে
কর্ম্মের ওজন তা’য়;
পারম্পর্য্যে এইগুলি সব
মিলিয়ে দিলে বিয়ে,
প্রায়ই দেখিস্ ঠকবি না তুই
মরবি না বিষিয়ে।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
(২:বিবাহ, অনুশ্রুতি-১ম খন্ড)

স্বামীতে দেবভাব*   স্বামীকে                                 দেবতা বলিয়া মনে করিবে -  আর          ' দেবতা 'মানে তা'ই.    ...
14/09/2023

স্বামীতে দেবভাব

* স্বামীকে

দেবতা বলিয়া মনে করিবে -
আর

' দেবতা 'মানে তা'ই.
যাহা বা যিনি
তোমার চক্ষুর সম্মুখে
উজ্জল হইয়া দাড়াইয়া.
মনকে উজ্জল ও উৎফুল্ল
করিয়া তুলিতেছেন ;

দেখিও--
তোমার সেবা. আচরণ
বা ভ্রান্ত প্রেরণায়
ইহা মলিন হইয়া না ওঠে.
তুমি
তার জ্যোতি ও আনন্দের
ইন্ধন হইও--

কিন্ত
এত বা এমনতর হইও না .
যাহাতে
চাপা পড়িয়া
নিভিয়া যায় ।

" নারীর নীতি "

🙏জয় গুরু🙏

যে মেয়েরা স্বামী - নিন্দায়   আগুন হয়ে উঠল না,  নিশ্চয় জানিস অন্তরে তার        ব্যতিক্রমী জল্পনা।শ্রীশ্রীঠাকুর :---- শিব ...
14/03/2023

যে মেয়েরা স্বামী - নিন্দায়
আগুন হয়ে উঠল না,
নিশ্চয় জানিস অন্তরে তার
ব্যতিক্রমী জল্পনা।

শ্রীশ্রীঠাকুর :---- শিব ছদ্মবেশে পার্বতীর কাছে এসে যখন শিবনিন্দা করতেন তখন পার্বতী তার প্রত্যেকটি কথার মোক্ষম জবাব দিয়ে দিতেন এবং পরে বলতেন--- মহতের নিন্দা যে করে ও যে শোনে উভয়েই পাপী। আপনি নিজেও পাপে লিপ্ত হবেন না এবং আমাকেও পাপে লিপ্ত করবেন না। আপনার কথা শোনার মত সময় আমার নেই। আপনি যার নিন্দা করছেন আমি সর্ব্বদা তার পূজা করি। আমার পূজায় ব্যাঘাত ঘটাবেন না দয়া করে।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র...
(আ.প্র. -- ১৯খন্ড)

যজন,যাজন, ইষ্টভৃতি যদি কেউ ঠিকমত করে,তাহলে দারিদ্রব্যাদি যেতে বাধ্য। দীক্ষা অনেকেই নেই,কিন্তু যা' যা' করার তা' করে না ব'...
02/11/2022

যজন,যাজন, ইষ্টভৃতি যদি কেউ ঠিকমত করে,তাহলে দারিদ্রব্যাদি যেতে বাধ্য। দীক্ষা অনেকেই নেই,কিন্তু যা' যা' করার তা' করে না ব'লেই ফল পায় না।
জয়গুরু 🙏🏻

🔸🔸কথাপ্রসঙ্গে একজন বললেন - দীক্ষা নিতে গেলে আবার ভাল দিন-তারিখ চাই তো! সব দিনে তো দীক্ষা হয় না।💠💠শ্রীশ্রীঠাকুর -দিন-তারি...
12/10/2022

🔸🔸কথাপ্রসঙ্গে একজন বললেন - দীক্ষা নিতে গেলে আবার ভাল দিন-তারিখ চাই তো! সব দিনে তো দীক্ষা হয় না।

💠💠শ্রীশ্রীঠাকুর -দিন-তারিখ হিসাব করে জন্মাইনি।মরব যখন তখনও দিন-তারিখ হিসাব করে মরব না।তবে জীবনমন্ত্র যখন নিচ্ছি, তখন আবার
দিন তারিখের হিসাব কি?

📖(দীপরক্ষী-১/১৩.৩.১৯৫৪)

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা, প্রসঙ্গঃ লক্ষ্মী প্রশ্নঃ লক্ষ্মীপূজা মানে কি?শ্রীশ্রীঠাকুরঃ লক্ষ্মী কথার root-meani...
09/10/2022

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা,

প্রসঙ্গঃ লক্ষ্মী

প্রশ্নঃ লক্ষ্মীপূজা মানে কি?
শ্রীশ্রীঠাকুরঃ লক্ষ্মী কথার root-meaning -ই ( ধাতুগত অর্থই ) হল আলোচন, to see keenly ( তীক্ষ্ণদৃষ্টিতে দেখা ), দর্শন, জ্ঞান এইসব।
[ দীপরক্ষী, পৃষ্ঠা নং ২/১৪৮ ]

শ্রীশ্রীঠাকুরঃ লক্ষ্মী কথা এসেছে লক্ষ্-ধাতু থেকে। তার মানে আলোচনা, চিহ্নীকরণ, অঙ্কন, জ্ঞান, দর্শন এইসব গুন যাদের আছে তারাই লক্ষ্মী। মেয়েদের সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হয়, যাতে তারা মূর্তিমতী লক্ষ্মীরূপে গড়ে উঠতে পারে। !
[ আলোচনা প্রসঙ্গে, পৃষ্ঠা নং ১৫/৩৩ ]

শ্রীশ্রীঠাকুরঃ ‘ লক্ষ্মী ’ মানে শ্রী
আর
এই ‘ শ্রী ’ কথা আসিয়াছে
সেবা করা হইতে ;--
তুমি
যথোপযুক্তভাবে
তোমার সংসার
ও সংসারের পারিপার্শ্বিকের,
যেখানে যতটা সম্ভব,
বাক্য, ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা
অন্যের অবিরোধভাভাবে
মঙ্গল করিতে চেষ্টা করিও,--
তোমার লক্ষ্মী-আখ্যা
খ্যাতিমন্ডিত হইবে--
দেখিও।।

[ নারীর নীতি, পৃষ্ঠা নং ৩৫ ]

অর্থাৎ লক্ষ্মীপূজা করা তখনই সার্থক হয়, যদি মায়েরা লক্ষ্মীর চলনে চলে। লক্ষ্মী যে চলা, বলা, আচরণে লক্ষ্মী আখ্যা বা পূজার অধিকারিণী হয়েছিল প্রতিটি সংসারে মায়েদের তেমনতর হয়ে ওঠা চাই।

সবাইকে রাঃনন্দিত জয় গুরু...🔻 #শ্রীশ্রীঠাকুর_আনুকূলচন্দ্রের_নিম্নলিখিত_এই_বিশেষ_খবরের_পোস্টটা *°'সকল সৎসঙ্গী'দের বিশেষভাব...
28/05/2022

সবাইকে রাঃনন্দিত জয় গুরু...🔻 #শ্রীশ্রীঠাকুর_আনুকূলচন্দ্রের_নিম্নলিখিত_এই_বিশেষ_খবরের_পোস্টটা *°'সকল সৎসঙ্গী'দের বিশেষভাবে জানা খুবই প্রয়োজন। **তাই একটু মন দিয়ে পড়বেন: ---
✴ #শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্রের_পৌত্র_পূজনীয়:- #শ্রীবিদ্যুৎরঞ্জন_চক্রবর্ত্তী'র◆ #কিছু_গুরুত্বপূর্ণ_কথা *এখানে উপস্থাপন করা হলো।। জয়গুরু।।💐🙏.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔯ইষ্টকেন্দ্রিক জীবন-সাধনায় প্রার্থনার একটা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভূমিকা আছে। কিন্তু এতদিন সে-সম্বন্ধে এবং প্রার্থনা কি, কেমন করে তা করতে হয়, কি প্রার্থনা করতে হয়, ইত্যাদি সম্বন্ধেও কোন সঠিক বােধ আমাদের ছিল না। প্রার্থনা বলতে আমরা সাধারণতঃ বুঝতাম, ঈশ্বর, ভগবান, ইষ্ট, গুরু বা কোন শ্রেয়ের কাছে কাতর কণ্ঠে অনন্ত চাহিদার ফর্দ পেশ করা। প্রকৃতপক্ষে তা কিন্তু প্রার্থনা নয়। প্রার্থনার সাথে স্বার্থপর চাহিদার কোন সম্পর্ক নেই, সম্পর্ক আছে করার। প্রার্থনা সম্বন্ধে আমাদের এতদিনকার ভ্রান্ত বােধের নিরসন ক’রে।

➡ #শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র_বলেছেন:---- “প্রার্থনা মানে করার ভিতর দিয়ে প্রকৃষ্টভাবে কোন কিছু অধিগত বা আয়ত্ত করা।” “প্রার্থনার মধ্যেই আছে। তেমনভাবে করা, বলা, ভাবা, চলা—যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয়। প্রার্থনা মানেই হচ্ছে, প্রকৃষ্টরূপে চলা।”

🌷তাহলে কার জন্য, কি প্রার্থনা করব আমরা?
🌸 #শ্রীশ্রীঠাকুর_বললেন— “প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য তুমি ভাল থাক, তুমি সুখে থাক, তুমি সুস্থ থাক। আমাকে দিয়ে তােমার ইচ্ছা মূর্ত্ত হ’য়ে উঠুক, সারা দুনিয়ায় তােমার প্রতিষ্ঠা হােক। প্রতি ঘটে-ঘটে তােমার সেবা করে, সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হােক। পরিবেশের পােষণার ভিতর দিয়ে আমার আত্মপােষণা অটুট হােক। আমার জীবনে তুমি সৰ্ব্বতােভাবে অনুপ্রবিষ্ট হও, আমি তােমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন, সারাটা জীবন কেন—জন্ম জন্মান্তর। প্রীতি-অর্চনায় তােমার সেবা করে ধন্য হই। এইভাবে যা’ প্রাণে আসে বলতে হয়। আর বলার তালে-তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়।”

ইষ্টের জন্য এইভাবে প্রার্থনা করলে যা হয় সে-সম্বন্ধে ঠাকুর বলছেন-- “এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালবাসা ও আকূলতা সমুদ্র গর্জে ওঠে। এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না, নিরাবিল হয় না। স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতে হয়।”

ইষ্টের জন্য যে প্রার্থনার কথা শ্রীশ্রীঠাকুর বললেন তা’ কেমনভাবে করতে হবে এবং তাতে আমাদের জীবন ও চরিত্র কেমন হয়ে উঠবে তাও বলেছেন তিনি। বললেন-- “সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না, আর ইহা ভাবমধুর করিয়া বােধের সহিত, আকুল সম্বেগে যতই করিতে পার, ততই তােমার মনকে উদ্দীপ্ত ও পবিত্র করিয়া,স্বাস্থ্য ও চরিত্রকে উন্নত করিয়া তুলিবে; ফলে সেবা, ঐশ্বৰ্যব্যবহার ও কর্মপটুতায় অনুসিক্ত হইয়া তােমাকে অভিনন্দিত করিবে সন্দেহ নাই।”

সব ব্যাপারেরই একটা ক্ৰম থাকে যা অনুসরণ করে চললে-করলে সাফল্য সিদ্ধি সহজ হয়ে ওঠে। যে-প্রার্থনাভাবমধুর করে বােধের সাথে, আকুল সম্বেগে করতে হবে—

আমাদের পরম সৌভাগ্য-সে প্রার্থনা এবং তার ক্রমও ঠাকুর স্থির করে দিয়ে বলেছেন— “প্রথম আহ্বানী তৎপর যথাক্রমে বিনতি, আচমন অর্থাৎ হে পরমকারুণিক হইতে শুরু করিয়া আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র পর্যন্ত, পুরুষােত্তম বন্দনা, আচমন ব্যতীত বাংলা সমবেত প্রার্থনার অবশিষ্টাংশ যথাসম্ভব, গুরু-বন্দনা, পঞ্চবহি অর্থাৎ একমেবাদ্বিতীয়ং শরণং....ইত্যাদি। অবিকল এই ক্রম সৰ্ব্বত্র অনুসৃত হওয়া বাঞ্ছনীয়। “প্রার্থনার ক্রম সম্বন্ধে এই নির্দেশ শ্রীশ্রীঠাকুর ১৯৪৯ সালের জানুয়ারী মাসে দেন এবং তিনি বর্তমান থাকাকালেই আলােচনা পত্রিকার যান ১৩৫৫ সালের সংখ্যায় তা প্রকাশিতও হয়।

এরপর ১৯৫৮ সালের জুলাই মাসে শ্রীশ্রীঠাকুর "লােকতিলকং সাত্বত বাত্তা বিভূষণং....” বাণীটি দেন এবং প্রার্থনায় আহ্বানীর পরে পুরুষােত্তম-প্রণাম-রূপে সংযােজিত করেন।

**শ্রীশ্রীঠাকুর নির্দ্দেশিত প্রার্থনার এই ক্ৰমের শেষে "তাঁরই ইচ্ছানুসারে" #নতুন_সংযােজন তাঁরই দেওয়া *“ #দয়াল_আমার_প্রভু_আমার" বাণীটি। ১৯৬০ সালের ৯ই জুন শ্রীশ্রীঠাকুর এই বাণীটি দেন এবং তা’ ঘরে-ঘরে অনুসৃত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 👉সেই উদ্দেশ্যেই " #বাণীটি_১৯৬০_সালের *জুলাই মাসের ' #আলােচনা_পত্রিকা'য় প্রকাশিতও হয়"।

ইষ্টের জন্য যা’ প্রার্থনা করতে হয় বলে শ্রীশ্রীঠাকুর বলেছেন তার পূর্ণ বাণীরূপ এই বাণীটিতে বিধৃত আছে। তাই এটিও আমাদের নিত্য করণীয়। 👉"শ্রীশ্রীঠাকুরের মহাপ্রয়াণের পর থেকে তাঁরই দ্বিতীয় পুত্ৰ পূজ্যপাদ ছােড়দা প্রয়াত বিবেকরঞ্জন চক্রবর্তী-র প্রবর্ত্তনায় "বিবেক-বিতানে" শ্রীশ্রীঠাকুর নির্দ্দেশিত ক্ৰম ও তাঁর ইচ্ছানুসারে এই পূর্ণাঙ্গ প্রার্থনা হয়ে আসছে।"

জীবন বৃদ্ধিকামী প্রতি প্রত্যেকের পালনীয় যে ষটস্তম্ভ শ্রীশ্রীঠাকুর নির্দিষ্ট করে দিয়েছেন তার একটি স্তম্ভে তাঁর নির্দেশ— “অন্ততঃ একবার আহ্বানের সহিত সমবেত প্রার্থনা করিতে ভুলিও না।” আমরা যেন ঠাকুরের এই নির্দেশ ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই শ্রীশ্রীঠাকুর নির্দেশিত ক্ৰম ও তাঁর ইচ্ছাকে বাদ দিয়ে যে প্রার্থনা তা নিছক আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। সে প্রার্থনায় তিনি আমাদের জীবনে ও চরিত্রে সম্বর্দ্ধিত হ’য়ে ওঠেন না। আমাদের মনে রাখতে হবে-বিহিত কর্ম্মই বিহিত ফল প্রসব করে এবং অবিহিত কৰ্ম্ম ভ্রান্তি ও অনৈক্যই সৃষ্টি ক’রে থাকে।।🙏

#সংগৃহীত

#বিঃদ্রঃ->• শ্রীশ্রীঠাকুরের এই বিশেষ খবরটা সবাইকে জানানোর জন্য:--> ** োস্টটা_শেয়ার_করতে_পারেন।।🙏.

🌻সবাইকে জানাই "রা" নন্দিত জয়গুরু।।🌸🙏.

।।ভালবাসা সম্পর্কে শ্রীশ্রীঠাকুর।।■শ্রীশ্রীঠাকুর বললেন------- 'Name and love can conquer the universe'. সৎনাম এবং প্রেম ...
09/03/2022

।।ভালবাসা সম্পর্কে শ্রীশ্রীঠাকুর।।
■শ্রীশ্রীঠাকুর বললেন------- 'Name and love can conquer the universe'. সৎনাম এবং প্রেম বা ভালবাসা জগৎ জয় করে। আরও বললেন -------
'Nothing has a pull/more magnetic/than love'. 'প্রেমের মত আকর্ষণকারীই বা আর কে?'
'Love alone can control everything------- because it is the elixir of existence.'
উপরিউক্ত ভালবাসার লক্ষণ ছড়া আকারে দিলেন-------
ভালবাসা খাঁটি যখন
শুনবি তা'র কি লক্ষণা?
প্রেমাস্পদের অনাদরেও
মোটেই দুষ্ট ক্ষুব্ধ না।
(অনুশ্রুতি ১ম খন্ড, অনুরাগ, ৩৯ নং বাণী)

শ্রীশ্রীঠাকুর গল্পের মতো করে বলছেন ------ ভালবাসার test (পরীক্ষা) হ'ল, আমি যখন তোমাকে গালাগালি করি, তখন তুমি কেমন থাক। আদর করব, বুকে নেব, সেটা ভাল লাগে। আর, পিঠে যদি একটা চড় দিই, অমনিই ছুটে গেলে। তাহ'লে বুঝতে হবে তুমি ভালবাসার বাড়ির ধারেও নেই।
অন্যদিকে প্রসঙ্গের সূত্রে বলছেন ------ আমি ভাল হব, এই ভাবে ভেবে ভাল হওয়া যায় না। কাউকে ভালবেসে বরং তা সম্ভব হ'তে পারে। সেইজন‍্য তুমি এমন একজনকে ভালবাস, যাঁর প্রেম কাউকে বঞ্চিত করে না। তাঁকে ভালবাসতে হবে তোমার সব চাহিদা, সব তৃষ্ণা দিয়ে, সব-কিছু দিয়ে, সব দিক দিয়ে। আর, ওই ভালবাসার ফলে খারাপ ভাল যাই আসুক, তার জ‍ন‍্য তৈরি থাকা লাগবে। শুধু নীতিকথায় কাজ হয় না। আবার, বুদ্ধি ক'রে রকম ক'রেও কিন্তু মানুষের ব‍্যক্তিত্ব গজায় না। গজায় ঐরকম চলনের ফলে। ঐ যে বিল্বমঙ্গলের গল্প আছে,-------- তার মধ‍্যে কিন্তু ভালবাসা ছিল। চিন্তামণিকে বলত, 'চিন্তামণি! তুমি অতি সুন্দর।' মানে একজন বেশ‍্যাকে যেমন ক'রে কয়, তেমনি ক'রেই কইত। কিন্তু বিল্বমঙ্গলের সমস্ত behavior-এর (ব‍্যবহারের) মধ‍্য দিয়ে ভালবাসাই ফুটে বেরোত। তারপর যখন বিল্বমঙ্গল দেখল চিন্তামণি তাকে অবিশ্বাস করছে, বলছে তুমি এতদিন যদি সত্যিকারের চিন্তামণির চিন্তা করতে অর্থ‍্যাৎ ভগবানকে ভালবাসতে, তা'হলে তাঁকে পেতে, তখন বিল্বমঙ্গল ভাবল, আমি ভগবানকে সত্যি সত্যি ভালবাসলে তিনি তো আমাকে অবিশ্বাস করতেন না! তারপর সে ওখান থেকে চ'লে গেল। কিন্তু যাওয়ার সময়ও বলে, গরুগুলিকে খেতে দিও, পাখিগুলিকে এইভাবে যত্ন ক'রো, ইত্যাদি। তার মানে, চিন্তামণির সব affair-কেই (বিষয়কেই) নিজের ক'রে নিয়েছিল। তাই ওইরকম ভাবত। এদিকে, চিন্তামণি ভাবছিল------ 'ও মিনসে যাচ্ছে, এখনি আসবে নে। আমার জন্যে যে মড়া ধ'রে নদী পার হতে পারে, সে কতদিন আর বাইরে থাকবে।' তারপর একদিন যায়, দুদিন যায়, তিনদিন যায়, বিল্বমঙ্গল আর ফিরে আসে না। তখন চিন্তামণি পাগলের মতো হ'য়ে ওঠে। আর না পেরে শেষে বেরিয়ে পড়ল। খোঁজ, খোঁজ, খোঁজ, সব জায়গায় খোঁজে। পায় না। শেষে সেই আশ্রমে যেয়ে উপস্থিত হয়, জিজ্ঞাসা করে ------ 'এখানে কি সেরকম কেউ আছে?' সংবাদ পেয়ে বিল্বমঙ্গল বেরিয়ে এল। এসে চিন্তামণিকে দেখেই এইরকমভাবে (বলেই হাত দুখানা সামনের দিকে বাড়িয়ে দিয়ে, অপূর্ব নাটকীয় ভঙ্গিতে বললেন) ------'চিন্তামণি! প্রেমশিক্ষাদাত্রী! গুরু আমার!' বলে এগিয়ে গেল। তখন ও-ও কাঁদে, এ-ও কাঁদে। এইভাবে এক-একজনের এক-এক ভাবে হয়। রত্নাকরের হয়েছিল, অজামিলেরও হয়েছিল। সময় হলেই সবার হ'য়ে থাকে। ওই যে রবীন্দ্রনাথের লেখা আছে, 'আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা।'
(দীপরক্ষী, ৩য় খন্ড, ইং ৮-৫-৫৭)।
🙏🙏🙏জয়গুরু🙏🙏🙏

প্রশ্ন-- প্রার্থনা কী?শ্রীশ্রীঠাকুর-- প্রার্থনা করতে হয়- তুমি আমার চিরকাল থাক, সারা বুক জুড়ে থাক, আর আমার যা' কিছু তোমাত...
08/03/2022

প্রশ্ন-- প্রার্থনা কী?

শ্রীশ্রীঠাকুর-- প্রার্থনা করতে হয়- তুমি আমার চিরকাল থাক, সারা বুক জুড়ে থাক, আর আমার যা' কিছু তোমাতে সার্থক হ'য়ে উঠুক। তাতেই মানুষ কৃতী হয়, ষড়ৈশ্বর্য্যশালী হ'য়ে ওঠে। তাঁকে নিজের মনোমতো ক'রে চাইতে নেই, তাঁর মনোমতো হওয়ার আকুতি রাখতে হয়।

আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, এ প্রার্থনায় তাঁকে ভালবাসা সম্পর্কে সংশয় আছে, ও-প্রার্থনা ভাল নয়। আমি ছেলেবেলা থেকে কখনও ও-প্রার্থনা করিনি। মনে আসলেও ভেবেছি, ওতে তো আমার কাম সারা।

প্রফুল্ল-- সাধারণতঃ সকাম প্রার্থনা ক্ষতিকর।

শ্রীশ্রীঠাকুর-- চাইছই যে তুমি অসৎ। "ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়।" আবার রবীন্দ্রনাথ বলেছেন, "যাহা চাই, তাহা ভুল করে চাই, যাহা পাই, তাহা চাই না।" বলতে হয় "তোমার ইচ্ছা পূর্ণ হো'ক।" আমাদের মঙ্গল কিসে তা' আমরা জানি না, তাই তাঁর উপর ভার দেওয়াই ভাল। তাঁর জন্যই আমাদের জীবন। তাই সবসময় লক্ষ‍্য রাখতে হয়, কেমন ক'রে তাঁর স্বার্থপ্রতিষ্ঠা সাধন করা যায়। সেইদিকে মাথা খাটাতে হয় ও বাস্তবে তাই করতে হয়।

আঃ প্রঃ, ১৪ খণ্ড।

Address

253, Shri Shri Thakur Anukul Chandro Sorok, West Kanda Para
Narsingdi
1600

Opening Hours

Monday 06:00 - 20:00
Tuesday 06:00 - 20:00
Wednesday 06:00 - 21:30
Thursday 06:00 - 20:00
Friday 06:00 - 20:00
Saturday 06:00 - 20:00
Sunday 06:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির নরসিংদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share