তারাকান্দী দক্ষিণ পাড়া জামে মসজিদ

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • তারাকান্দী দক্ষিণ পাড়া জামে মসজিদ

তারাকান্দী দক্ষিণ পাড়া জামে মসজিদ https://maps.app.goo.gl/qraymHSfpqhTqJSm6
লেবুতলা ইউনিয়নের তার? বর্তমানে মসজিদের ইমাম ও খতিব মশিউর রহমান আবূ সালেহ

হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী?হজের ফরজ তিনটি আর ওয়াজিব সাতটি। আর এগুলো আমরা একে একে জানব। চলুন, জেনে নেওয়া যাক জিলহজ ম...
20/05/2026

হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী?

হজের ফরজ তিনটি আর ওয়াজিব সাতটি। আর এগুলো আমরা একে একে জানব। চলুন, জেনে নেওয়া যাক জিলহজ মাসের কোন তারিখে হজযাত্রীদের কী কী কাজ আদায় করতে হবে:

৮ জিলহজ: অনেক এজেন্সি হজযাত্রীদের ৭ জিলহজ রাতেই মিনায় নিয়ে থাকে। এতে কোনো অসুবিধা নেই। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় আপনাকে প্রবেশ করলেই হলো। ছোট ব্যাগে মিনার জন্য কিছু কাপড় ও প্রয়োজনীয় জিনিস নিয়ে নিন ও অন্য ছোট ব্যাগপ্যাক বা কাঁধের ব্যাগটিতে মুজদালিফার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিন।

হজের প্রথম ফরজ হলো ইহরাম করা। ঠিক আগের মতোই মিনায় রওনার আগে ইহরামের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন। তবে এবার নিয়ত হবে হজের জন্য।

পুরুষেরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করুন: তালবিয়া—লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক; লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ানি মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

জোহরের নামাজের আগেই আপনাকে মিনায় প্রবেশ করতে হবে। তারপর নামাজ আদায় ছাড়া আর কোনো কাজ নেই। তবে এখানে আজকের সব নামাজই ছোট নামাজ বা কসর নামাজ। জোহরের দুই, আসরের দুই, মাগরিবের তিন আর এশার দুই রাকাত। সব ওয়াক্তের নামাজ জামাতে পড়বেন। রাসুল (সা.) ওয়াক্তিয় কসর নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ মিনায় পড়েননি। বাকি সময়টুকু কোরআন তিলাওয়াত করতে পারেন অথবা বিশ্রাম নিন।

হজের ফরজ ৩টি
১. ইহরাম বাঁধা।

২ আরাফাতের ময়দানে অবস্থান করা ।

৩. তাওয়াফে জিয়ারত করা।

হজের ওয়াজিব কাজ ৬টি
এক. জিলহজের ১০ তারিখ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত যেকোনো সময়ে মুজদালিফায় অবস্থান করা। (সুরা বাকারা,আয়াত : ১৯৮)

দুই. সাফা-মারওয়ায় সাতটি দৌড় । এটিকে সায়ি বলা হয়। দৌড় শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারওয়ায়। (মুসলিম,হাদিস : ২১৩৭)

তিন. শয়তানকে পাথর মারা। (মুসলিম, হাদিস : ২২৮৬)

চার. তামাত্তু ও কিরান হজকারীদের দমে শোকর বা হজের কোরবানি করা।

পাঁচ. হারাম শরিফের সীমানায় কোরবানির দিনগুলোতে মাথা মুণ্ডানো বা চুল ছোট করা। (বুখারি,হাদিস : ১৬১৩)

ছয়. বিদায়ী তাওয়াফে করা। (মুসলিম,হাদিস : ২৩৫০)

হজ পরিচিতি ও প্রকারভেদ
হজের নিয়ত ও বদলি হজ
হজ ও ওমরাহ পরিচিতি ও বিধান
রাতে মিনায় তাঁবুতে ঘুমাবেন
মনে রাখবেন, আপনি ইহরামে প্রবেশের পর থেকে যেসব কাজ মানা ছিল, সেগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই। মিনায় রয়েছে হাজারো সাদা রঙের তাঁবু। আপনার এজেন্সির বুকিং এবং টাকার ওপর ভিত্তি করে আপনার তাঁবু ‘জামারাতের’ খুব কাছে অথবা দূরে হতে পারে। পুরুষ ও নারীদের থাকবে ভিন্ন ভিন্ন তাঁবু। সাধারণত এগুলো কাছাকাছি হয়ে থাকে। এক একটি তাঁবুতে প্রায় ৫০ জন থাকেন। ফ্লোর বিছানা থাকবে—এখানেই আপনাকে ঘুমাতে হবে। (ভিআইপি প্যাকেজ ছাড়া) মিনায় সবাইকে ব্যবহার করতে হয় কমন টয়লেট এবং এসব টয়লেটে সময়ভেদে থাকে দীর্ঘ লাইন। হাজিদের এ ক্ষেত্রে সুবিধামতো সময়ে টয়লেটের কাজটি সেরে নিতে হবে। দরকারের বেশি খাবার খাবেন না; কিংবা অতিরিক্ত পানীয় পান করবেন না। যত বেশি খাবেন, তত বেশি টয়লেটের লাইনে দাঁড়াতে হবে। অবশ্যই টয়লেটে গন্ধহীন সাবান ব্যবহার করবেন।

৯ জিলহজ
• ফজরের দুই রাকাত নামাজ জামাতে আদায় করুন এবং সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশে আপনার এজেন্সির সঙ্গে রওনা হোন (মনে করে মুজদালিফার ছোট ব্যাগপ্যাকটি সঙ্গে নিয়ে নিন)।

• আরাফাতে অবস্থান করুন জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত—এটি হজের দ্বিতীয় ফরজ। আরাফাত একটি বড় এলাকা। আরাফাত এলাকার যেকোনো জায়গায়, এমনকি আপনার নির্দিষ্ট তাঁবুতেও অবস্থান করলেই চলবে।

• আপনার হজ এজেন্সি আপনার জন্য একটি তাঁবুর ব্যবস্থা করবে। সেই তাঁবুতেই থাকুন।

• জোহরের সময় জোহর ও আসরের নামাজ (২+২ রাকাত) একসঙ্গে জামাতে আদায় করুন।

• সম্ভব হলে মসজিদে নামিরায় যান এবং সেখানে নামাজের সময় খুতবা শুনুন। এখানেই রাসুল (সা.) খুতবা দিয়েছিলেন। তবে এখানে না যেতে পারলে বা খুতবা না শুনতে পারলে কোনো অসুবিধা নেই। এটা হজের জন্য জরুরি নয়। জরুরি হলো, জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা।

• কিবলার দিকে মুখ করে দাঁড়ান। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করুন, জিকির করুন, বিশ্রাম নিন।

• অনেকে মনে করেন আরাফাত একটি পাহাড়ের নাম। আসলে যে পাহাড়কে আমরা টিভিতে দেখি, সেটা জাবালে রহমত পাহাড় । আর অনেক হাজিই এদিন এই পাহাড়ে চড়ে বসে থাকেন, যেটি হজের অংশ নয়। আরাফাত আসলে একটি বড় এলাকা—এর যেকোনো জায়গায় অবস্থান করলেই চলবে।

• সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা হোন। ঘন ঘন তালবিয়া পড়ুন।

• মুজদালিফা একটি খোলা জায়গা। এখানে আপনার জন্য কোনো তাঁবু বা খাবারের সুবিধা থাকবে না। খোলা আকাশের নিচে আল্লাহর সব ধনী-গরিব বান্দা একই এলাকায় অবস্থান করবেন। এখানে কারও সঙ্গে কারও কোনো ভেদাভেদ থাকবে না। সবাই ব্যাগে আনা বালিশ বা চাদর মাটিতে বিছিয়ে রাতযাপন করবেন।

• মুজদালিফায় পৌঁছে এশার সময় মাগরিব ও এশার নামাজ (৩+২ রাকাত) একসঙ্গে জামাতে আদায় করুন।

• খোলা আকাশের নিচে মুজদালিফায় সারা রাত অবস্থান করুন—এটি ওয়াজিব।

• এখানে এসে অন্য কোনো ইবাদতের দরকার নেই। বিশ্রাম নিন, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। কারণ, পরের দিন অনেক বড় দিন, যার জন্য আপনার প্রয়োজন সুস্থ শরীর।

• মনে রাখবেন, আরাফাত ও মুজদালিফার টয়লেটগুলোও কমন টয়লেট এবং টয়লেট সারতে লাইনে দাঁড়াতে হতে পারে; আর এখানকার কমন টয়লেটগুলো আপনার মনমতো না–ও হতে পারে।

15/05/2026

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

তারাকান্দী দক্ষিণ পাড়া ইসলামি যুব সমাজ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী  ২৫ তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ২০২৫ ইং
10/11/2025

তারাকান্দী দক্ষিণ পাড়া ইসলামি যুব সমাজ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ২৫ তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ২০২৫ ইং

01/10/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"মুমিনের ব্যাপারটাই বিস্ময়কর! তার প্রত্যেকটি কাজই তার জন্য কল্যাণকর। আর এটা মুমিন ছাড়া অন্য কারও জন্য হয় না। যদি তাকে সুখ দেওয়া হয়, তবে সে আল্লাহর শুকরিয়া আদায় করে—এটা তার জন্য কল্যাণকর। আর যদি তাকে কষ্ট-দুর্দশা স্পর্শ করে, তবে সে ধৈর্য ধরে—এটাও তার জন্য কল্যাণকর।"
(সহীহ মুসলিম, হাদিস: ২৯৯৯)

26/09/2025

জুমা বা শুক্রবার মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন।

📜 জুমার ফজিলত
1️⃣ গুনাহ মাফের দিন
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে জুমার নামাজে আসে, খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং নীরব থাকে, তার ঐ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিনের গুনাহ ক্ষমা করা হয়।”
— (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৭)

2️⃣ সেরা দিনের ঘোষণা
তিনি ﷺ বলেছেন:
“সূর্য উদিত হওয়ার মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এ দিনেই আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাঁকে জান্নাত থেকে নামানো হয়েছে। এবং কিয়ামতও হবে শুক্রবার।”
— (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

3️⃣ দু’আ কবুলের বিশেষ সময়
রাসুল ﷺ বলেন:
“জুমার দিনে একটি ঘন্টা আছে, যে মুসলমান বান্দা ঐ সময়ে দো‘আ করে, আল্লাহ তা অবশ্যই কবুল করেন।”
— (সহিহ বুখারি ও মুসলিম)

🕌 আমলসমূহ
গোসল করা ও সুন্দর পোশাক পরিধান।

সুগন্ধি ব্যবহার করা।

সূরা কাহফ পড়া।

অধিক পরিমাণে দরুদ পাঠ করা।

খুতবা মনোযোগ সহকারে শোনা।

05/09/2025

জুমার ফজিলত সম্পর্কে হাদিস

🔹 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্যের উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এ দিন আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এ দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর কিয়ামত সংঘটিত হবে জুমার দিনেই।”
— (সহীহ মুসলিম, হাদিস: 854)

🔹 তিনি আরো বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সর্বোত্তম কাপড় পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, তারপর জুমার নামাজে এসে চুপচাপ মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং ইমামের সাথে নামাজ আদায় করে—তার ঐ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হয়।”
— (মুসনাদে আহমাদ, হাদিস: 1974)

🔹 আরেক হাদিসে এসেছে:
“জুমার দিনে এক বিশেষ মুহূর্ত আছে, যেখানে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তা কবুল করবেন।”
— (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

30/08/2025

ভালো থাকার জন্য কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মানলে জীবন অনেকটা শান্তি ও স্বস্তিতে কাটানো যায়:

✨ আধ্যাত্মিক দিক

নামাজ, দোয়া, আল্লাহর জিকিরে মন শান্ত রাখা।

কৃতজ্ঞতা প্রকাশ করা – ছোট ছোট নিয়ামতের জন্যও আলহামদুলিল্লাহ বলা।

🌿 শারীরিক দিক

পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া।

পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খাওয়া।

নিয়মিত ব্যায়াম বা হাঁটা।

💙 মানসিক দিক

অযথা দুশ্চিন্তা কমিয়ে ইতিবাচকভাবে চিন্তা করা।

নিজের সীমানা অনুযায়ী কাজ করা, অতিরিক্ত চাপ না নেওয়া।

হাসিখুশি থাকা, ভালো সঙ্গ বেছে নেওয়া।

🤝 সামাজিক দিক

পরিবারের সাথে সুন্দর সময় কাটানো।

অন্যকে সাহায্য করা – এতে মন হালকা ও শান্ত হয়।

👉 সবশেষে, মনে রাখতে হবে – ভালো থাকা সবসময় বাইরের পরিবেশের ওপর নির্ভর করে না, বরং ভেতরের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ওপর নির্ভর করে।

08/08/2025

🌙 জুমা সম্পর্কিত হাদীস:
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

"জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে সময়ে কোনো মুসলমান বান্দা সালাত আদায়রত অবস্থায় আল্লাহ্‌র কাছে কিছু চাইলে, নিশ্চয়ই আল্লাহ্‌ তা তাকে দান করেন।"

📚 [সহীহ বুখারী: 935, সহীহ মুসলিম: 852]

04/08/2025

হাদীস:
"إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى..."

উচ্চারণ:
Innamal-a‘mālu bin-niyyāt, wa innamā likulli imri’in mā nawā...

অর্থ:
“নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য থাকবে তার নিয়ত অনুযায়ী।”
(সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

তারাকান্দী দক্ষিণ পাড়া ইসলামি যুব সমাজ কতৃক আয়োজিত ২য় দিন ব্যাপী ২৪ তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ২০২৪ইং
23/12/2024

তারাকান্দী দক্ষিণ পাড়া ইসলামি যুব সমাজ কতৃক আয়োজিত ২য় দিন ব্যাপী ২৪ তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ২০২৪ইং

20/11/2023

Address

Https://maps. App. Goo. Gl/qraymHSfpqhTqJSm 6
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when তারাকান্দী দক্ষিণ পাড়া জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to তারাকান্দী দক্ষিণ পাড়া জামে মসজিদ:

Share

Category