30/05/2026
ওলামা পরিষদ আদিয়াবাদ-এর বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ
অদ্য সকাল ১০ ঘটিকায় রাধাগঞ্জ বাজার মসজিদে ‘ওলামা পরিষদ আদিয়াবাদ’ এর সাধারণ পরিষদের বার্ষিক আলোচনা সভা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সম্মানিত সভাপতি মুফতী রাকিব হাসান হাফি.-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে উপস্থিত দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
সভায় গৃহীত সিদ্ধান্তাবলী:
১. ক্যালেন্ডার : আগামী ডিসেম্বরের মধ্যে ক্যালেন্ডার ফাইনাল করা হবে ইনশাআল্লাহ ।
দায়িত্বশীল: হাবীবুল্লাহ সিরাজ, খালিদ সাইফুল্লাহ,আরাফাত নুর।
২. যাকাত ফান্ড: রমজানের আগে জাকাত কালেকশন করা হবে এবং অত্র অঞ্চলের গরীব দুঃখীদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
দায়িত্বশীল:- মুফতী রাকিব হাসান, উবায়দুল্লাহ ইব্রাহীম।
৩. কুইজ ও পুরস্কার বিতরণ: আগামী জুন মাসের মধ্যে কাগজ ছাপিয়ে সবকিছু প্রস্তুত করা হবে। মাহফিলের আগে কুইজ ও মাহফিলের দিন স্টেজে পুরস্কার বিতরণ করা হবে।
দায়িত্বশীল:- আবু রায়হান, খালিদ সাইফুল্লাহ
৪. ভ্রমণ: প্রথম সাময়িক পরীক্ষার পর ওলামা পরিষদের উদ্যোগে নৌ ভ্রমণ আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
দায়িত্বশীল: উবায়দুল্লাহ ইব্রাহীম, হাবীবুল্লাহ রিয়াদ
৫. সহকারী অর্থ সম্পাদক: সাবেক সহকারী অর্থ সম্পাদক মাওলানা নুরুউদ্দিন বিদেশে থাকায় নতুন সহ সম্পাদক মোস্তাকিম কে নিয়োগ দেওয়া হয়েছে।
৬. মাহফিল: আগামী মাহফিল ঈদুল ফিতরের ৩য় দিন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন তাশরীফ আনিবেন।
(আশপাশে এই ডেটে মাহফিল না করার জন্য অনুরোধ করা যাচ্ছে)
উপস্থিতিবৃন্দ:
উক্ত সফল আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব হারিছুল হক সাহেব, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, আবু রায়হান, উবায়দুল্লাহ সিরাজ, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, হাবীবুল্লাহ রিয়াদ, আরাফাত নুর, গোলজার হোসেন, বরকতুল্লাহ সিরাজসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ।
✍️ খালিদ সাইফুল্লাহ
ওলামা পরিষদ আদিয়াবাদ