29/08/2026
তাঁর কাছে প্রার্থনা করবে, “প্রভু! তোমায় যেন না ভুলি। এমন কাজ দিও না যাতে তোমায় ভুলে যাই। যেখানেই রাখ তোমায় যেন মনে থাকে।” তবে বোলো না, “আমায় এই দাও, ও দিও না।” এটা সকাম। “আমার এটা করতে ইচ্ছা করে, ওটা ইচ্ছা করে না।” এতে “আমি” এসে পড়ল। কেউ কেউ কাজে ভয় পায় এবং বলে, কাজ যেন না করতে হয়। তাতে গাঁট থেকে যাবে, ওতে মতলব থেকে যাবে। তাঁর কাছে ভক্তি প্রার্থনা করবে। আর তিনি যা করাবেন তার জন্য প্রস্তুত থাকতে হবে। বলবে—“সব অবস্থায় তোমায় যেন মনে থাকে, আর সর্বদা যেন তোমার ভক্তের সঙ্গ হয়, আর কারুর সঙ্গ নয়।”
স্বামী তুরীয়ানন্দ (স্বামী তুরীয়ানন্দে স্মৃতিকথা, পৃ. ৮৬)