Hadith-হাদীস

Hadith-হাদীস We flow Quran and Hadith

Hadith - حديث
05/04/2024

Hadith - حديث

04/04/2024

রাসূল (ছাঃ) বলেছেন, "তিন শ্রেণীর লোকের দো'আ ফেরত দেয়া হয়না, তন্মধ্যে একজন হচ্ছে ছিয়াম পালনকারী। যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করে।" [সিলসিলা ছহীহাহ হা/১৭৯৭]

03/04/2024

‘মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।’ (সূরা হুজরাত, ৪৯:৬)

03/04/2024

রাসুল (ﷺ) বলেছেন, "চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।" [সহিহ বুখারি: ৬০৫৬]

02/04/2024

"এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল-ফসলের দ্বারা পরীক্ষা করব; এবং ঐ সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর।" [সূরা আল বাকারা: ১৫৫]

01/04/2024

‘আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لاَ يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ

সালাত আদায়ের অবস্থায় তোমাদের কারো যদি তন্দ্রা আসে, তবে সে যেন ঘুমের রেশ কেটে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়। কারণ, তন্দ্রাবস্থায় সালাত আদায় করলে সে জানতে পারবে না, সে হয়তো ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিচ্ছে।

সহীহ বুখারী ২১২

01/04/2024

নাস্তি-কদের প্রশ্নের জবাবে!
[সূরা লুকমান, আয়াত ১০-১১]

31/03/2024

রসুলﷺবলেছেন, "তোমরা মৃতদেরকে গালি দিও না কারন তারা নিজ কর্মফল পর্যন্ত পৌঁছে গেছে।" [সহিহ বুখারি: ৬৫১৬]

30/03/2024

আহলুল হাদিসদের বিরোধীতার পরিনাম!

আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেছেন, "বিদআতীদের চিহ্নই হলো আহলুল হাদিসদের মন্দ বলা। [ গুনাইয়াতুত তালেবীন পৃঃ ৯০ ]

একবার আহমদ বিন হাম্বলের সামনে কোনো ব্যক্তি আহলুল হাদিসদের মন্দ বললে তিনি ঐ ব্যক্তিকে (তিনবার) যিনদিক যিনদিক যিনদিক অর্থাৎ বেদীন, বেদীন, বেদীন বলেছিলেন।[ মারেফাতে উলুমীল হাদিস পৃঃ ৪ ]

প্রসিদ্ধ মুহাদ্দিস কুতাইবা ইবনু সাঈদ বলেছেন, "যখন তুমি এমন কোনো ব্যক্তিকে দেখবে, যে ব্যক্তি আহলুল হাদিসদের ভালোবাসে তবে তাকে আহলে সুন্নাত ভাববে। আর যে ব্যক্তি আহলুল হাদিসদের ভালোবাসবে না সে বিদআতী হবে। [ শরাফু আসহা-বিল হাদিস পৃঃ ৪১ ]

ঈমাম বুখারী ও ঈমাম মুসলিমের শিক্ষাগুরু ঈমাম আহমদ ইবনু সিনান আল কাত্তান (মৃত-২৫৯ হিজরী) বলতেন, "দুনিয়াতে এমন কোনো বিদআতী নেই যে, আহলুল হাদিসদের হিংসা করে না। [ মারিফাতুত উলুমীল হাদিস পৃষ্ঠা ৪ ]

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Hadith-হাদীস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hadith-হাদীস:

Share