বাবে জান্নাত, দেওয়ানবাগ শরীফ

বাবে জান্নাত, দেওয়ানবাগ শরীফ সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃআঃ) হুজুর কেবলাজান.

আজ  ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল এ খোদা (মা. আ.) হুজুরের  শুভ জন্মদিন ❣️সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের, সে...
11/06/2026

আজ ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল এ খোদা (মা. আ.) হুজুরের শুভ জন্মদিন ❣️

সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের, সেজো সাহেবজাদা, ইমাম শাহ চন্দ্রপুরী (রহ.)-এর সুযোগ্য দৌহিত্র, দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল-এ-খোদা (মা. আ.) হুজুরের ৩৯ তম শুভ জন্মদিন।

এক নজরে সেজো সাহেবজাদা (মাঃ আঃ) হুজুরের পরিচয়

নাম :
ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল-এ-খোদা (মা. আ.)
পিতা : মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলজান।

মাতা : আওলাদে রাসুল, জগত শ্রেষ্ঠ কুতুবুল আকতাব, দুররে মাখনূন, খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম (দয়াল মা)

জন্ম : ১১ জুন, ১৯৮৭ খ্রিষ্টাব্দ।
জন্মস্থান : ১৫৪ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
স্থায়ী ঠিকানা : বাবে রহমত, ১৪৭ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।

সহধর্মিণী : হযরত রাহিমা-এ-খোদা (মা. আ.)। তিনি ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) ও হযরত বড় মা (রহ.)-এর সর্বকনিষ্ঠা দৌহিত্রী।

সন্তান : সৈয়দ ইজায-এ-খোদা (মা. আ.)

শিক্ষাগত যোগ্যতা :
তিনি এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় বাণিজ্য বিভাগ হতে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হন। অতঃপর দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে বি.এ (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৯১ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। একইভাবে তিনি এম.এ ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৮ পান এবং চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। বি.এ (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ‘সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী ও সৈয়দা হামিদা বেগম’ গোল্ড মেডেল প্রদান করা হয়। বি.এ (অনার্স) ও এম.এ (মাস্টার্স) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাঁর সম্মানিত পিতা ও মুর্শেদ সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান সন্তুষ্ট হয়ে তাঁকে গোল্ড মেডেল প্রদান করেন। তিনি ধর্মতত্ত্বের উপর উচ্চতর গবেষণা করেন এবং পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

মোহাম্মদী ইসলামের 'সম্মানিত ইমাম' উপাধি লাভ :
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান কর্তৃক ঘোষিত মোহাম্মদী ইসলামের ইমামগণের মধ্যে তিনি একজন সম্মানিত ইমাম। বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলাম প্রচার ও প্রসারের জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কর্মজীবন:
পরিচালক, দেওয়ানবাগ শরীফ
পরিচালক, অর্থ ও পরিকল্পনা বিভাগ, দেওয়ানবাগ শরীফ
পরিচালক, বাবে রহমত, দেওয়ানবাগ শরীফ।

সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল-এ-খোদা (মা. আ.) তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র। শৈশব থেকেই তিনি সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) ও হযরত দয়াল মা (রহ.)-এর সহবতে থেকে তরিকতের উচ্চতর মাকাম অর্জন করেছেন। তাসাউফের উপর রয়েছে তাঁর অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞা। তিনি তাঁর সাধনালব্ধ জ্ঞানের আলোকে মোহাম্মদী ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে জ্ঞানগর্ভ আলোচনা করেন, তা মুক্তিকামী মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে। মোহাম্মদী ইসলাম প্রচার ও প্রসারে তিনি যে অসামান্য অবদান রেখে যাচ্ছেন, সেজন্য বিশ্বের সকল আশেকে রাসুল ভাই ও বোনের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমীন।

Dr. Fajal-E-Khoda Dewanbag Sharif Dr-Fajal E Khoda

❝যে মিথ্যা কথা বলে সে নিজেই তো বিপদগামী।একটা মিথ্যাবাদী কে যদি আপনি বিশ্বাস করেন, আপনি কি আর সুপথে চলতে পারবেন।সুতরাং : ...
09/06/2026

❝যে মিথ্যা কথা বলে সে নিজেই তো বিপদগামী।
একটা মিথ্যাবাদী কে যদি আপনি বিশ্বাস করেন, আপনি কি আর সুপথে চলতে পারবেন।
সুতরাং : মিথ্যাবাদী আর ফেতনাকারীদের থেকে দূরে থাকবেন।❞

আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদী ইসলামের একমাত্র মোর্শেদ,
সূফী সম্রট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান।

Dewanbag Sharif #কেন্দ্রীয়দরবার_বাবেমদীনা #কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা

❝সৃষ্টিজগতের সবচেয়ে শ্রেষ্ঠ রহমত এবং বরকতের দিন হচ্ছে ১০ই মহররম তথা পবিত্র আশুরা। কারণ আশুরার দিনে মহান রাব্বুল আলামিন আ...
07/06/2026

❝সৃষ্টিজগতের সবচেয়ে শ্রেষ্ঠ রহমত এবং বরকতের দিন হচ্ছে ১০ই মহররম তথা পবিত্র আশুরা। কারণ আশুরার দিনে মহান রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন। আশুরা হচ্ছে আল্লাহর অভিষেকের দিন।❞

আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদী ইসলামের একমাত্র মোর্শেদ,
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান।

Dewanbag Sharif Dr. Fajal-E-Khoda #কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা #কেন্দ্রীয়দরবার_বাবেমদীনা

গতকাল ৫ই জুন, শুক্রবার, কেন্দ্রীয় দরবার শরীফ, বাবে মদীনা দেওয়ানবাগ শরীফে সাপ্তাহিক আশেকে রাসুল (সা.) মাহফিলের কিছু মুহ...
06/06/2026

গতকাল ৫ই জুন, শুক্রবার, কেন্দ্রীয় দরবার শরীফ, বাবে মদীনা দেওয়ানবাগ শরীফে সাপ্তাহিক আশেকে রাসুল (সা.) মাহফিলের কিছু মুহূর্ত...

Dr. Monjur-E-Khoda Dr. Fajal-E-Khoda Dewanbag Sharif #কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা

ইতঃপূর্বে আমাদের ধারণা ছিল পবিত্র আশুরা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। আমার মহান মুর্শেদ ও সম্মানিত পিতা, মহান সংস...
04/06/2026

ইতঃপূর্বে আমাদের ধারণা ছিল পবিত্র আশুরা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। আমার মহান মুর্শেদ ও সম্মানিত পিতা, মহান সংস্কারক, সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেব্‌লাজান পবিত্র কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন— পবিত্র আশুরা দিবসে আল্লাহ্ তা'য়ালা আরশে সমাসীন হয়েছিলেন, যে কারণে তাঁর অভিষেক উদ্‌যাপন উপলক্ষ্যে এদিনে অপরিসীম রহমত ও বরকত অবতীর্ণ হয়। যার ফলশ্রুতিতে এদিন পৃথিবীতে দুই হাজার নবি ও রাসুলের শুভজন্ম-সহ বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। উপরন্তু অসংখ্য নবি ও রাসুল আশুরার বরকতে কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করেছেন। কিন্তু আশুরার তাৎপর্য সম্পর্কে না জানার কারণে আমাদের দেশের মুসলমানগণ এ পবিত্র দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করতেন না।

এমতাবস্থায় সূফী সম্রাট হুজুর কেব্‌লাজান ১৯৮৫ খ্রিষ্টাব্দ থেকে পবিত্র আশুরার ফজিলত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মহতী উদ্যোগ গ্রহণ করেন, যেন সমাজের ধর্মপ্রাণ মানুষেরা এ দিনটিকে গুরুত্ব সহকারে পালন করে নিজেদের মুক্তির উপায় খুঁজে নিতে পারেন। এরই ধারাবাহিকতায় সূফী সম্রাট হুজুর কেব্‌লাজানের প্রস্তাব মেনে নিয়ে বাংলাদেশ সরকার ১৯৯৫ খ্রিষ্টাব্দে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি তথ্য বিবরণী প্রকাশ করে এবং দেশবাসীকে এ দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালনের আহ্বান জানায়।

Dewanbag Sharif Dr. Monjur-E-Khoda Dr. Fajal-E-Khoda #কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা

 #ঈদমোবারকদেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ২টি জামাত অনুষ্ঠিত হবে।১ম জামাত -  সকাল ৮.০০ মিনিট২য় জামাত - সকাল ৯...
27/05/2026

#ঈদমোবারক
দেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ২টি জামাত অনুষ্ঠিত হবে।
১ম জামাত - সকাল ৮.০০ মিনিট
২য় জামাত - সকাল ৯.৩০ মিনিট

স্থান: বাবে মদীনা, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা-১০০০।

#কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা Dewanbag Sharif Dr. Fajal-E-Khoda Dr. Monjur-E-Khoda
https://maps.app.goo.gl/vb8iD3u23FBePzWDA

❝আপনার কুরবানী আপনি দিন। ক্বালবে খেয়াল করে বলেন- ‘হে দয়াময় খোদা! হযরত ইসমাইল (আ.)-কে পিতা ইব্রাহীম (আ.) যেমন তোমার নামে ...
26/05/2026

❝আপনার কুরবানী আপনি দিন। ক্বালবে খেয়াল করে বলেন- ‘হে দয়াময় খোদা! হযরত ইসমাইল (আ.)-কে পিতা ইব্রাহীম (আ.) যেমন তোমার নামে উৎসর্গ করেছিলেন। আমি আমার জীবাত্মাকে তোমার নামে উৎসর্গ করলাম। এই জীব কুরবানীর মাধ্যমে তুমি আমার জীবাত্মাকে কুরবান করে দাও। আর আমাকে মুমেন বানিয়ে দাও।’ আপনার এই কথাটা আপনি বলেই জবাই করুন। প্রত্যেকেই চেষ্টা করবেন যার যার কুরবানী নিজেই দিতে।❞

আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদী ইসলামের একমাত্র মোর্শেদ, যুগের মহান ইমাম, বীর মুক্তিযোদ্ধা,
-সূফী সম্রাট হযরত সৈয়দ
মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান।

#কেন্দ্রীয়_দরবার Dewanbag Sharif Dr. Fajal-E-Khoda Dr. Monjur-E-Khoda
https://maps.app.goo.gl/vb8iD3u23FBePzWDA

❝সাফা ও মারওয়ায় পররবানি করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, পুরো হজ কার্যক্রমের মাঝে মূলত আল্লাহর মনোনীত বন্ধুদের অনুসরণ ক...
26/05/2026

❝সাফা ও মারওয়ায় পররবানি করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, পুরো হজ কার্যক্রমের মাঝে মূলত আল্লাহর মনোনীত বন্ধুদের অনুসরণ কীভাবে করতে হবে, কীভাবে তাদেরকে মানতে হবে, এই শিক্ষা নেওয়ার জন্য ধনীদের ওপর হজ ফরজ করা হয়েছে। ❞

---আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদী ইসলামের একমাত্র মোর্শেদ, যুগের মহান ইমাম, বীর মুক্তিযোদ্ধা, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান।
Dewanbag Sharif Dr-Sayed A.F.M NUR E KHUDA Dr. Fajal-E-Khoda Dr. Monjur-E-Khoda #কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা

আলহামদুলিল্লাহ মহান মালিকের অপার দয়ায় গতকাল ১৫ই মে, শুক্রবার হযরত দয়াল মা (রহ.)-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাবে জান্ন...
16/05/2026

আলহামদুলিল্লাহ
মহান মালিকের অপার দয়ায় গতকাল ১৫ই মে, শুক্রবার হযরত দয়াল মা (রহ.)-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাবে জান্নাতুল মাওয়া, দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হয় 'আশেকে রাসুল (সা.) মাহফিল'। এই অনুষ্ঠানটি কেন্দ্রীয় দরবার শরীফ, বাবে মদীনা দেওয়ানবাগ শরীফেও সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের কিছু আলোকচিত্র-

Dr. Fajal-E-Khoda Dr. Monjur-E-Khoda Dr-Sayed A.F.M NUR E KHUDA Dewanbag Sharif

আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত===============================আল্হামদুলিল্লাহ! আল্হামদুলিল্লাহ!! আল্হামদুলিল্লাহ!!!আও...
09/05/2026

আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত
===============================
আল্হামদুলিল্লাহ! আল্হামদুলিল্লাহ!! আল্হামদুলিল্লাহ!!!
আওলাদে রাসুল, কুতুবুল আকতাব, খাতুনে জান্নাত, মাকামে মাহমুদা হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা (রহ.)-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত ০৮ই মে, ২০২৬খ্রি. শুক্রবার কেন্দ্রীয় দরবার শরীফ, বাবে মদীনা, দেওয়ানবাগ শরীফে বাবা দেওয়ানবাগী (রহ.)-এর সুমহান শিক্ষানুযায়ী মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমামদ্বয়ের আহ্বানে সকাল থেকে বাদ জুমা পর্যন্ত আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু এই আশেকে রাসুল (সা.) সম্মেলনে দেশবরেণ্য আলেম ও ইসলামি চিন্তাবিদগণ এবং গবেষকগণ হযরত দয়াল মা (রহ.) গৌরব উজ্জল জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং আশেকে রাসুলগণ হযরত দয়াল মা (রহ.)-এর শানে গজল পরিবেশন করেন। বাদ জুমা মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ ও পবিত্র রওজা শরীফ জিয়ারত অনুষ্ঠিত হয় এবং কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা (রহ.)-এর বর্নাঢ্য, গৌরবময় জীবনী মোবারকের উপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর কনিষ্ঠ সাহেবজাদা, মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমাম ডক্টর সৈয়দ এ.এফ.এম মঞ্জুর-এ-খোদা (মা. আ.) হজুর বক্তব্য প্রদান করেন। প্রাণপ্রিয় মোর্শেদ সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেবলাজানের মহামূল্যবান বানী মোবারক ও মুনাজাতের মাধ্যমে আশেকে রাসুল (সা.) সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।
হযরত দয়াল মা (রহ.)-এর শুভ জন্মবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত আশেকে রাসুল (সা.) সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেজো সাহেবজাদা, মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমাম ডক্টর সৈয়দ এ.এফ.এম ফজল-এ-খোদা (মা. আ.) হুজুর।
এই মহতী অনুষ্ঠানে যোগদান করে আশেকে রাসুল ও মুক্তিকামী মানুষেরা অশেষ ফায়েজ, বরকত, রহমত ও আত্মিক প্রশান্তি লাভ করেন।

Dr. Fajal-E-Khoda Dr. Monjur-E-Khoda Dewanbag Sharif #কেন্দ্রীয়_দরবার #বাবেমদিনা
https://maps.app.goo.gl/vb8iD3u23FBePzWDA

Address

Modonpur, Bandar
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when বাবে জান্নাত, দেওয়ানবাগ শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share