প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ

প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার।

17/07/2026

হরে কৃষ্ণ

17/07/2026

H**e krisna

🚩 আসছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। 🙏রথের দড়ি টানার আনন্দ শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐক্য ও আশীর্বাদের এ...
13/07/2026

🚩 আসছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। 🙏

রথের দড়ি টানার আনন্দ শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐক্য ও আশীর্বাদের এক মহামিলন। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার কৃপায় সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গলময় আশীর্বাদে। ❤️

জয় জগন্নাথ। 🌼
জয় বলভদ্র। 🌼
জয় সুভদ্রা। 🌼

━───────⊱❉✸❉⊰────────━        ✺  #যোগিনী_একাদশী_মাহাত্ম্য ✺    ⊰᯽⊱┈─────◑❊◑┈─────┈⊰᯽⊱    ✦  ব্রহ্মবৈবর্তপুরাণে আষাঢ় মাসে...
11/07/2026

━───────⊱❉✸❉⊰────────━
✺ #যোগিনী_একাদশী_মাহাত্ম্য ✺
⊰᯽⊱┈─────◑❊◑┈─────┈⊰᯽⊱

✦ ব্রহ্মবৈবর্তপুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে।
✦ যুধিষ্ঠির বললেন--হে বাসুদেব! আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন।
✦ শ্রীকৃষ্ণ বললেন--হে মহারাজ! সকল পাপবিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'যোগিনী' নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারলাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি।
✦ অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিবপূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা দুই প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন।
✦ দূত এসে রাজাকে বলল--'সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত।' দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল।
✦ তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন--রে পাপিষ্ঠ, দুরাচার! তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর।
✦ কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি।
✦ একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন--'তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ?'
✦ সে উত্তর দিল--'হে মুনিবর! রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ! আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন।
✦ তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন--'হে মালী! তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের 'যোগিনী' নামক একাদশী পালন কর। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে।
✦ শ্রীকৃষ্ণ বললেন--ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানাল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এই ভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগল।
✦ হে মহারাজ যুধিষ্ঠির! আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে।

হিন্দু চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, এক চান্দ্রমাসে চাঁদের দুটি ভিন্ন দশা বা পক্ষ থাকে: শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ।শুক্লপক্ষ: অ...
11/07/2026

হিন্দু চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী,
এক চান্দ্রমাসে চাঁদের দুটি ভিন্ন দশা বা পক্ষ থাকে:
শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ।
শুক্লপক্ষ: অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের বাড়তে থাকার সময়কে শুক্লপক্ষ বলে। এই ১৫ দিন চাঁদের আলো ক্রমশ উজ্জ্বল হতে থাকে এবং একে শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়।
কৃষ্ণপক্ষ: পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের ক্ষয় পাওয়ার সময়কে কৃষ্ণপক্ষ বলে। এই ১৫ দিন চাঁদের আলো ক্রমশ কমতে থাকে, যা আধ্যাত্মিক চর্চা এবং আত্মদর্শনের জন্য আদর্শ বলে মনে করা হয়। প্রতিটি পক্ষে ১৫টি করে তিথি থাকে।

11/07/2026

আজ পবিত্র যোগিনী একাদশী।। ভক্তিভরে যোগিনী একাদশী ব্রত পালন করলে ৮৮ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্যফল লাভ হয়।।

📖পদ্ম পুরাণ-এ ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন, যোগিনী একাদশী এমন এক মহাপুণ্যময় ব্রত যা মানুষের সঞ্চিত পাপ ক্ষয় করে এবং ভগবানের কৃপা লাভের পথ সুগম করে।। এই ব্রতের প্রভাবেই কুবেরের উদ্যানপালক হেমমালী ভয়ংকর অভিশাপ থেকে মুক্তি পেয়ে পুনরায় সৌভাগ্য ও ভগবানের অনুগ্রহ লাভ করেছিলেন।।

আজকের দিনে—
👉শ্রীহরির নামজপ করুন।।
👉তুলসী পত্র দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন।।
👉গীতা ও ভাগবত শ্রবণ করুন।।
👉 সামর্থ্য অনুযায়ী উপবাস ও সেবা করুন।।

একাদশীর প্রকৃত মাহাত্ম্য শুধু উপবাসে নয়,ভক্তি, নামসংকীর্তন, আত্মসংযম এবং শ্রীহরির শরণাগতির মধ্যেই নিহিত।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
আজকের এই মহাপুণ্যময় তিথিতে শ্রীহরির কৃপা সকলের জীবনে বর্ষিত হোক।।

#যোগিনী_একাদশী #শ্রীহরি #বিষ্ণুভক্তি #হরিনাম

এই মন্ত্রটি নিয়মিত জপ করলে মনের সকল অশান্তি দূর হয়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং সকল প্রকার বিপদ ও কষ্ট থেকে মুক্ত...
29/06/2026

এই মন্ত্রটি নিয়মিত জপ করলে মনের সকল অশান্তি দূর হয়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং সকল প্রকার বিপদ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।

বাংলা অর্থঃ

কৃষ্ণায়ঃ ভগবান কৃষ্ণ, যিনি বাসুদেবের পুত্র।

হরয়েঃ যিনি সকল দুঃখ ও পাপ হরণ করেন।

পরমাত্মনেঃ যিনি পরমাত্মা বা সর্বোচ্চ সত্তা।

প্রণত ক্লেশনাশায়ঃযিনি শরণাগতদের সমস্ত ক্লেশ বা কষ্ট নাশ করেন।

গোবিন্দায়ঃ যিনি গাভী, পৃথিবী ও বেদসমূহের আনন্দদাতা, সেই গোবিন্দকে।

নমো নমঃ বারবার প্রণাম জানাই।

জয় শ্রী কৃষ্ণ 🙏

Address

Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ:

Shortcuts

Share