শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী।

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী।

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী। ওঁ নমো ভগবতে শ্রী লোকনাথায় নমঃ🙏
(1)

29/04/2026

প্রতিদিন বাবার আশ্রমে বাচ্চাদের অন্নপ্রাসন অনুষ্ঠান দেওয়া যায়।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী।

শ্রীমদভগবদগীতাকে নিজের জীবনে প্রতিফলন ঘটিয়ে নিজে গীতা হয়ে গীতার সুরকে আরও সহজ করে জোরারো কণ্ঠে বলেছিলেন বাবা, "গীতার বর্...
28/04/2026

শ্রীমদভগবদগীতাকে নিজের জীবনে প্রতিফলন ঘটিয়ে নিজে গীতা হয়ে গীতার সুরকে আরও সহজ করে জোরারো কণ্ঠে বলেছিলেন বাবা, "গীতার বর্ণিত সেই পরমাত্মা আমিই। আমার বিনাশ নেই, শ্রাদ্ধ নেই, আমি নিত্য পদার্থ, আমি অবিনশ্বর। অর্থাৎ অস্ত্র যাকে ছেদন করতে পারে না, বায়ু যাকে শুষ্ক করতে বিফলকাম হয়, সেই পরমাত্মা আমিই। আমি ব্রহ্ম। সমস্ত দেব - দেবতা আমার বিভূতি মাত্র।" নিজে গীতা হয়েছেন বলেই তাকেঁ বলা হয়ে থাকে জীবন্ত গীতা বা চলন্ত গীতা বা মূর্ত গীতা। জীবন্ত গীতা লোকনাথ বলেছেন, "ওরে গীতা কি পাঠ্য - পুস্তক যে কণ্ঠস্থ করবি, সম্পূর্ণ সংস্কৃত শ্রোক। গীতা হচ্ছে গীত। প্রতিটি জীব হৃদযে ভগবান নিত্য গীত শুনাচ্ছেন, যে দিন শুনবি সেদিন গীতা হয়ে যাবি।"

"ভক্তের বোঝা আমি নিজের স্কন্ধে বহন করি। তোদের সুখ দুঃখের সাথী হবার জন্যই তো হিমালয় থেকে নেমে নিম্ন ভূমিতে তোদের সকালের স...
27/04/2026

"ভক্তের বোঝা আমি নিজের স্কন্ধে বহন করি। তোদের সুখ দুঃখের সাথী হবার জন্যই তো হিমালয় থেকে নেমে নিম্ন ভূমিতে তোদের সকালের সাথী হয়েছি। একটু ধার্য্য ধরে আমাকে স্মরণ করলেই ফল পাবি। খেয়াল রাখিস সব ফল তোদের ইচ্ছা মতন আমি দিতে পারিনা। তোদের মঙ্গল চিন্তা করে অনেক সময় তোদের ইচ্ছা পূরণ না করে ধর্য্যের পরীক্ষা নি।
আমি তোদের সাথেই আছি"।

জয় বাবা লোকনাথ 🙏 🌹 🙏 বিশ্বনাথ সেনগুপ্ত কলকাতার বেদিয়াপাড়া লেনে বাস করতেন। বাবার পরম ভক্ত ছিলেন তিনি। একদিন বাবার তিরো...
23/04/2026

জয় বাবা লোকনাথ 🙏 🌹 🙏
বিশ্বনাথ সেনগুপ্ত কলকাতার বেদিয়াপাড়া লেনে বাস করতেন। বাবার পরম ভক্ত ছিলেন তিনি। একদিন বাবার তিরোধান উৎসবে গান গাইতে গিয়েছিলেন তিনি,সাথে ভুল করে অফিসের মুল্যবান চাবির থোকাটি নিয়ে গিয়েছিলেন পকেটে করে। কিন্তু মন্দিরেই সেটি হারিয়ে ফেললেন। অনেক খুঁজেও পেলেন না।বাসায় এসে তার মাকে বললেন " বাবা লোকনাথের গান গাইতে গিয়ে চাবির থোকাটি হারালাম,বাবা কি দয়া করে সেটি পাইয়ে দেবেন না?"
তার মা বললেন "বাবার দয়া অসীম। পৃথিবীতে অসাধ্য কিছুই নেই তার। তুই ভক্তিভরে বাবাকে ডাক। চাবির তোড়া নিশ্চয় পাবি"।
মার কথা শুনে বিশ্বনাথ বাবু ঘর থেকে বারান্দায় এসে দাঁড়াতেই দেখলেন- একটা শালিক পাখি যেখানে গানের অনুষ্ঠান হয়েছিল সেই দিক থেকে চাবির তোড়াটি ঠোঁটে করে এনে বারান্দার ধারে পাঁচিলের উপর ফেলে চলে গেল। আশ্চর্য বিশ্বনাথ বাবু বুঝতে পারলেন,এ হচ্ছে পরম করুণাময় বাবা লোকনাথের অলৌকিক লীলা।বাবা সব পারেন… সব…
জয় বাবা লোকনাথ 🙏🌹🙏

বারদী মতো একটি অজপাড়া গাঁয়ে এসে বাবা জীবন যাপন করতেন এক কুঁড়ে ঘরে,কোন অট্টালিকাতে নয়। কারন ভোগ-বিলাসে বাবা বিশ্বাসী ছিল...
22/04/2026

বারদী মতো একটি অজপাড়া গাঁয়ে এসে বাবা জীবন যাপন করতেন এক কুঁড়ে ঘরে,কোন অট্টালিকাতে নয়। কারন ভোগ-বিলাসে বাবা বিশ্বাসী ছিলেন না। বারদী আশ্রমে এখনোও আসন মন্দির উপরে ছন বিরাজমান। মন্দিরে চূড়া নতুন ছন দেওয়া হচ্ছে।
#জয়_বাবা_লোকনাথ

শুভ সকাল 🌄 জয় বাবা লোকনাথ🌺🙏 ওরে তোরা রোগে ভোগিস সেটা কি আমি চাই? কি করি বল, দুষ্কর্মের বোঝা জমিয়ে রেখেছিস জন্ম জন্মান্ত...
22/04/2026

শুভ সকাল 🌄 জয় বাবা লোকনাথ🌺🙏
ওরে তোরা রোগে ভোগিস সেটা কি আমি চাই? কি করি বল, দুষ্কর্মের বোঝা জমিয়ে রেখেছিস জন্ম জন্মান্তর ধরে। রোগ না হলে সারবে কি করে? যখন দেখি রোগের যন্ত্রণা আর তোরা সইতে পারছিস না তখনই আমি তোদের কষ্ট আর দেখতে পারি না। তবে বেশ বুঝি, তোদের রোগমুক্ত করে তোদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। কিন্তু হয়ে চুপচাপ বসে থাকতে পারি কই? যখন তোদের মুখে 'বাবা' ডাক শুনি তখন নিজের মনকে বলি, বেশ করছি, আমার সন্তানদের আমি না সারালে সারাবে কে? আমি তাদের যখন খুশি মারব ধরব, আবার তাদের আদর করে ধূলো ঝেড়ে কোলে তুলে নেব। কোন বিধিনিষেধের আমি তোয়াক্কা রাখি না। কারণ আমি ইচ্ছাময়, আমার ইচ্ছা যা হবে, আমি তাই করব।
'জয় বারদীর লোকনাথ ব্রহ্মচারী বাবা জয়।'

রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্বরণ করিও আমি ই রক্ষা করিব।🌼🙏জয় বাবা লোকনাথ 🙏🌹🙏
21/04/2026

রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্বরণ করিও আমি ই রক্ষা করিব।🌼🙏
জয় বাবা লোকনাথ 🙏🌹🙏

''তুই কাউকে হিংসা করলে হিংসিত, আরকাউকে প্রতিপালন করলেই প্রতিপালিত হবি"তাই হিংসা না করে সকলের প্রতিপালন করাইতোর কর্তব্য.....
21/04/2026

''তুই কাউকে হিংসা করলে হিংসিত, আর
কাউকে প্রতিপালন করলেই প্রতিপালিত হবি"
তাই হিংসা না করে সকলের প্রতিপালন করাই
তোর কর্তব্য.....
যার শত্রু নেই, তার ভয়ের লেশমাত্র থাকে না" যার কাছ থেকে কোনো প্রাণী ভীত হয় না,
কোনো প্রাণী থেকেই তারও কিছু মাত্র ভয়
থাকে না......."
"জয় বারদী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়"

15/04/2026

#জয়_বাবা_লোকনাথ
শুভ নববর্ষ ১৪৩৩ সকল ভক্তবৃন্দকে

প্রশ্ন: নতুন বছরে (১৪৩৩) পা দেয়ার মুহূর্তে বাবা লোকনাথ তোমার সামনে এসে দেখা দিয়ে তোমাকে যদি বর প্রার্থনা করতে বলেন, তব...
15/04/2026

প্রশ্ন: নতুন বছরে (১৪৩৩) পা দেয়ার মুহূর্তে বাবা লোকনাথ তোমার সামনে এসে দেখা দিয়ে তোমাকে যদি বর প্রার্থনা করতে বলেন, তবে তুমি কি চাইবে?
উত্তর : অবিভূত হয়ে প্রথমেই তুমি নিশ্চই তাঁর রাতুল শ্রীচরণে প্রণাম নিবেদন করবে। পরে বলবে "বাবা তুমি আশীর্বাদ করো আমি যেন জীবনে শান্তি পাই, সুখে শান্তিতে সবাই কে নিয়ে সংসার করতে পারি, তোমাকে ভক্তি করতে পারি।"
বাবা তোমাকে উত্তরে বলবেন "ওরে তোকে তো সব কিছুই দিয়ে রেখেছি, বুঝিস না কেন তুই ই তোর সুখ শান্তির সব থেকে বড় বাধা । তোর অহংকার তো সব কিছু মাটি করে রেখেছে, ওটা তো তুই আমাকে সমর্পন করতে পারিস না, তাই তোর সমস্যা গুলো সাময়িক মিটলেও অন্তরে শান্তি পাস্ না। আর আমার ওপর সেই বিশ্বাস ই বা কোথায় তোদের? মন গুলো তোদের বিশ্বাস অরে অবিশ্বাসের মধ্যে তো দোলা খেয়ে চলেছে । তোরা একেবার সরল মনে আমাকে বাবা বলে ডেকে তোদের সব কিছু আমাকে সমর্পন করে সংসার কর, দেখবি তোদের জন্ম জন্মান্তরের সব দায়িত্ব আমি তো নিয়েই রেখেছি, তোরা যে আমারি ই সন্তান।
আমার জগতে পুরানো বা নতুন বছর বলে কিছু নেই, আছে এক মহাকাল আর আমিই সেই মহাকালেশ্বর যে তোকে বুকে করে রেখেছি, তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেবল বিশ্বাস আর ভক্তি নিয়ে সত্য ধরে এগিয়ে চল, আমি তো তোদের সঙ্গে সঙ্গে আছি কিসের ভয়? "

নতুন বছর ১৪৩৩ তোমাদের লোকনাথ মধুনামে আনন্দমুখর হোক এই প্রার্থনা জানালাম ।

জয় বাবা লোকনাথ !!

14/04/2026

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী।
নাট মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বর্ষ ওই গেল চলে।কত দোষ করেছি যে, ক্ষমা করো– লহো কোলে।।শুধু আপনারে লয়ে, সময় গিয়েছে বয়ে–চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ...
14/04/2026

বর্ষ ওই গেল চলে।
কত দোষ করেছি যে, ক্ষমা করো– লহো কোলে।।
শুধু আপনারে লয়ে, সময় গিয়েছে বয়ে–
চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব'লে।।
অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে–
অনিমেষ আঁখি তব, মুখপানে চেয়ে আছে।
স্মরিয়ে তোমার স্নেহ,পুলকে পূরিছে দেহ–
প্রভু গো, তোমারে কভু, আর না রহিব ভুলে।
#জয়_বাবা_লোকনাথ

Address

Barodi, Sonargaon
Narayanganj
1442

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category