বারদীর বাবা লোকনাথ

বারদীর বাবা লোকনাথ ওঁ নমো ভগবতে শ্রী লোকনাথায় নমঃ🙏

"ঈশ্বরকে ভালবাসতে গেলে আগে ঘর থেকে শুরু কর। মা- বাবা, স্ত্রী, পুত্র, সবার মধ্যেই তিনি। সবাইকে যে আপন করতে পারে না, নিঃস্...
08/09/2026

"ঈশ্বরকে ভালবাসতে গেলে আগে ঘর থেকে শুরু কর। মা- বাবা, স্ত্রী, পুত্র, সবার মধ্যেই তিনি। সবাইকে যে আপন করতে পারে না, নিঃস্বার্থভাবে সবার জন্য যার প্রাণ কাঁদে না, সে আবার বিরাটকে ভালবাসবে কি করে?"

বাবা লোকনাথের ইচ্ছা করিয়ে নিতে পারলে তোমার সর্ব অভীষ্ট সিদ্ধি হতে পারে।তিনি স্বেচ্ছাময় মহাপুরুষ। তাঁর ইচ্ছা করাতে হলে তো...
07/09/2026

বাবা লোকনাথের ইচ্ছা করিয়ে নিতে পারলে তোমার সর্ব অভীষ্ট সিদ্ধি হতে পারে।তিনি স্বেচ্ছাময় মহাপুরুষ। তাঁর ইচ্ছা করাতে হলে তোমাকে তোমার মন বুদ্ধি সব নিঃশঙ্ক চিত্তে সমর্পন করতে হবে।
জয় বাবা লোকনাথ !

04/09/2026

আজ ৪ ই সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার বারদীর ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ এর ২৯৬ তম শুভ আবির্ভাব তিথি।

''বিদ্যারতুল্য চোখ, কর্মের ফলত্যাগের তুল্য সুখ,আর বিষয় - স্পৃহার তুল্য দুঃখ আর  কিছুই নাই।''বাবাকে স্মরণ করবে। সব বাধা ব...
01/09/2026

''বিদ্যারতুল্য চোখ, কর্মের ফলত্যাগের তুল্য সুখ,আর বিষয় - স্পৃহার তুল্য দুঃখ আর কিছুই নাই।''
বাবাকে স্মরণ করবে। সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে।

''এটা চাই, ওটা চাই, সেটা চাই'' - এমন শুধু  ''চাই চাই'' করবি না। অতি অল্পতেই সন্তুষ্ট হতে চেষ্টা করবি। তোদের কল্পিত অভাব ...
31/08/2026

''এটা চাই, ওটা চাই, সেটা চাই'' - এমন শুধু ''চাই চাই'' করবি না। অতি অল্পতেই সন্তুষ্ট হতে চেষ্টা করবি। তোদের কল্পিত অভাব যেন তোদের সর্বনাশ ডেকে না আনে -- এদিকটা খেয়াল রাখবি।''

''সদাচার দ্বারাই লোকের কীর্তি ও আয়ু বেড়ে যায়। সাদাচার থেকে ধর্ম উদ্ভূত হয়, আর  ধর্মের প্রভাবেই আয়ু বৃদ্ধি পায়। সৎকর্মের ...
30/08/2026

''সদাচার দ্বারাই লোকের কীর্তি ও আয়ু বেড়ে যায়। সাদাচার থেকে ধর্ম উদ্ভূত হয়, আর ধর্মের প্রভাবেই আয়ু বৃদ্ধি পায়। সৎকর্মের অনুষ্ঠান করে যদি দুঃখ ভোগ করতে হয়, তবুও কায়মনোবাক্যে ওই সৎকর্মেরই অনুষ্ঠান করবি।''

প্রতি শনিবার সন্ধ্যায় গ্রহরাজ শনিদেব ঠাকুরের পূজা অনুষ্ঠিত হয় বারদীর বাবা মন্দিরে।
29/08/2026

প্রতি শনিবার সন্ধ্যায় গ্রহরাজ শনিদেব ঠাকুরের পূজা অনুষ্ঠিত হয় বারদীর বাবা মন্দিরে।

28/08/2026

আসছে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার বারদীর বাবা লোকনাথ এর ২৯৬ তম শুভ আবির্ভাব তিথি।

বাবাকে পেতে হলে খুব উদার, সরল হতে হবে। বিষয়-বুদ্ধি না গেলে উদার, সরল হয় না। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। ...
27/08/2026

বাবাকে পেতে হলে খুব উদার, সরল হতে হবে। বিষয়-বুদ্ধি না গেলে উদার, সরল হয় না। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছ না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল। নন্দ - শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, "আহা কী স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ।
#জয়__বাবা__লোকনাথ

Address

Barodi, Sonargaon
Narayanganj
1442

Website

Alerts

Be the first to know and let us send you an email when বারদীর বাবা লোকনাথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share