Bangladesh Chatra Hizbullah, Narayanganj

Bangladesh Chatra Hizbullah, Narayanganj The official page of Bagladesh Chhatra Hizbullah Narayanganj district. It's managed by Narayanganj Zilla committee.
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, নারায়ণগঞ্জ

অনেকেই ছারছীনা লিল্লাহ বোর্ডিংয়ে দানের টাকা পাঠাতে চান।তাদের জন্য একাউন্ট নাম্বার দেয়া হলো।একাউন্ট নাম : ছারছীনা লিল্লা...
12/11/2025

অনেকেই ছারছীনা লিল্লাহ বোর্ডিংয়ে দানের টাকা পাঠাতে চান।
তাদের জন্য একাউন্ট নাম্বার দেয়া হলো।

একাউন্ট নাম : ছারছীনা লিল্লাহ বোর্ডিং
একাউন্ট নাম্বার : ২১৪১৯০১০১২৯২৮
পূবালী ব্যাংক, ছারছীনা ব্রাঞ্চ।

এটা ছাড়া লিল্লাহ বোর্ডিংয়ের আর কোনো একাউন্ট নাই।

11/11/2025
আমি এখন যে বইটা নিয়ে কাজ করছি সেটার জন্যই আমাকে এখন সাইয়িদুনা আব্বাস বীন আব্দিল মুত্তালিব (রাদ্বি.) এঁর ব্যাপারে একটু পড়...
17/08/2025

আমি এখন যে বইটা নিয়ে কাজ করছি সেটার জন্যই আমাকে এখন সাইয়িদুনা আব্বাস বীন আব্দিল মুত্তালিব (রাদ্বি.) এঁর ব্যাপারে একটু পড়াশোনা করতে হচ্ছে।
লাস্ট কয়েকদিন ধরে হাফেয ইবনু আব্দিল বার (রহ.) এঁর লেখা 'আল-ইস্তি'আব', ইমাম ইবনুল আসীর (রহ.) এঁর 'উসদুল গ্ববাহ', হাফেয ইবনুল হাজার আসক্বালানী (রহ.) এঁর লেখা 'আল-ইস্বাবাহ', ইমাম ইবনু সা'দ (রহ.) এঁর লেখা 'আত-ত্ববাক্বতুল কুবরা' ইত্যাদি থেকে সাইয়িদুনা আব্বাস (রাদ্বি.) এঁর ব্যাপারে পড়লাম। আজ শেষ যে বইটা পড়লাম সেটা হলো ইমাম শামসুদ্দিন যাহাবী (রহ.) এঁর লেখা 'সিয়ারু আ'লামিন নুবালা'।

এখন সিয়ার পড়তে গিয়ে কয়েকটা বিষয় পেলাম, এগুলোর কিছু এর আগেও পেয়েছি, তবে সিয়ারের আলোকেই সেই বিষয়গুলো আপনাদের একটু জানাই।

কথা হলো, রাসুলুল্লাহ ﷺ আব্বাস বীন আব্দিল মুত্তালিব (রাদ্বি.) কে খুব সম্মান করতেন। বারবার তাঁকে নিজের পিতার মতো হিসেবে আখ্যা দিয়েছেন।
এখন সাহাবারা কীভাবে তাঁকে সম্মানিত করেছেন সেটা একটু দেখুন -

• সাইয়িদুনা উমার আল-ফারূক্ব ও সাইয়িদুনা উসমান আল-গানী (রাদ্বি.) যখন আব্বাস (রাদ্বি.) কে দেখতেন, তাঁর সম্মানে নিজেদের আরোহন থেকে নেমে দাঁড়াতেন।

• সাইয়িদুনা আলী (রাদ্বি.) নিজে আব্বাস (রাদ্বি.) এঁর হাতে চুমু দিতেন ও কদমবুসি করতেন।

• উমার (রাদ্বি.) এঁর সময়ে দুর্ভিক্ষ দেখা দিলে উমার (রাদ্বি.) সকলের সামনে এই ভাষায় দো'আ চেয়েছেন যে "আল্লাহ! আপনার রাসুল ﷺ যতদিন আমাদের মাঝে ছিলেন, আমরা তাঁর ওসিলাহ দিয়ে দো'আ চেয়েছি। এখন তাঁর চাচার ওসিলাতে বৃষ্টির দো'আ চাইছি।"
বলাইবাহুল্য, সেই দো'আ কবুল হয়েছিলো।

• আব্বাস (রাদ্বি.) এঁর ইন্তিকালের পর উসমান (রাদ্বি.) তাঁর মুয়াজ্জিনদের গাধার পিঠে চাপিয়ে দশ মাইলেরও অধিক দূর পর্যন্ত পাঠিয়েছিলেন আব্বাস (রাদ্বি.) এঁর ইন্তিকালের খবর দিতে।

• ইমাম যাহাবী (রহ.) বলছেন, আমি নিজে দেখেছি যে বাক্বি'উল গারক্বাদে সাইয়িদুনা আব্বাস (রাদ্বি.) এঁর ক্ববরের উপর বিশাল গম্বুজ করা আছে আর সেটা আব্বাসীয় শাসকরা বানিয়েছেন৷
তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইমাম যাহাবী (রহ.) এই গম্বুজের ব্যাপারে কোন সমালোচনা করেননি।

এখন ব্যাপার হলো, এই কারো সম্মানে আরোহণ থেকে নেমে দাঁড়ানো, কারো কদমবুসি করা, কারো ওসিলাহ দিয়ে দো'আ চাওয়া, কারো মৃত্যুর খবর প্রচার করা ও কবরে গম্বুজ বানানো.... সবই আজকাল চুড়ান্ত বিদ'আত হিসেবে আখ্যায়িত। কিন্তু এগুলোর একটা বড়ো অংশের উপর আমল ছিলো সাহাবাদের। এগুলোর প্রতি সমর্থন ছিলো বিশ্বের এত বড়ো বড়ো ইমামদের৷

কী হবে বলুন তো!
✍️ Muhammad Ujair
Furfura sharif,India.

11/07/2025

হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ন নয়,তিনি রসূলুল্লাহ।

বিশ্ব বিখ্যাত কাসিদায়ে বুরদা থেকে নেয়া।মূল:ইমাম শরফুদ্দীন বুসিরী রহ.,মিশর।কাব্যানুবাদ:আল্লামা কবি রুহুল আমিন খান ছাহেব।
22/05/2025

বিশ্ব বিখ্যাত কাসিদায়ে বুরদা থেকে নেয়া।
মূল:ইমাম শরফুদ্দীন বুসিরী রহ.,মিশর।
কাব্যানুবাদ:আল্লামা কবি রুহুল আমিন খান ছাহেব।

আজ ৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস ২০২৫!বালাকোট এর সংক্ষিপ্ত ইতিহাস। উপমহাদেশের খ্যাতনামা বুজুর্গ, আযাদী আন্দোলনের অকুতোভয় বী...
05/05/2025

আজ ৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস ২০২৫!
বালাকোট এর সংক্ষিপ্ত ইতিহাস।

উপমহাদেশের খ্যাতনামা বুজুর্গ, আযাদী আন্দোলনের অকুতোভয় বীর সিপাহসালার, ঈমানী চেতনার প্রাণপুরুষ, ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, মুহাম্মাদিয়া তরিকার ইমাম ও প্রবর্তক, আমীরুল মুমিনিন ফিল হিন্দ, আওলাদে রাসূল, শহীদে বালাকোট, আমাদের উর্ধতন পীর ও মুর্শিদ, হযরত সাইয়িদ আহমদ শহীদ বেরলভি [রহঃ] এর ১৯৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ঐতিহাসিক বালাকোট দিবস ২০২৫!

সায়্যিদ আহমদ বেরলভী (র.) উত্তর ভারতের রায়-বেরেলীর একটি বিখ্যাত হাসানী সায়্যিদ পরিবারে ১৭৮৬ সালে জন্মগ্রহণ করেন। ১৮৩১ সালের ৬ ই মে পাঞ্জাবের (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে) হাযারা জেলার বালাকোট প্রান্তরে ১০ হাজার শিখ সৈন্যের বিরুদ্ধে তিনি মাত্র ৭০০ মুজাহিদ নিয়ে জিহাদে অবতীর্ণ হন ও শাহাদাত বরণ করেন, আযাদী আন্দোলনের অকুতোভয় বীর সেনানী ও অগ্রপথিক, আমীরুল মুমিনীন ,ইমামুত তরীকত ,শহীদে বালাকোট আল্লামা সাইয়েদ আহমদ শহীদ বেরলভী (রহিমাহুল্লাহ)। তাঁর শাহাদাতের পর ১৯৪ বছর (২০২৫ সালের হিসেবে) অতিক্রান্ত হয়েছে।
এই দীর্ঘ সময়ে তাঁর জীবন ও আদর্শের উপর ইংরেজীসহ বেশ কয়েকটি ভাষায় অনেক গ্রন্থ ও প্রবন্ধ রচিত হয়েছে।

প্রধানতঃ রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লেখা এসব রচনায় একদিকে যেমন তাঁকে স্বাধীনতার অন্যতম শ্রেষ্ঠ সিপাহসালার এবং সত্যিকার ইসলামের একজন প্রকৃত ধারক ও বাহকরূপে চিহ্নিত করা হয়েছে, তেমনি আবার কারো কারো পক্ষ থেকে তাঁকে সাম্প্রদায়িক ও ওয়াহাবী বলেও চিত্রিত করার অপচেষ্টা করা হয়েছে।

আমাদের এ ক্ষুদ্র প্রবন্ধের স্বল্প পরিসরে আমরা তাঁর সঠিক পরিচয় তুলে ধরার চেষ্টা করবো এবং সে সাথে সমকালে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা বিচার করবো।

প্রথম কথা হলোঃ
সায়্যিদ আহমদ বেরলভী (র.) ওয়াহাবী ছিলেন না। এর অনেক কারণের একটি হলো- ওয়াহাবীরা যেখানে তাসাউফ অস্বীকার করে, সেখানে তিনি হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (র.)-এর সুযোগ্য সন্তান ও খলীফা শাহ আব্দুল আযীয দেহলভী (র.)-এর বিখ্যাত খলীফা ছিলেন। তিনি আমাদের ভারতবর্ষের সুপরিচিত চার তরীকা- চিশতিয়া, কাদিরীয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরীকায় খিলাফতপ্রাপ্ত ছিলেন এবং তাসাউফে এমন উন্নতি ও পারদর্শিতা অর্জন করেন যে তিনি পরবর্তীতে ‘তরীকায়ে মুহাম্মদিয়া’ নামে একটি শিরক ও বিদআতমুক্ত সমন্বিত সূফী তরীকা প্রবর্তন করেন,এটা কোনো আলাদা তরীকা না বরং প্রশিদ্ধ চার তরীকারই সমন্বিত রুপ।

দ্বিতীয়তঃ
ওয়াহাবীরা যেখানে ওলীআল্লাহ, নবী-রাসুল এমনকি হযরত রাসূলে আকরাম (সাঃ)-কেও মৃত মনে করে, সেখানে তিনি প্রিয়তম রাসূল (সা.)-কে জিন্দা নবী হিসেবে বিশ্বাস করেন। অসংখ্য বার তিনি স্বপ্নে রাসূল (সা.)-এর দীদার লাভ করেন ও তাঁর কাছ থেকে নির্দেশ ও হিদায়াত লাভ করেন।

তৃতীয়তঃ
অবিভক্ত বাংলা ও আসামে যে সব সূফী তরীকা তথা দরবার যথা- ফুরফুরা,ছারছীনা, জৌনপুর, সোনাকান্দা, ফুলতলী ইত্যাদি এগুলোর সিলসিলা এক পর্যায়ে সায়্যিদ আহমদ শহীদ বেরলভীতে যেয়ে মিলিত হয়েছে।

সুতরাং তাকে ওয়াহাবী বলা মানে এমন সূফী তরীকাকেও ওয়াহাবী বলে সাব্যস্ত করার শামিল।

বাংলা ও আসামের প্রভাবশালী সূফী নুর মোহাম্মদ নিজামপুরী (রহঃ), উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব আল্লামা কারামত আলী জৈনপুরী (রহঃ) ,রসুলনোমা সুফি ফতেহ আলী ওয়ায়েসী (রহঃ), মুজাদ্দিদে জামান আবুবকর সিদ্দিকী (রহঃ), ছারছীনার পীরে কামেল শাহসূফী নেছারউদ্দিন আহমেদ (রহঃ), সোনাকান্দার পীরে কামেল হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহমান হানাফি রহঃ, প্রখ্যাত আলিম বর্তমান আসামের করিমগঞ্জের বিখ্যাত বুযুর্গ মাওলানা শাহ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (র.), হযরত আল্লামা মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)। সুতরাং যেসব বক্তা ও লেখক সায়্যিদ আহমদ বেরলভীকে ওয়াহাবী বলে চিহ্নিত করেন তাঁরা তথ্য সংকটের শিকার।

তবে তাঁকে যে ওয়াহাবী বলে অপবাদ দেওয়া হয় তার একটি কারণও আছে। আর তা হলো- ইংরেজরা ভারতের স্বাধীনতা সংগ্রাম আলিমদের আরবের মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের অনুসারী বলে চিত্রিত করার অপচেষ্টা করেছিল। উইলিয়াম হান্টারসহ অনেক লেখকই এ ধারার অপতৎপরতার সাথে যুক্ত।

ইতিহাস স্বাক্ষী দেয় যে, ভারতে বিশেষ করে উত্তর ও পূর্ব ভারতে ইসলাম প্রচারিত হয়েছিল সূফীগণের মাধ্যমে। তাই এখানে যে ইসলাম জনগণের হৃদয়ের গভীরে শেকড় গেড়েছে সেটি সূফী আদলের ইসলাম। তাই যদি কোনভাবে স্বাধীনতার নেতৃত্ব দানকারী আলিমদের সূফীবাদবিরোধী তথা ওয়াহাবী বলে চিত্রিত করা সম্ভব হয় তাহলে জনমনে তাঁদের যে উচ্চ স্থান আছে সেটা চলে যাবে এবং জনসাধারণ তাঁদের অনুবর্তী হবে না।

এই গভীর মনোসামাজিক ধর্মীয় কারণে সায়্যিদ আহমদসহ সেইসব সর্বত্যাগী সাহসী আলিমদের বিরুদ্ধে ওয়াহাবিয়াতের অভিযোগ উত্থাপন করার
অপচেষ্টা করা হয় ।

একদল নামধারী আলেম সিলসিলায়ে শাহ আহমদ সাইয়েদ রহঃ কে গালমন্দ করেন এবং ওয়াহাবী বলে গালাগাল করেন , পরিষ্কার ভাষায় তাদের বলতে চাই সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর অনুসারীরাই আজ দ্বীনের একমাত্র ধারক ও বাহক , হকপন্থী এদারা গুলোর পরিচালক এবং এই বাংলা ভারতে ইলমে নববীর পূনর্জাগরনের সিংহভাগ তাদের দ্বারাই সম্পাদিত হয়েছে।

আল্লাহ পাক হুজুর সাইয়্যিদ আহমাদ শহীদ বেরলভি [রহঃ] এর দরওয়াজা বুলন্দ করুন। আমাদেরকে তার নেক ফয়েজ, নেক তাওয়াজ্জুহ, নেক তাছার্রুফ, নেক নজর, নেক দু'আর মাধ্যমে কামিয়াবি দান করুন। 🌺🤲
Bangladesh Chhatra Hizbullah

04/05/2025

আত্মশুদ্ধি || ছারছীনা বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল || শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন📌ভিডিওটি ভালো লাগলে লাইক, ক....

রাখাইনে মানবিক করিডর প্রদান প্রসঙ্গে!বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্'র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শামসুল আলম মোহেব্বী, আজ এক ব...
04/05/2025

রাখাইনে মানবিক করিডর প্রদান প্রসঙ্গে!

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্'র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শামসুল আলম মোহেব্বী, আজ এক বিবৃতিতে রাখাইনে মানবিক করিডর প্রদানের সিদ্ধান্ত প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন:

“দেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে রাখাইনে কোনো ধরনের ‘মানবিক করিডোর’ প্রদান করা চলবে না। এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে।”

তিনি আরও বলেন, “রাখাইনের জন্য প্রস্তাবিত মানবিক করিডোর, বাস্তবিক অর্থে, দেশকে নতুন করে সংঘাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার নামান্তর। ইতোমধ্যে গাজা, সিরিয়া, আফগানিস্তানসহ একাধিক দেশ এমন করিডোর ব্যবস্থার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের প্রেক্ষাপটেও এধরনের করিডোর একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল।”

“ফিলিস্তিন ও আফগানিস্তানের করুণ পরিণতির মধ্য দিয়ে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের দেশও দ্বিতীয় গাজা, রাখাইন বা সিরিয়া হয়ে উঠতে পারে – যার কোনো নিশ্চয়তা নেই।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা আর কোনো নতুন গাজা বা ফিলিস্তিন দেখতে চাই না। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জাতীয় ঐকমত প্রয়োজন। সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”

শেষে তিনি বলেন, “শর্ত সাপেক্ষে মানবিক করিডোরের প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা একটি স্পষ্ট, দায়বদ্ধ ও জাতীয় স্বার্থরক্ষায় উপযুক্ত বক্তব্য প্রত্যাশা করি।”
Bangladesh Chhatra Hizbullah

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Chatra Hizbullah, Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share