উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটি

উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটি উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটি

আমরা অত্যান্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জ সনাতনী সম্প্রদায়ের অভিভাবক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ...
11/11/2020

আমরা অত্যান্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জ সনাতনী সম্প্রদায়ের অভিভাবক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপী নাথ দাস মহাশয় আজ বিকেল ৩.৪৫ মিনিটে প্রো- এ্যকটিভ হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন, অল্প কিছুক্ষণ এর মধ্যে শবদেহ তার নিজ বাসভবনে নিয়ে আসা হবে। আমরা তার মৃত্যুতে শোকাহত।
ওঁ দিব্যান লোকান্ সঃ গচ্ছতুঃ

 #সনাতন_ধর্মে_কেন_মৃত_মানুষকে_আগুনে_দাহ_করা হয় আসুন জানি-পঞ্চমহাভূত সম্পর্কে আগে জানুন - আমার কথাগুলো মেলানোর চেষ্টা করব...
10/11/2020

#সনাতন_ধর্মে_কেন_মৃত_মানুষকে_আগুনে_দাহ_করা হয় আসুন জানি-

পঞ্চমহাভূত সম্পর্কে আগে জানুন -
আমার কথাগুলো মেলানোর চেষ্টা করবেন সবাই -
সনাতন ধর্ম অনুসারে এই সমগ্র পৃথিবী পঞ্চমহাভুত দিয়ে বানানো হয়েছে। শুধু পৃথিবীই নয় আমি আপনি সকল জীব উদ্ভিদ পঞ্চ মহাভুত দ্বারা সৃষ্টি এবং পঞ্চমহাভুতের কারণেই বেচে আছি। এই পঞ্চমহাভুত কে আমরা ভগবান বলেও ডাকি। আসুন দেখে নেই এই পঞ্চমহাভুত গুলো কি কি - ভগবান
১- ভূমি
২- গগন - আকাশ
৩- বায়ু
৪- আগুন
৫- নীড় - জল
এদের একসাথে মেলালে ভগবান নামটি হয়। এই ৫ টি বস্তুর দ্বারা আমি আপনি সমগ্র বিশ্ব ব্রক্ষ্মান্ড সৃষ্টি হয়ে। এদের কারণেই বেঁচে আছি৷ কিভাবে দেখুন আমি আপনি এবং বিশ্ব পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি হয়েছি বা বেঁচে আছে-
জল - শরীরে জল না থাকলে আপনি বাঁচতে পারবেন না।
ভূমি - আপনার শরীরের চামড়া যা দিয়ে বানানো হয়েছে।
আগুন- শরীরে তাপ না থাকলে আপনি বাচতে পারবেন না। এই কারণে মৃত মানুষের শরীর ঠান্ডা হয়।
বায়ু - অক্সিজেন না থাকলে তো বাঁচতেই পারবেন না।
আকাশ - আমাদের হার্ট কে বোঝানো হয়েছে। ধরুন আপনি সিগারেট খান। এতে আপনার হার্টের যেমন ক্ষতি হবে তেমনি আমরা যেমন বিভিন্ন কল কারাখানার দূষিত ধোয়া বায়ু মন্ডলে ছাড়ি ফলে পৃথিবী উত্তপ্ত হতে থাকে।
ঠিক একই ভাবে এই পঞ্চমহাভুত দিয়ে সমগ্র পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই ৫ টির মধ্যে একটি যদি পৃথিবীতে না থাকে তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হবে৷
এখন আসুন জানি মৃতদেহ কেন পোড়ানো হয় -
আপনাকে উপরে বললাম আমরা সমস্ত মানুষ জীব উদ্ভিদ পৃথিবী পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি। তাই মৃত্যুর পরেও আমাদের শরীর কে পঞ্চমহাভূতে বিলীন করে দেওয়া হয়। আপনি যখন মৃত শরীর কে দাহ করতে যাবেন তখন খেয়াল করে দেখবেন এই ৫ টি উপাদান লাগে৷
আগুন - জল - ভূমি - গাছ - আকাশ।
আগুন ছাড়া দাহ করতে পারবেন না
দাহ শেষে চিতায় জল দিতে হয়
ভূমির ওপর দাহ করা হয়।
গাছ লাগে। আবার বায়ু ছাড়া আগুনও জ্বলবে না।
আকাশে ধোয়া গুলো উঠে যায়।
অর্থাৎ আমাদের এই শরীর যেমন পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি তেমনি মৃত শরীর কে পঞ্চমহাভূতেই বিলীন করা হয়। এতে করে মাটি দূষিত হবে না। কারণ দাহ না করে যদি কবর দিন শরীর টি পঁচবে ভেতরে৷ একসময় মাংস পঁচে গিয়ে কংকাল অবস্থায় পাওয়া যাবে। মুলত এইসব কারণেই চিতায় দাহ করা হয়৷
আপনার পৃথিবীতে জন্ম হওয়ার আগে যেমন আপনার শরীরের কোনো অংশ জন্ম হবে না অর্থাৎ আপনি জন্ম হলে একেবারে পুরো শরীর নিয়েই যেমন ভূমিষ্ট হবে তেমনি আপনি যাওয়ার সময় পুরো শরীর নিয়েই চলে যেতে হবে। আত্মার মৃত্যু নেই ঠিক কিন্তু আপনার শরীরের মৃত্যুর পর শরীর টাও নিয়ে যেতে হবে। তা পৃথিবীতেও রেখে যেতে পারবেন না।
হরে কৃষ্ণ

 #বিশেষ_ঘোষনা।করোনা ভাইরাস ( কোভিট-১৯)  এর কারনে কার্ত্তিক মাসের ১৫ তারিখের পরবর্তী শনিবার ও মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ ব...
02/11/2020

#বিশেষ_ঘোষনা।
করোনা ভাইরাস ( কোভিট-১৯) এর কারনে কার্ত্তিক মাসের ১৫ তারিখের পরবর্তী শনিবার ও মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার মন্দিরের ঘৃত প্রদীপ প্রজ্জলন স্থগিত করা হয়েছে।
শ্রী শ্রী দেওভোগ রাজা লক্ষী নারায়ণ বারোয়ারি পুজা কমিটি

28/10/2020

মহা নবমীর আরতি 🙏

শুভ পঞ্চমী 🙏
21/10/2020

শুভ পঞ্চমী 🙏

নবপত্রিকায় ৯টি বৃক্ষে দেবীর ৯ টি  রূপ বিরাজিত থাকেন ,আমাদের মধ্যে অনেকেই  আছেন যারা নব পত্রিকার নয়টি বৃক্ষকে চিনেনই না,...
20/10/2020

নবপত্রিকায় ৯টি বৃক্ষে দেবীর ৯ টি রূপ বিরাজিত থাকেন ,আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নব পত্রিকার নয়টি বৃক্ষকে চিনেনই না, স্বরূপ জানা সে তো পরের কথা। তাই আজ এই ৯টি বৃক্ষের ছবি দেখি এবং বৃক্ষগুলোর সাথে পরিচয় হই।

নবদুর্গার সেই নয়টি-স্বরূপ হল -
রম্ভা বা কলাগাছ - ব্রহ্মাণী
কচ্বী বা কচুগাছ - কালিকা
হরিদ্রা বা হলুদগাছ - দুর্গা
জয়ন্তী বা জয়ন্তীগাছ - কার্ত্তিকী
বিল্ব বা বেলগাছ - শিবা
দাড়িম বা ডালিমগাছ - রক্তদন্তিকা
অশোক - শোকরহিতা
মাণ বা মানকচু - চামুণ্ডা
ধানগাছ - মহালক্ষ্মী

"আগমণীতে মায়ের কাছে করি প্রার্থণা          জ্ঞানচক্ষুর উন্মেষ হোক জাগুক চেতনা!                         "শুভ মহালয়া 🔱
17/09/2020

"আগমণীতে মায়ের কাছে করি প্রার্থণা
জ্ঞানচক্ষুর উন্মেষ হোক জাগুক চেতনা!
"শুভ মহালয়া 🔱

অন্তিম শয্যায় "ভগবান শ্রীরামকৃষ্ণদেব"। শোকাহত ভক্তদের সারিতে সবার মাঝখানে স্বামী বিবেকানন্দ। ১৮৮৬ সালে আজকের দিনেই...
17/08/2020

অন্তিম শয্যায় "ভগবান শ্রীরামকৃষ্ণদেব"। শোকাহত ভক্তদের সারিতে সবার মাঝখানে স্বামী বিবেকানন্দ। ১৮৮৬ সালে আজকের দিনেই...

21/06/2020

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০২০ স্থগিত

বৈশ্বিক মহামারী "করোনা ভাইরাস" এর কারনে সরকারি নির্দেশ এবং জন সমাগম এড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জে হচ্ছে না রথযাত্রা আয়োজন।

ভারতের পুড়ির রথযাত্রা নিয়েও চলছে বিশেষ আলোচনা।

আগামী ২৩শে জুন রোজ- মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান এবং

আগামী ১লা জুলাই রোজ- বুধবার উল্টো রথযাত্রা

উক্ত দিবসগুলোতে মন্দিরে প্রবেশ নিষিদ্ধকরণ সহ রথের মেলা ও আনুষাঙ্গিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এই সংকটময় পরিস্থিতি থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব আমাদের মুক্তি প্রদান করুক
ll জয় জগন্নাথ ll

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির সম্মানিত সহ-সভাপতি, নিউ মানসী হোসিয়ারীর মালিক, শ্রী ম...
24/04/2020

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির সম্মানিত সহ-সভাপতি, নিউ মানসী হোসিয়ারীর মালিক, শ্রী মা ট্রেডার্স এর মালিক, উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির সম্মানিত প্রচার সম্পাদক শ্রী সৌরভ সাহা'র পিতা #শ্রী_যুক্ত_বাবু_সুশীল_সাহা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আমরা উকিলপারা হোসিয়ারী পূজা কমিটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবান ওনাকে বৈকুন্ঠ বাসী করেন।

Address

96 B. B. Road Ukilpara
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share