দুর্গাপূজা নারায়ণগঞ্জ

দুর্গাপূজা নারায়ণগঞ্জ Non-profitable Religious organisation

নারায়ণগঞ্জ শহরে পুজো দেখার পুরো ডিরেকশন ও সিকুয়েন্স আপনাদের সকলের সুবিধার জন্য দেয়া হলো, বিশেষ করে যারা নারায়ণগঞ্জের বাই...
15/09/2026

নারায়ণগঞ্জ শহরে পুজো দেখার পুরো ডিরেকশন ও সিকুয়েন্স আপনাদের সকলের সুবিধার জন্য দেয়া হলো,
বিশেষ করে যারা নারায়ণগঞ্জের বাইরে থেকে আসবেন তারা এই সিকুয়েন্স অনুসরণ করে ঠাকুর দেখতে পারেন!💖

এবারের পুজো হোক নারায়ণগঞ্জে! 🔥

জয় মা দুর্গতিনাশিনী 🙏

© দুর্গাপূজা নারায়ণগঞ্জ || ২০২৬ 🌺

(ছবিতে কোনো ভুল-ত্রুটি থাকলে তা মার্জনীয়।)

ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্॥সবাইকে জানাই শ্রী শ্রী গণেশ চতুর্থী তিথির আন্...
14/09/2026

ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্॥
সবাইকে জানাই শ্রী শ্রী গণেশ চতুর্থী তিথির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

কৌশিকি অম্যাবস্যায় মা তারা ও বাম দেবের পূজা ১৪৩৩।  🙏🌺🙏স্থানঃ শ্রী শ্রী শিব শীতলা ও তারা মায়ের মন্দির, ফলপট্টি, নারায়ণগঞ্...
11/09/2026

কৌশিকি অম্যাবস্যায় মা তারা ও বাম দেবের পূজা ১৪৩৩। 🙏🌺🙏

স্থানঃ শ্রী শ্রী শিব শীতলা ও তারা মায়ের মন্দির, ফলপট্টি, নারায়ণগঞ্জ।

দুর্গাপূজা নারায়ণগঞ্জ 🌺

কৌশিকি অম্যাবস্যা তিথিতে মা তারা ও ভোলানাথের বাৎসরিক পূজা ১৪৩৩ 🌺🙏🌺স্থানঃ রাম কানাই জিউড় আখড়া, গলাচিপা, নারায়ণগঞ্জ।
10/09/2026

কৌশিকি অম্যাবস্যা তিথিতে মা তারা ও ভোলানাথের বাৎসরিক পূজা ১৪৩৩ 🌺🙏🌺

স্থানঃ রাম কানাই জিউড় আখড়া, গলাচিপা, নারায়ণগঞ্জ।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব দিবস🙏🌺আজ সেই পুণ্যতিথি যেদিন মানবকল্যাণের জন্য ধরাধামে আবির্ভূত হয়ে...
05/09/2026

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব দিবস🙏🌺

আজ সেই পুণ্যতিথি যেদিন মানবকল্যাণের জন্য ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পরম পূজনীয় ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী।
তাঁর অমৃতবাণী আজও ভক্তের হৃদয়ে সাহস জাগায় “রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও।”

বাবার চরণে প্রার্থনা সকলের জীবন থেকে দুঃখ, ভয় ও অশান্তি দূর করে সত্য, শান্তি ও মঙ্গলের পথে পরিচালিত করুন।
তাঁর কৃপাছায়ায় সবার জীবন হোক সুন্দর ও কল্যাণময়। 🌿❤️

জয় বাবা লোকনাথ।🙏🌺
বাবা লোকনাথের জয়। 🚩

দুর্গাপূজা নারায়ণগঞ্জ

ছবিগুলো শুধু ছবি নয়—এগুলো আমাদের বিবেকের আয়না।থিমের নামে কয়েক দিনের প্যান্ডেল বানাতে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। আলো ঝলমল...
02/09/2026

ছবিগুলো শুধু ছবি নয়—এগুলো আমাদের বিবেকের আয়না।

থিমের নামে কয়েক দিনের প্যান্ডেল বানাতে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। আলো ঝলমলে মণ্ডপ, বাহারি সাজসজ্জা—চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। কে কত বড়, কে কত দামী, কে কতটা নজর কাড়তে পারে!

কিন্তু সেই একই সমাজের গ্রামবাংলার আনাচে-কানাচে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বুকে ধারণ করে থাকা অসংখ্য মন্দির। কোথাও ভাঙা দেয়াল, কোথাও ধসে পড়ছে ছাদ, কোথাও আগাছায় ঢেকে গেছে প্রাঙ্গণ। যত্নের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি।

কেন এই বৈপরীত্য?

উৎসব শেষ হলে প্যান্ডেল ভেঙে যাবে, আলো নিভে যাবে। কয়েক দিনের সেই জাঁকজমক একসময় স্মৃতি হয়ে থাকবে। অথচ আমাদের প্রাচীন মন্দিরগুলো থেকে যাবে—আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিকড় এবং আমাদের অস্তিত্বের সাক্ষী হয়ে।

তাই থিমের বিরোধিতা নয়, প্রশ্নটা হওয়া উচিত থিমের নামে কতটা ব্যয় করছি এবং সেই ব্যয় কতটা প্রয়োজনীয়।

থিম হোক—কিন্তু আয়ত্তের মধ্যে।
সাজসজ্জা হোক—কিন্তু অপ্রয়োজনীয় অপচয় নয়।
আয়োজন হোক—কিন্তু একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা নয়।

পূজা কোনো প্রতিযোগিতা নয়।
কার মণ্ডপ বড়, কার আলো বেশি, কার থিম বেশি ব্যয়বহুল—তার মধ্যে মায়ের প্রতি ভক্তির গভীরতা নির্ধারিত হয় না।

বরং আমাদের পূজায় ফিরে আসুক ধর্মীয় ভাবগাম্ভীর্য, শুদ্ধতা, ভক্তি ও শ্রদ্ধার পরিবেশ।

কয়েক দিনের জাঁকজমকের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় না করে, সামর্থ্যের মধ্যে থেকে যদি আমরা পূজার আয়োজন করি এবং সেই অর্থের সামান্য অংশও জরাজীর্ণ মন্দির সংরক্ষণ, সংস্কার কিংবা ধর্মীয় ও মানবিক কাজে ব্যয় করতে পারি—তাহলে সেটিই হয়তো আমাদের সমাজের জন্য আরও অর্থবহ হয়ে উঠবে।

সময় এসেছে শুধু প্যান্ডেলের জাঁকজমক দেখানোর নয়।
সময় এসেছে আমাদের মন্দিরগুলোর দিকে তাকানোর।
সময় এসেছে ঐতিহ্যকে বাঁচানোর।
সময় এসেছে নিজেদের শিকড়কে মনে রাখার।

কারণ উৎসব কয়েক দিনের, কিন্তু ঐতিহ্য প্রজন্মের।

থিম থাকুক, সৌন্দর্য থাকুক, আনন্দ থাকুক—
কিন্তু অপচয় নয়, অন্ধ প্রতিযোগিতা নয়।

সীমার মধ্যে থেকে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে, ভক্তি ও শ্রদ্ধায় হোক আমাদের পূজার আয়োজন।

মন্দির বাঁচান।
ঐতিহ্য বাঁচান।
নিজের শিকড়কে বাঁচান।

🙏 জয় মা দুর্গা। 🌺

🕉️ শ্রী শ্রী শনিদেবের বার্ষিক পূজা – ১৪৩৩ 🕉️শ্রদ্ধা, ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েশ্রী শ্রী শনিদেবের বার্ষিক প...
29/08/2026

🕉️ শ্রী শ্রী শনিদেবের বার্ষিক পূজা – ১৪৩৩ 🕉️

শ্রদ্ধা, ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে
শ্রী শ্রী শনিদেবের বার্ষিক পূজা আয়োজন করা হয়েছে।

আয়োজনে: শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির কর্তৃপক্ষ

প্রতিমা শিল্পী: সুব্রত পাল, মানিকগঞ্জ।।

শ্রদ্ধায় স্মরণে চির অমর স্বর্গীয় শুভ্রদীপ সরকার….
28/08/2026

শ্রদ্ধায় স্মরণে চির অমর স্বর্গীয় শুভ্রদীপ সরকার….

।। শুভ রাখী পূর্ণিমা তিথি ।। সবাইকে জানাই রাখী পূর্ণিমা তিথির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা….
28/08/2026

।। শুভ রাখী পূর্ণিমা তিথি ।।
সবাইকে জানাই রাখী পূর্ণিমা তিথির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা….

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when দুর্গাপূজা নারায়ণগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to দুর্গাপূজা নারায়ণগঞ্জ:

Shortcuts

Share