ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর

ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর It is an official facebook fan page of ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর...

জুলাই স্মৃতিস্তম্ভে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক অগ্নিসংযোগের প্ৰতিবাদনারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে গভীর র...
22/07/2026

জুলাই স্মৃতিস্তম্ভে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক অগ্নিসংযোগের প্ৰতিবাদ

নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্তৃক অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর।
আজ ২২ জুলাই (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত হাসান ও সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গতকাল রাত (২১ জুলাই) নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদদের স্মৃতিকে ধারণকারী একটি স্মৃতিস্তম্ভে এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য বা রাজনৈতিক বিরোধের নামে জাতীয় স্মৃতি ও জনসম্পদের ওপর আঘাত সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
ফ্যাসিবাদ ও একদলীয় শাসনের ধারক-বাহকদের কাছে জনগণের আবেগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসের মর্যাদার কোনো মূল্য নেই। তাই তারা বারবার সন্ত্রাস, সহিংসতা ও নাশকতার মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে কখনো দমন করা সম্ভব হবে না।
আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে দেশের সকল স্মৃতিস্তম্ভ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসম্পদের নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, ন্যায়বিচার, আইনের শাসন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা সকলকে উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়নগঞ্জ মহানগর শাখার আয়োজনে দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মহানগর সভাপত...
21/07/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়নগঞ্জ মহানগর শাখার আয়োজনে দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্ৰীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ।

দিনব্যাপী এ আয়োজনে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং কেন্দ্ৰীয় মাদরাসা সম্পাদক হাফেজ মো: ইসমাইল ।


জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতী...
12/07/2026

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ রোববার (১২ জুলাই, ২০২৬) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারাল। তিনি দীর্ঘ সময় দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় জীবনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের অন্যতম থানা কলেজ থানা-এর ষান্মাসিক-পরবর্তী সময়ের জন্য সেট...
07/07/2026

আলহামদুলিল্লাহ,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের অন্যতম থানা কলেজ থানা-এর ষান্মাসিক-পরবর্তী সময়ের জন্য সেটআপ সম্পন্ন হয়েছে।

সভাপতিঃ এমদাদুল হক শুভ।

সেক্রেটারিঃ তামিম ইকবাল।

মহান আল্লাহ তাদেরকে একনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।

(আমিন)

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা সফর। আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখা।
29/06/2026

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা সফর।
আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখা।

❝ বিপ্লবের চেতনায় বলীয়ান হয়ে,মেধা ও নৈতিকতার সমন্বয়েগড়ি আগামীর বাংলাদেশ। ❞এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের নিয়ে দোয়া অ...
28/06/2026

❝ বিপ্লবের চেতনায় বলীয়ান হয়ে,
মেধা ও নৈতিকতার সমন্বয়ে
গড়ি আগামীর বাংলাদেশ। ❞
এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান। আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখা।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 'বৃক্ষরোপণ অভিযান–২০২৬' পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।...
22/06/2026

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 'বৃক্ষরোপণ অভিযান–২০২৬' পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

🌿 শিক্ষাসফর ২০২৬ 🌿এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে📅 সফরের তারিখ: ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার)📍 স্থ...
13/06/2026

🌿 শিক্ষাসফর ২০২৬ 🌿

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে

📅 সফরের তারিখ: ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার)
📍 স্থান: সীতাকুণ্ড, চট্টগ্রাম।

🏞️ দর্শনীয় স্থানসমূহ:
• চন্দ্রনাথ পাহাড়
• খৈয়াছড়া ঝরনা
• গুলিয়াখালি সী-বিচ

💰 ডেলিগেট ফি: ৮০০/- টাকা
ডেলিগেট ফি পরিশোধের মাধ্যম:

📱 নগদ/বিকাশ: 01780750990

⚠️ রেফারেন্সে অপশনে অবশ্যই নিজের নাম লিখতে হবে।
📝 রেজিস্ট্রেশন করতে ডেলিগেট ফি পরিশোধ করে কমেন্টে দেওয়া লিংকে ফর্মটি পূরণ করুন।

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
নারায়ণগঞ্জ মহানগর।

Address

৩১/মিশনপাড়া, নারায়ণগঞ্জ
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর:

Shortcuts

Share