দ্বিনের আলো

দ্বিনের আলো আস্সালামুআলাইকুম ,এটি একটি ইসলামিক প?

24/11/2025
30/03/2025
These eyes are unforgettable. You are my only pet. You have been with me since I was 1.5 months old. When you were littl...
22/03/2025

These eyes are unforgettable. You are my only pet. You have been with me since I was 1.5 months old. When you were little, I adopted you from your owner. I had to bring you with great difficulty. But I didn't know that you would leave so soon to your own place from where no one returns😔😔

26/05/2022

📌 আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...

🔆 ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
🔆 যােহর- ৪ x ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত
🔆 আসর- ৪x ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত
🔆 মাগরিব- ৩ x ৩৬৫ দিন= ১০৯৫ রাকাআত
🔆 এশা- ৪x ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত

মােট= ৬২০৫ রাকাআত

সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম...!!

১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।

❗ আপনি কয়বার সাড়া দিয়েছিলেন....?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না?

কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এখানে শুধু ১ বছরের একটু ধারনা তুলে ধরা হল, আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন..?❓

কি অবস্থা হবে সেদিন...?

আসুন!!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি। আল্লাহর ডাকে সাড়া দেই। আল্লাহ্ কে ডাকি।
(আল্লাহ) নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।

মহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক।🤲
#আমীন

Mahsallah 🖤🖤🖤🌸🌸
27/04/2022

Mahsallah 🖤🖤🖤🌸🌸

25/04/2022

#লুমাযাহ
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"!
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন!
সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!

ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।
◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।
মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
আমীন।

কালেক্টেড৷

22/04/2022

লাইলাতুল কদর সমন্ধে হাদীস:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমদানের শেষ ১০ দিনের বিজোড় রাত গুলোতে লাইলাতুল কদর খোঁজ কর।"
( বুখারী ,হাদীস নং:২০১৭)

লাইলাতুল কদরের উদ্দেশ্যে আমরা রমাদানের শেষ দশ রাতে, সওয়াব লাভের আশায় আল্লাহ'র এবাদত করবো,এবং আল্লাহ'র কাছে পবিত্র চিত্তে ইস্তিগফার করবো।

লাইলাতুল কদরের দোয়া:

আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,তিনি বলেন একদা আমি নিবেদন করলাম,
হে আল্লাহ'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন,যদি আমি (ভাগ্যক্রমে) লাইলাতুল কদর লাভ করি তাইলে আমার কোন (দোয়া) পাঠ করতে হবে?

উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন,"তুমি বলো,

আল্লহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।"

অর্থাৎ, হে আল্লাহ! নিশ্চয় তুমি ক্ষমাশীল,ক্ষমা ভালবাসো। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। (তিরমিজি হাদীস নং: ৩৫১৩; ইবন মাজাহ হাদীস
নং: ৩৮৫০)

লাইলাতুল কদর এমন একটি পবিত্র রাত যে, এই রাত্রিতে আল্লাহ'র কাছে ক্ষমা প্রার্থনাকারী বান্দাকে, আল্লাহ তার রহমতের চাদরে জড়িয়ে নেন।
সুবহানআল্লাহ |

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when দ্বিনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to দ্বিনের আলো:

Share