Be Smart Muslimah with Sunnah

Be Smart Muslimah with Sunnah ইসলাম কেবল একটি ধর্ম নয়! ইসলাম হচ্ছে সমগ্র জীবনবিধান।"

কিছু দুয়া শিখে রাখলে ক্ষতি কী?
08/08/2025

কিছু দুয়া শিখে রাখলে ক্ষতি কী?

বায়তুল্লাহ  তাওয়াফের স্বপ্ন দেখি!!!
26/05/2025

বায়তুল্লাহ তাওয়াফের স্বপ্ন দেখি!!!

03/05/2025
মুমিনদের অভিভাবক স্বয়ং আল্লাহ।  আর যার অভিভাবক আল্লাহ হয়ে যান। তার আর কাউকে প্রয়োজন  পরে না।
22/04/2025

মুমিনদের অভিভাবক স্বয়ং আল্লাহ। আর যার অভিভাবক আল্লাহ হয়ে যান। তার আর কাউকে প্রয়োজন পরে না।

হালাল জিনিস'টা স্পেশাল ভাবে রবের কাছ থেকে আসে আর তাই এর সাথে জড়িয়ে থাকলে প্রতিদান'টাও খুব অমায়িক হয়। কিন্তু হারামের সাথে...
12/01/2025

হালাল জিনিস'টা স্পেশাল ভাবে রবের কাছ থেকে আসে আর তাই এর সাথে জড়িয়ে থাকলে প্রতিদান'টাও খুব অমায়িক হয়। কিন্তু হারামের সাথে পথচলা বলতে বিষাদ-বিষাক্ত বিষয়ের সাথে জুড়ে যাওয়া। সারাক্ষণ অশান্তি, অবজ্ঞা, হতাশা মিশে থাকে৷ কোনো কিছুতে বিন্দুমাত্র আগ্রহ-শান্তি আসে না প্রশান্তি মিলে না সামন্য-অসামান্য বিষয়ে।
কীভাবেই বা আসবে হারাম তো হারামই। এতে শান্তি, প্রশান্তি, আরাম,স্নিগ্ধতা,মুগ্ধতা, অমায়িকতা পাওয়া অসম্ভব। হারাম কেবল সাময়িক সুখ দিতে পারে কিন্তু তারপর?
তারপর কেবল জীবন থেকে বরকত, রহমত হারাতে থাকে আর একসময়" এই জীবন রেখে কী লাভ!!" জাতীয় কথা মাথায় ভাসে,কানে আসে।কিন্তু জীবন রেখে অনেক লাভ আছে। হালালকে উপভোগ করার বিস্তর সময় আছে। রবের ভালোবাসাও সাথে ফ্রি। আরো থাকছে আত্মাভরা প্রশান্তি,লম্বা নিশ্বাসফুঁকে দেওয়া শান্তি। আর চোখ মেলে জান্নাতের জন্য বাচার তীব্র আশা।
এইটাই জীবন। এইটাই প্রশান্তি।

~Sinha Khan Neha

03/05/2024

'বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে এবং কোনো অবস্থাতেই খণ্ডনীয় নয় অর্থাৎ দুআর উছিলায় পরিবর্তিত হবে না। তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীর ঝুলন্ত সিদ্ধান্তের মতো থাকে অর্থাৎ দুআ/চেষ্টার উছিলায় পরিবর্তনীয়!

এবার বলি আসল কথা যা আমি বলতে চাইছিলাম,
অনেকে একটা কথা বলে থাকেন জন্ম মৃত্যু বিয়ে লিপিবদ্ধ আছে এর কোনো খণ্ডন হবে না। হ্যাঁ কথা সত্য তবে এখানে বিয়ে লেখা আছে বলতে এমনটা বোঝানো হয় যে 'জীবনসঙ্গী সুনির্ধারিত' কিন্তু মূলত এখানে ব্যাপারটা একটু ভিন্ন। কারো 'বিয়ে হবে নাকি হবে না' এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও চাইবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারিণী হন। যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়।

বই:-(বিবাহ_সমাচার)

ড.শায়খ আলী তানতাভী©

কোনো ছেলে/মেয়েকে তোমার ভালো লেগে গেল, তারপর তুমি পবিত্র থাকলে, ধৈর্যধারণ করলে, কিন্তু তবুও কোনোভাবেই তুমি তোমার অন্তর থে...
03/05/2024

কোনো ছেলে/মেয়েকে তোমার ভালো লেগে গেল, তারপর তুমি পবিত্র থাকলে, ধৈর্যধারণ করলে, কিন্তু তবুও কোনোভাবেই তুমি তোমার অন্তর থেকে তাকে বের করতে পারছ না, তখন সদকা করো। আর আল্লাহ তাআলার নিকট দুআ করতে থাকো। মনেপ্রাণে এই বিশ্বাসটা রাখো, যদি তার মধ্যে কোনো কল্যাণ থাকে , তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার মনে তোমার প্রতি অনুভূতি তৈরি করে তাকে তোমার দরজা পর্যন্ত টেনে আনবেন।

বই : তুমিও হতে পারো সাহাবির মতো
লেখক : আদহাম শারকাভি
অনুবাদ : আমান বিন সাইফ

30/04/2024

★বিয়ে ভেঙ্গে যাওয়ার রহস্য...

আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে এক এক করে নিয়ামতের কথা স্বরণ করিয়ে দিবেন। এক পর্যায়ে আল্লাহ বান্দাকে বলবেনঃ
ألم أزوجك فلانة خطبها
الخطاب فمنعتهم وزوجتك؟
❝আমি কি সেই মেয়ের সাথে তোমার বিয়ে দেইনি যাকে অসংখ্য পুরুষ প্রস্তাব দিয়েছিল কিন্ত আমি তাদেরকে বিয়ে করতে বারণ করেছি (অর্থাৎ তাদের মন পরিবর্তন করে দিয়েছি, আমি বিয়ে হতে দেইনি অবশেষে তোমার সাথে বিয়ে দিয়েছি)❞

[ছহীহ ইবনে হিব্বান-7367, হাদীস ছহীহ।]

#শিক্ষাঃ
[1] কারো বিয়ে ভেঙ্গে গেলে বুঝতে হবে এটি উপরের ইশারা।

[2] কার সাথে কার বিয়ে হবে সেটা আকাশ যমীন সৃষ্টির 50 হাজার বছর পূর্বেই ফয়সালা হয়ে গিয়েছে। তাই কেউ কাউকে বছরের পর বছর সাধনা করে নাও পেতে পারে আবার কেউ সাধনা ছাড়াই তাকে পেয়ে যেতে পারে। এটাই তাকদীর।

[3] ভালো প্রস্তাব আসার পর বিয়ে না হলে চিন্তিত হওয়ার কিছু নেই। হয়তো আল্লাহ এতেই কল্যাণ রেখেছেন। আল্লাহর পরিকল্পনার উপর যাদের সু-ধারণা আছে তারা কখনো ডিপ্রেশনে ভুগে না।

[4] যে আপনার ঘরে এসেছে সে আল্লাহর নিয়ামত। কিয়ামতের দিন এ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে।

❝অতএব, যাদের নিয়ামত আছে তাদের নিয়ামতকে অবমূল্যায়ন করা অনুচিত আর যাদের নেই তাদের দ্রুত নিয়ামত সংগ্রহ করা উচিত!❞

13/04/2024

রাসূল ﷺ বলেছেন,"যে ব্যক্তি রমযান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো।"
[–সহিহ মুসলিম ১১৬৪]

13/04/2024

বেশীর ভাগ জেনারেল থেকে হঠাৎ দ্বীনে ফেরা মানুষ গুলো আহলে হাদিস / সালাফী হচ্ছে। কারণ হিসেবে বেশীর ভাগ দেখা যায় কুরআন আয়াতের অর্থ "প্রেক্ষাপট" না জেনে পড়া, আরবী ব্যাকরণ না জেনে বাংলা দেখে কুরআনের অর্থ এবং হাদীস পড়া।

কোন মাদ্রাসায় কোন শিক্ষকের সুহবতে না গিয়ে অনলাইনে বসে বসে বুখারীর হাদীস পড়ে ফেলে এরা।
কিছু বললেই মুখস্থ হাদীস আওরাতে থাকে।

অফলাইনে এক জেনারেল আপু বলতেছে " রাসূল বলছে ইজতেহাদ করার জন্য। তাই আমি নিজেই ইজতেহাদ করার চেষ্টা করি, কোন মাযহাব মানি না। কাউকে অন্ধ অনুসরণ করি না। "

অথচ নিজে ইজতেহাদ করার জন্য যে কয়েকটি যোগ্যতা থাকা দরকার তার একটিও উনার মধ্যে নেই। আছে শুধু একটা মোবাইল, ইউটুব, গুগল, ফেসবুক ইত্যাদি।

এই ব্যাপার গুলো সত্যিই দুঃখজনক। 💔
~Mahsura Bhuiyan

10/04/2024

Don’t Forget you're in a mission to become a biggest women in your bloodline has ever seen.

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be Smart Muslimah with Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share