Asrafia Jame Masjid

Asrafia Jame Masjid Asrafia Jame Masjid is a mosque located at Amlapara area at Narayanganj district in Bangladesh which was built under the period of British Raj in around 1890.

06/06/2025
আমি কোথায়?উত্তর: বাংলাদেশে।বাংলাদেশ কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমি...
31/05/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা—তবে বলা চলে:

> “যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কতই না মহান!”

Durning Today's Iftar Prince Salman bin Sultan in Masjid Al Nabawi, Madinah.
05/03/2025

Durning Today's Iftar Prince Salman bin Sultan in Masjid Al Nabawi, Madinah.

২০২৫ ইং সালে তারাবিহ নামাজ আদায় সংক্রান্ত নোটিশ
01/03/2025

২০২৫ ইং সালে তারাবিহ নামাজ আদায় সংক্রান্ত নোটিশ

21/02/2025

নিশ্চয়ই আল্লাহ উওম পরিকল্পনাকারী

20/02/2025

★★★ রমাদানে করনীয় ★★★

রমাদান মাসের ফযিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘‘রমাদান- বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে পুরোমাস রোযা পালন আল্লাহ তোমাদের জন্য ফরয করেছেন।

এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়,বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এ মাসে শৃংখলাবদ্ধ করে দেয়া হয়।

এ মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে,যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল,সে বঞ্চিত হল (মহা কল্যাণ হতে)’’ [সুনান আত- তিরমিযি: ৬৮৩]

এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে,যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি।

নিম্নে রমাদানের কিছু আমল সম্পর্কে উল্লেখ করা হলো যাতে আমরা রমাদান আসার আগে থেকেই রমাদানের পূর্ব প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ...

★ সিয়াম পালন করা এ মাসের সর্বোত্তম আমল।
★এ মাস কোরআন নাজিলের মাস তাই এ মাসে অধিক পরিমাণে কোরআনের সাথে সম্পর্ক করা, সহিভাবে কোরআন তেলোয়াত শিখা-শিখানো, কোরআন তেলাওয়াত শোনা-শোনাবো, কোরআন খতম করা।
★বেশি বেশি লা-ইলাহা-ইল্লাল্লাহ পড়া।
★ অধিক পরিমাণে ইস্তেগফার করা।
★আল্লাহর কাছে জান্নাত চাওয়া ও
জাহান্নাম থেকে পানাহ চাওয়া।
সময়মত জামায়াতের সাথে সালাত আদায় করা।
★ সালাতুত তারাবীহ পড়া।
★সাহারী খাওয়া।
★ইফতার করা,ইফতার করানো।
★সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা।
★কল্যাণকর কাজ বেশি বেশি করা।
★সালাতুত তাহাজ্জুদ পড়া।
★বেশি বেশি দান-সদাকাহ করা।
★উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা।
★শেষ দশকে ই‘তিকাফ করা।
★দাওয়াতে দ্বীনের কাজ করা।
★সামর্থ্য থাকলে উমরা পালন করা।
★লাইলাতুল কদর তালাশ করা।
বেশি বেশি দো‘আ ও কান্নাকাটি করা।
★তাকওয়া অর্জন করা।
★সদকাতুল ফিতর আদায় করা।
★অপরকে খাদ্য খাওয়ানো।
★আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা।
★ কুরআন মুখস্থ বা হিফয করা।
★অধিকহারে আল্লাহর যিকির করা।
★মিসওয়াক করা।
★কুরআন বুঝা ও আমল করা।
★এ মাসে রাত জেগে বেশি বেশি আমল করা।
★সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা।
★সকল প্রকার গুনা থেকে নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা, হারাম থেকে বেঁচে থাকা হালাল খাবারের ফিকির করা।
★চোখ, কান, মুখ সকল অঙ্গ প্রত্যঙ্গ ও রাগকে নিয়ন্ত্রিত রাখা।


আল্লাহপাক মেহেরবানী করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন,আমিন।

24/01/2025

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা রেকর্ড করলো ফেরেস্তাদের আল্লাহর জিকির !

19/12/2024

রমজান আর মাএ
৭০ দিন !

13/12/2024

কাবার চারপাশ, রহমত ও বরকতের স্থান
যেখানে দুশ্চিন্তা কমে যায় এবং দোয়া কবুল হয় 🕋

25/11/2024

Rain in Baitullah,
Makkah

14/07/2024

★★মুহাররম মাসের করণীয় ও বর্জনীয় এবং ফজিলত★★★

১). মুহাররাম কি?এটি আরবী ১২ টি মাসের মধ্যে সন্মানিত ৪ টি মাসের একটি। তাছাড়া এটি আরবী বছরের প্রথম মাস।

২). মুহাররামের সিয়াম :
রাসূল বলেছেন, রামাদানের পর সবচেয়ে উত্তম সিয়াম হল মুহাররাম মাসের সিয়াম (সহিহ মুসলিমঃ ১৯৮২)।

৩). আশুরা: মুহাররামের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ্ মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষে ইহুদীরাও এ দিন সিয়াম পালন করতেন।
৪). আশুরার সিয়াম: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরতের পর দেখেন ইহুদীরা এ দিনে সিয়াম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তােমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সে দিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে ও নির্দেশ দিলেন। (বুখারিঃ ১৮৬৫)।
৫). আশুরার সিয়ামের ফজিলত:এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন (সহিহ মুসলিমঃ ১১৬২)।
৬). মুহাররামের ৯ তারিখেও সিয়াম পালন করা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইহুদিরাও সিয়াম রাখে তাই তাদের ব্যতিক্রম স্বরুপ ৯ মুহাররামেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেচে থাকি তাহলে ৯ এবং ১০ দুদিনই সিয়াম রাখবাে। (সহিহ মুসলিমঃ ১৯১৬)।

৭).বর্জনীয় আমলসমূহ: এ দিনকে কারবালার দিন হিসাবে উদযাপন করা। হুসেইন (রা:) এর মৃত্যুর স্মরনে শরীরে আঘাত করা, শরীর রক্তাক্ত করা, তাজিয়া মিছিল ইত্যাদি করা সবই বর্জনীয় আমল। এগুলাে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীগণ (রা:) থেকে প্রমাণিত নয়।

Address

10 K B Shaha By Lane , Amlapara
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Asrafia Jame Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category