16/07/2026
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, অদ্যকার ১৬/০৭/২৬ইং তারিখ 'জুলাই শহীদ দিবস ২০২৬' পালন উপলক্ষে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা মিলনায়তনে (পুরাতন জিমখানা, নারায়ণগঞ্জ) এক বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শহীদদের এই আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। আল্লাহ তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
#জুলাই_শহীদ_দিবস #স্মরণসভা #বিশেষ_দোয়া_মাহফিল #কাদেরিয়া_তৈয়্যবিয়া_তাহেরিয়া_মাদরাসা #নারায়ণগঞ্জ