ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা

  • Home
  • Bangladesh
  • Nangalkot
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা, Religious organisation, Nangalkot.

ভোলা-৪ আসনে জামায়াত কর্মীরা হাতপাখার গণসংযোগ করা নারীদেরকে হেনস্তা ও নিপীড়ন করার ভয়াবহ ঘটনাকে আড়াল করতে জামায়াতের বটফোর্...
28/01/2026

ভোলা-৪ আসনে জামায়াত কর্মীরা হাতপাখার গণসংযোগ করা নারীদেরকে হেনস্তা ও নিপীড়ন করার ভয়াবহ ঘটনাকে আড়াল করতে জামায়াতের বটফোর্স একটি মারামারির ভিডিওকে সামনে আনতেছে! অথচ এই মূর্খরা একবারও বলে না যে এই মারামারি কেন হইছে? এই মারামারির শুরুই তো নারীদেরকে হেনস্তা, নিপীড়ন এবং চূড়ান্ত নির্লজ্জের মতো নারীদের গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে! নয়ত এই মারামারি লাগবে কেন? জামায়াতী নিপীড়ক হাতপাখার নারী কর্মীদের নিয়ে অশ্লীল মন্তব্য এবং গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করেই তো এই মারামারি! সকল বিপত্তি!!

অথচ এখন মারামারির বিষয়টাকে হাইলাইট করে জামায়াতি বটফোর্সরা তাদের নারী নিপীড়নকে আড়াল করতে চায়! একবারও বলে না এই মারামারি কেন লাগছে?

একজন নারীকে নিপীড়ন করলেও তো কেবল মারামারি না বরং আরও বেশি কিছু হওয়া উচিত। নিপীড়ককে ধরে চিরতরে শিক্ষা দিয়ে দেওয়া উচিত। জামায়াত আমীর ডা. শফিকের কথা অনুসারেই তো এটা করা উচিত!

এই মুরুব্বি মাইকের সামনে নিজেই তো বলেন, নারী নিপীড়কের হাত ভেঙ্গে দেওয়া উচিত! জামায়াতের যেই কর্মী ও নেতা হাতপাখার গণসংযোগ করা নারীদেরকে হেনস্তা করেছে তাকে তো ডা. শফিকের কথা অনুসারে জামায়াতের লোকজন এসেই হাত পা ভেঙ্গে দেওয়া কথা ছিলো! তা না করে এই লম্পটের পক্ষে এরা বয়ান উৎপাদন করছে!

নাকি নারীদের পক্ষে ডা. শফিকদের এইসব হম্বিতম্বি কেবলই লোকদেখানো ভন্ডামি! নারী কেবল তাদের দলে থাকলেই নারী। অন্যদলে থাকলে তারা আর নারী থাকে না; জামায়াতীদের বিশ্রিসব আক্রমনের বিষয়বস্তু হয়ে যায়! যদিও এটা পরিস্কার যে, জামায়াতিদের কাছে তাদের নারীরা ছাড়া আর কেউ নারীই না!

এই ভয়ানক ঘটনা আজকে সকালের। সারাদিনে এটাকে সমাধান করে ফেললেই তো হতো। জামায়াতিরা মাফ চেয়ে তাদের নিপীড়ক কর্মীকে লোক দেখানোর জন্য হলেও বহিস্কার করতো। কিছুটা হলেও বিষয়টা সমাধান হতো। তা না করে এরা আরো মিথ্যা বিবৃতি দিয়েছে। পুরো বটফোর্স মিলে এই ঘটনাকে ভিন্নদিকে নেওয়ার জোর প্রচেষ্টা করে যাচ্ছে। নারীদের উপর তাদের কর্মীদের নিপীড়ন আর হেনস্তাকে কোনোভাবেই স্বীকার করতে চাচ্ছে না। অথচ পুরো ঘটনার শুরু এটাকে কেন্দ্র করেই। এই নারী নিপীড়নকে কেন্দ্র করেই!

ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের রাজনৈতিক ভুল হলো জামায়াতি ওই নিপীড়ককে বেধে রাখতে না পারা। এই নিপীড়ককে বেঁধে রেখে জামায়াত আমীর ডা. শফিককে বলা দরকার ছিলো এই নিপীড়কের কী করা হবে?

জামায়াত সারাদেশে কিছু অসুস্থতা ছড়িয়েছে। সেই অসুস্থতার ফলাফল আজকের এই দুর্ঘটনা। এমন বিশ্রিকর দুর্ঘটনার পক্ষে বয়ান উৎপাদন করা জামায়াতের অধঃপতনের আরও বড় প্রমান হয়ে থাকলো।

#নারী_হেনস্তাকারীদের_লালকার্ড

23/01/2026

অপপ্রচারকারীদের মোক্ষম জবাব দিল ১ নং ওয়ার্ড বাইয়ারা বাজার জোড্ডা পুর্ব ইউনিয়ন

কিছু বটবাহিনী আছে যারা অপপ্রচার করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা ১০ আসনের প্রার্থী M***i Shamsuddoha ওনি নাকি নির্বাচন থেকে বসে গিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি

22/01/2026

মুফতি শামছুদ্দোহা আশরাফী
কুমিল্লা ১০ লাঙ্গলকোট, লালমাই। হাতপাখায় ভোট দিন।

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক অগ্রহায়ণের মাহফিল আজ বাদ যোহর আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোন...
26/11/2025

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক অগ্রহায়ণের মাহফিল আজ বাদ যোহর আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ -এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ।

ফেস দ্যা পিপল লাঙ্গলকোট প্রতিনিধি ও আর আর টিভি নিউজ বাংলার সম্পাদক সাংবাদিক রাশেদ হোসাইন  এর ওপর মাদক ব্যবসায়ীদের বেপরোয়...
28/10/2025

ফেস দ্যা পিপল লাঙ্গলকোট প্রতিনিধি ও আর আর টিভি নিউজ বাংলার সম্পাদক সাংবাদিক রাশেদ হোসাইন এর ওপর মাদক ব্যবসায়ীদের বেপরোয়া তাণ্ডব!
স্থানীয় সূত্রে জানা যায়, গোহারুয়া গ্রামের আলী আশ্বাদের ছেলে আব্দুল মমিন, মোঃ আমিন ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এই মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক ও ক্যামেরাপার্সনকে তারা নির্মমভাবে হামলা করে গুরুতর আহত করেছে।

📢 আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা পক্ষে থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বার্তা :

এম এইচ মিজান মাহমুদ

সহ সভাপতি : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা

ইনশা আল্লাহ আজ বাদে মাগরিব  ইসলামী আন্দোলন বাংলাদেশ জোড্ডা পুর্ব ইউনিয়ন শাখা  আগমন করবেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের হাত পা...
02/09/2025

ইনশা আল্লাহ
আজ বাদে মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ জোড্ডা পুর্ব ইউনিয়ন শাখা আগমন করবেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের হাত পাখার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি জননেতা মুফতি শামছুদ্দোহা আশরাফী সাহেব হাফিঃ৷
অতএব সকল সদস্য দায়িত্বশীল কর্মী মুবাল্লিগ ও শুভাকাঙ্ক্ষীদের কে যথা সময়ে বাদে জোড্ডা পুর্ব ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহবান জানাচ্ছি৷
স্থানঃ ---
ইউনিয়ন কার্যালয়
জোড্ডা বাজার কাঁচা বাজার গল্লী নাঙ্গলকোট কুমিল্লা৷
আহবানেঃ এম এইচ মিজান মাহমুদ
সহ-সভাপতি :- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
১১নং জোড্ডা পুর্ব ইউনিয়ন শাখা৷
নাঙ্গলকোট কুমিল্লা৷

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা'২৫ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শ...
09/04/2025

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা'২৫ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখার পক্ষে রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

Address

Nangalkot

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share