৫নং আউশকান্দি ইউ,পি তালামীয

৫নং আউশকান্দি ইউ,পি তালামীয বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া

সফল হোক💖
03/05/2026

সফল হোক💖

আগামীকালকে অনুষ্ঠিতব্য এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জানাই বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়ন প...
20/04/2026

আগামীকালকে অনুষ্ঠিতব্য এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জানাই বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের সওগ...
20/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ৫ নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ শাখা-এর পক্ষ থেকে ইউনিয়নের সর্বস্তরের আপামর জনতা এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আল্লাহ তাআলা আমাদের সারা বছরের ইবাদত কবুল করুন এবং ঈদের এই আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিন।

“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”

শুভেচ্ছান্তে,
৫নং আউশকান্দি ইউ,পি শাখা
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষা ও অদম্য প্রত্যাশার পর, আমাদের প্রিয় "আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা হাজী নজিম...
01/12/2025

আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষা ও অদম্য প্রত্যাশার পর, আমাদের প্রিয় "আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা হাজী নজিম উল্লাহ জামে মসজিদ" এর পুণঃনির্মাণের শুভসূচনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী, যিনি সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শেষে ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকগণ, এডহক কমিটি ও পরিচালক কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং আউশকান্দি বাজারের ব্যবসায়ীবৃন্দ।

আলোচনা সভা শেষে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ এর মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

আলহামদুলিল্লাহ! গতকাল (৭ নভেম্বর-২৫, শুক্রবার) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ...
08/11/2025

আলহামদুলিল্লাহ! গতকাল (৭ নভেম্বর-২৫, শুক্রবার) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল বাসিত ভাইয়ের ট্রাভেলস এজেন্সি “বিবিয়ানা ট্রাভেলস”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়ন তালামীযে ইসলামিয়া শাখার দায়িত্বশীলগণ। অনুষ্ঠানে সবাই ভাইয়ের নতুন উদ্যোগের জন্য দোয়া ও শুভকামনা জানান।

আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা বিবিয়ানা ট্রাভেলস-কে হালাল উপার্জনের মাধ্যম ও সফল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কবুল করুন। ভাইয়ের ব্যবসায় যেন বরকত, উন্নতি ও স্থায়িত্ব দান করেন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং আউশকান্দি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল আহমেদের বড় ভাই, আল আমিন ...
24/10/2025

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং আউশকান্দি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল আহমেদের বড় ভাই, আল আমিন আহমেদ-এর বিবাহ অনুষ্ঠানে।

এই আনন্দঘন মুহূর্তে ৫ নং আউশকান্দি ইউনিয়ন তালামীযের দায়িত্বশীলগন ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আমরা তাদের দাম্পত্য জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
— ৫ নং আউশকান্দি ইউনিয়ন শাখা

19/10/2025
আলহামদুলিল্লাহ! একটু হাসি মানব সেবা ফাউন্ডেশন আউশকান্দি, দেওতৈল এর অফিস উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও ইসলামি গজল স...
11/10/2025

আলহামদুলিল্লাহ! একটু হাসি মানব সেবা ফাউন্ডেশন আউশকান্দি, দেওতৈল এর অফিস উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও ইসলামি গজল সন্ধ্যা।

এতে উপস্থিত ছিলেন আবদার,রিসালাহ'র জনপ্রিয় নাশিদ শিল্পী ভাইবৃন্দ এবং নবীগঞ্জ উপজেলা ও আউশকান্দি ইউ,পি তালামিযের সম্মানিত ভাইবৃন্দ।

বাংলাদেশ  আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত পিটুয়া প্রাঃ আঞ্চলিক শাখার ২০২৫-২৬ সেশন এর কাউন্স...
08/10/2025

বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত পিটুয়া প্রাঃ আঞ্চলিক শাখার ২০২৫-২৬ সেশন এর কাউন্সিল সম্পন্ন।

দিলাওর হোসেন–সভাপতি
ময়নুল ইসলাম–সাধারণ সম্পাদক

অদ্য ৮ই অক্টোবর ২০২৫ ঈসায়ী, রোজ বুধবার সকাল ১২ ঘটিকায় পিটুয়া হাফিজিয়া মাদ্রাসার হলেরুমে ছাদিকুর রহমান লিটন এর সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউ,পি শাখার সাধারণ সম্পাদক- বুরহান আহমদ ।

এসময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান,হবিগঞ্জ জেলার সাবেক সহ সভাপতি আবুল কাশেম চয়ন,হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক শেখ এম মোজাহিদ আহমদ,হাফিজ সাজ্জাদুর রহমান আল হাসান,নবীগঞ্জ উপজেলা সভাপতি তালুকদার আবুল হায়াত রুহিন,সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হারুন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দিলাওর হোসেন–কে সভাপতি, ময়নুল ইসলাম–কে সাধারণ সম্পাদক এবং মহসিন আহমদ –কে সাংগঠনিক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য দায়িত্বশীল হলেন...
সহ সভাপতি—
হাফিজ মাহফুজুর রহমান,হাফিজ আলামিন
সহ সাধারণ সম্পাদক—
হাফিজ ছাইম আলী,হাফিজ রিমন হোসেন
সহ সাংগঠনিক সম্পাদক—
মুজাহিদ চৌধুরী,আকিল মিয়া
প্রচার সম্পাদক—
শিহাব আহমদ
সহ প্রচার সম্পাদক—
ফাহিম উদ্দীন,আশারাফুল ইসলাম
আফিস সম্পাদক—আবু সাইদ
সহ আফিস সম্পাদক—তামিম আহমদ,রনি মিয়া
অর্থ সম্পাদক— মস্তফা আহমদ
প্রশিক্ষণ সম্পাদক— লুৎফর রহমান
সহ প্রশিক্ষণ সম্পাদক— সিয়াম আহমদ,শান্ত ইসলাম
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক—
ইমতিয়াজ হোসেন
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক—হাসান আহমদ,করিম মিয়া
তথ্য ও প্রযুক্তি সম্পাদক— জামিল হোসেন
সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক— মুন্না আহমদ,সালমান মিয়া

সদস্য— ছামির আলী,মাহদি হক চৌধুরী, ওলি উল্লাহ, শাহান মিয়া,মাহি আহমদ,আবু রায়হান, ছাইম আলী,সাইদ আলী,আবু সালমান,মাহিন আহমদ,মাহিম আহমদ,হাফিজ শফিকুর রহমান,হাফিজ জুনায়েদ আহমদ,নাজমুস সাকিব, আরিফ আহমদ,নাদিম আহমদ,নুর আমিন,ইমরান হোসেন লিছান।

Address

Aushkandi
Nabiganj
3203

Alerts

Be the first to know and let us send you an email when ৫নং আউশকান্দি ইউ,পি তালামীয posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share