বাবে বরকত আপডেট

বাবে বরকত আপডেট Religious Organization

12/06/2024
06/08/2023

আমাদের প্রিয় নটরডেম কলেজকে পৃথিবীর ছাদ পামিরে তুলে ধরতে পেরে অনেক আনন্দ হচ্ছে। আমাদের কলেজ আগামী বছর ৭৫ বছরে পা দিচ্ছে। ২০২৪ সালের ২৫-২৭ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে এই বিশেষ উপলক্ষটি উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে কলেজের সকল ছাত্ররা তাদের পরিবারসহ যোগ দিতে পারবেন।

কলেজের বন্ধুরা, সিনিয়র ও জুনিয়ররা এই অনুষ্ঠানে যোগ দিতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। কলেজে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া অনলাইনে রেজিষ্ট্রেশন করতে এই লিংকে চলে যান:

https://ndc75register.net/

আশা করি অনুষ্ঠানে সবার সাথে দেখা হবে।

#পৃথিবীরছাদে 🇧🇩

বাবে বরকত দেওয়ানবাগ শরীফে মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন অনুষ্ঠিতবিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্বির্যের মধ্যদিয়ে ...
03/08/2019

বাবে বরকত দেওয়ানবাগ শরীফে মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্বির্যের মধ্যদিয়ে ২রা আগষ্ট ২০১৯, রোজ : শুক্রবার, বাবে বরকত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হয় মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন। সেদিন বাবে রহমত হতে বাবে বরকত দেওয়ানবাগ শরীফের উদ্দেশ্যে এক বিশাল গাড়ি বহর রওয়ানা হয়। সকালের সূর্যের আলো চারিদিকের সব কিছুকেই আলোকিত করে তোলে চার পাশ। সকাল সাড়ে ৭টায় পৌঁছে রাজধানী ঢাকার বাবে রহমত হতে আসা গাড়ী বহর। এই বহরে ছিলেন দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) ও ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) এবং সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ)। তাঁরা প্রথমেই বাবে বরকতের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের সব জায়গা ঘুরে ঘুরে দেখেন। তারপর তরীকার ইমাম শাহ চন্দ্রপুরী (রহঃ)-এর সহধর্মিনী বিশিষ্ট সূফী সাধক হযরত বড় মা (রহঃ)-এর রওজা শরীফ জিয়ারত করেন। সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন শুরু হয়। সকাল ৯টায় সেবকদের এসেম্বলী রিয়াজুল জান্নাত চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এসেম্বলী পরিচালনা করেন ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ)। এসময় উপস্থিত ছিলেন সূফী সম্রাট হুজুর কেবলাজানের জ্যেষ্ঠ দৌহিত্র ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) ও সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ)। তাঁরা প্রথমে ‘মোহাম্মদী ইসলাম’ খচিত পতাকা ও ‘মারহাবা ইয়া মোর্শেদেনা’ খচিত পতাকা উত্ত্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর সকাল ১০টায় মোহাম্মদী ইসলামের শিক্ষামূলক আলোচনা, হামদ, নাত ও শানে মোর্শেদ অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল ১১টায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) মোহাম্মদী ইসলামের তালীম দেন। দুপুর সোয়া ১২টায় জুমার নামাজের আজান, তারপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা পৌঁনে ১টায় আসন্ন পবিত্র হজ্ব ও কোরবানীর গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা করেন প্রখ্যাত আল্-কুরআন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) হুজুর। বেলা সোয়া ১টায় অনুষ্ঠিত হয় জুমার নামাজ। বেলা পৌঁনে ২টায় প্রধান অতিথি ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) হুজুর আসন্ন পবিত্র হজ্ব ও কোরবানীর গুরুত্ব তুলে ধরে বিশধভাবে আলোচনা করেন। অতঃপর তিনি সবার শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। এরপর তিনি নবাগতদের সবক দেন। মুনাজাত শেষে সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
এদিকে বাবে বরকত দেওয়ানবাগ শরীফে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব আল্-কুরআন-এর আল্-কুরআন অনুষদের হেফজুল কুরআন বিভাগের একজন শিক্ষার্থী হাফেজে কুরআন হয়েছে। তার নাম- আশেকে রাসূল হাফেজ মোঃ হান্নান মিয়া (১৭) এখানকার প্রথা অনুযায়ী ২রা আগষ্ট মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলনে দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) হুজুর তাকে জুব্বা ও এক হাজার টাকা উপহার দিয়ে পুরস্কৃত করেন।
উক্ত আজিমুশান মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলনের কয়েকটি ছবি এখানে দেয়া হলো :

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্বির্যের মধ্যদিয়ে গত ৫ই জুলাই ২০১৯, রোজ : শুক্রবার, বাবে বরকত দেওয়ানবাগ শরীফে অনুষ্...
06/07/2019

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্বির্যের মধ্যদিয়ে গত ৫ই জুলাই ২০১৯, রোজ : শুক্রবার, বাবে বরকত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হয় মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন। সেদিন বাবে রহমত হতে বাবে বরকত দেওয়ানবাগ শরীফের উদ্দেশ্যে এক বিশাল গাড়ি বহর রওয়ানা হয়। সকালের সূর্যের আলো চারিদিকের সব কিছুকেই আলোকিত করে তোলে চার পাশ। সকাল ৭টায় পৌঁছে রাজধানী ঢাকার বাবে রহমত হতে আসা গাড়ী বহর। এই বহরে ছিলেন দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) ও ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) এবং সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ)। তাঁরা প্রথমেই বাবে বরকতের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের সব জায়গা ঘুরে ঘুরে দেখেন। তারপর তরীকার ইমাম শাহ চন্দ্রপুরী (রহঃ)-এর সহধর্মিনী বিশিষ্ট সূফী সাধক হযরত বড় মা (রহঃ)-এর রওজা শরীফ জিয়ারত করেন। সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন শুরু হয়। সকাল ৯টায় সেবকদের এসেম্বলী রিয়াজুল জান্নাত চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এসেম্বলী পরিচালনা করেন ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ)। এসময় উপস্থিত ছিলেন সূফী সম্রাট হুজুর কেবলাজানের জ্যেষ্ঠ দৌহিত্র ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) ও সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ)। তাঁরা প্রথমে ‘মোহাম্মদী ইসলাম’ খচিত পতাকা ও ‘মারহাবা ইয়া মোর্শেদেনা’ খচিত পতাকা উত্ত্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর সকাল ১০টায় মোহাম্মদী ইসলামের শিক্ষামূলক আলোচনা, হামদ, নাত ও শানে মোর্শেদ অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল ১১টায় মোহাম্মদী ইসলামের তালীম অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় জুমার নামাজের আজান, তারপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা পৌঁনে ১টায় মানুষ আল্লাহর প্রতিনিধি এর গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা করেন প্রখ্যাত আল্-কুরআন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) হুজুর। বেলা দেড়টায় অনুষ্ঠিত হয় জুমার নামাজ। বেলা ২টায় প্রধান অতিথি ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) হুজুর সূফী সম্রাট হুজুর কেবলাজানের শিক্ষা ও আদর্শ বিশ্লেষণ করে মহা মূল্যবান বক্তব্য পেশ করেন। অতঃপর তিনি সবার শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। এরপর তিনি নবাগতদের সবক দেন। মুনাজাত শেষে সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
উক্ত আজিমুশান মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলনের কয়েকটি ছবি এখানে দেয়া হলো :

মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ,...
07/06/2019

মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সূফীবাদের জনক, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানের অনুমতিক্রমে প্রতি মাসের মত জুন মাসের “মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন” ১৪ই জুন-২০১৯ খ্রি. শুক্রবার অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে রাজধানী ঢাকা হতে দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) ও কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ), এবং প্রখ্যাত আল কুরআন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) ও সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) উপস্থিত থাকবেন।

এই ঈদ পূনমিলন অনুষ্ঠানে আপনারা দলে দলে যোগদান করে অশেষ ফায়েজ, বরকত, রহমত হাসিল করুন।

মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ,...
29/04/2019

মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সূফীবাদের জনক, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানের অনুমতিক্রমে প্রতি মাসের মত মে মাসের “মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন” ৩রা মে-২০১৯ খ্রি. শুক্রবার অনুষ্ঠিত হবে। সেই সাথে সূফী সম্রাজ্ঞী কুতুবুল আকতাব সৈয়দা হামিদা বেগম (রহঃ)-এর শুভ জন্মদিনও বাবে বরকত দেওয়ানবাগ শরীফে উদযাপন করা হবে।
উক্ত সম্মেলনে রাজধানী ঢাকা হতে দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) ও কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ), এবং প্রখ্যাত আল কুরআন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) ও সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) উপস্থিত থাকবেন। আপনারা দলে দলে যোগদান করে অশেষ ফায়েজ, বরকত, রহমত হাসিল করুন।

20/04/2019

পবিত্র লাইলাতুল বরাত উদযাপন উপলক্ষে বাবে বরকত দেওয়ানবাগ শরীফে প্রতি বছরের ন্যায় এবারও সারা রাত্রি ব্যাপি অনুষ্ঠান পালনের জন্য ব্যাপক ভাবে প্রস্তুতি নেয়া হয়েছে পাশাপাশি পুরো দরবার আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ময়মনসিংহ ত্রিশালের বাবে বরকত দেওয়ানবাগ শরীফে মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কে...
31/03/2019

ময়মনসিংহ ত্রিশালের বাবে বরকত দেওয়ানবাগ শরীফে মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সূফীবাদের জনক, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানের অনুমতিক্রমে প্রতি মাসের মত এপ্রিল মাসের “মাসিক আশেকে রাসূল (সঃ) সম্মেলন” ৫ই এপ্রিল-২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে রাজধানী ঢাকা হতে দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) ও কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ), এবং ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) ও সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) উপস্থিত থাকবেন।
আপনারা দলে দলে যোগদান করে অশেষ ফায়েজ, বরকত, রহমত হাসিল করুন।

Address

Babe Barkat Village: Gopalpur Police Station: Trishal District: Mymensingh
Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবে বরকত আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share