জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা
আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও আগামীর পথচলা সংক্রান্ত তরুণ আলেমদের বিশেষ মিটআপ।আয়োজনে: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পর...
24/08/2026

আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও আগামীর পথচলা সংক্রান্ত তরুণ আলেমদের বিশেষ মিটআপ।
আয়োজনে: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

আমাদের গর্বজাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা নুরুল আমিন হুজুরের ছেলে, Islami Chhatra Andol...
20/08/2026

আমাদের গর্ব

জাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা নুরুল আমিন হুজুরের ছেলে, Islami Chhatra Andolan Bangladesh রূপগঞ্জ থানার সদস্য হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন।

এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, তাঁর পরিবার, শিক্ষক, মাদরাসা এবং বাংলাদেশের জন্যও বড় সম্মানের বিষয়।

কোরআনের হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের মতো বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন তরুণের এই সাফল্য সত্যিই আনন্দের।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ তাঁর ইলম, আমল ও ভবিষ্যৎ জীবনকে বরকতময় করুন। আমিন। 🤲🇧🇩

হাফেজ নুরুদ্দিন এর জন্য রইলো দোয়া ও শুভ কামনা!!

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দনদল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ থাকবে মির্জা ফখরুল ...
20/08/2026

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন
দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২০ আগস্ট, ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিনত হয়ছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সাথে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজন বিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। আমরা প্রত্যাশা করি, যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবন যাচ্ছেন সেই আশাবাদকে কাজে রুপান্তর করতে পারবেন। আমরা তাঁর সর্বাঙ্গিন কল্যাণ কামনা করি।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
বিভাগীয় প্রধান
কেন্দ্রীয় প্রচার বিভাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকায় ইসলামী আন্দোলনের নগর সম্মেলন ২১ আগস্ট।
20/08/2026

ঢাকায় ইসলামী আন্দোলনের নগর সম্মেলন ২১ আগস্ট।

আগামীকাল নেত্রকোণা বড় মসজিদ চত্বরে গণ সমাবেশে দলে দলে যোগ দিন সফল করুন।
04/08/2026

আগামীকাল নেত্রকোণা বড় মসজিদ চত্বরে গণ সমাবেশে দলে দলে যোগ দিন সফল করুন।

01/07/2026
30/06/2026

Address

Kendua Netrakona
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share