Khanqah e Madania - খানকায়ে মাদানিয়া

Khanqah e Madania - খানকায়ে মাদানিয়া বিশুদ্ধ ইসলামি আকিদা ও আত্মশুদ্ধি চর্চার একটি প্রতিষ্ঠান।

মহান আল্লাহ তায়ালা রাসুল সা. কে যতগুলো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তারমধ্যে একটি প্রধান দায়িত্ব হচ্ছে মানুষেকে আত্মশুদ্ধি করানো। জাহেরী বা বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকা যেমন ফরজ, তেমনিভাবে বাতেনী বা অভ্যন্তরীণ গুনাহ থেকেও বেঁচে থাকা ফরজ। মানুষের মাঝে বিদ্যমান বাতেনী রোগ সমূহের মধ্যে অহংকার, হিংসা, পরশ্রীকাতরতা, চোগলখোরী, বদরাগ, কৃপণতা, পরনিন্দা, গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা ইত্যাদি সবগুলোই কবিরা গুনাহ। যেহেতু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা ফরজে আইন, সুতরাং প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য আত্মশুদ্ধি করাও ফরজে আইন। আত্মশুদ্ধির মাধ্যমে গুনাহ থেকে বেঁচে, আল্লাহ তায়ালার মারেফাত তথা বিশেষ পরিচয় অর্জন এবং ওসুল-ইলাল্লাহ অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছাই হল সুলুক ও তাসাউফের মূল উদ্দেশ্য। সকল সিলসিলার বুযুর্গানে কেরামের জীবনের লক্ষ্যই ছিল আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়া। এ মহান দায়িত্ব পালনার্থে কুতুবুল-আলম আওলাদে রাসূল ফিদায়ে-মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) পৃথিবীর দেশে দেশে ছুটে গেছেন। বাংলাদেশেও তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌছানোর কাজ আঞ্জাম দিয়েছেন।

পরিচিতি : আলেম-ওলামার প্রাণকেন্দ্র ময়মনসিংহের ঐতিহ্যবাহী এলাকা গফরগাঁও। বহুবার এখানে আগমন করেছেন ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তাঁরই নেক তাওয়াজ্জুতে উনার খাস খাদেম ও খলিফা মুফতি আনোয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ ফিদায়ে মিল্লাতের রেখে যাওয়া আমানত সংরক্ষণ এবং আত্মশুদ্ধি, তালিম, তাযকিয়া, খেদমতে খালক্বসহ সমাজের প্রতিটা স্তরে ইসলামের শাশ্বত আহ্বানকে পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০০৭ সালে গফরগাঁওস্থ দিঘীর পাড় গ্রামে "খানকায়ে মাদানিয়া" প্রতিষ্ঠা করে ইসলাহী কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠার পর থেকে উক্ত খানকায় বিশ্বখ্যাত বুজুর্গ আওলাদে রাসূল সাইয়্যিদ আরশাদ মাদানী দা.বা. সাইয়্যিদ আসজাদ মাদানী দা.বা. ও সাইয়্যিদ মাহমুদ মাদানী দা.বা. একাধিকবার তাশরিফ এনেছেন। এছাড়াও আরো অনেক বিশিষ্ট বুজুর্গানে দ্বীন নিয়মিত তাশরিফ আনছেন এবং জনসাধারণ ও সালিকদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান করছেন। মানুষ তাঁদের থেকে ফয়েজ হাসিল করে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।

কার্যক্রম: প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি খানকাহ-র প্রতিটি কার্যক্রম যোগ্য ব্যক্তিদের তত্বাবধানে অত্যন্ত সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। খানকাহর মুতাওয়াল্লী মুফতি আনোয়ার মাহমুদ হাফিজাহুল্লাহকে তাঁর শায়েখ কুতুবুল আলম আওলাদে রাসূল ফিদায়ে-মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) ১৯৯৫ সালে চার তরিকার উপর ইযাযত দেন। তারপর থেকে তিনি চার তরিকায় বাইয়াত গ্রহণ করে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে ওসুল ইলাল্লাহ অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য বিভিন্ন আমল ও অজিফার তালকিন দিয়ে আসছেন। এই সুবাদে প্রতি বছর এখান থেকে হাজারো লোক আত্মশুদ্ধির সবক গ্রহণ করে থাকে। প্রতি ৩ মাস পরপর একটি ইসলাহী জলসা এবং বছরে একবার ৩ দিন ব্যাপী ইসলাহী ও তালীমী জোড় অনুষ্ঠিত হয়ে থাকে। যেখানে অংশ গ্রহণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য সালেকিন জামাতবদ্ধ ভাবে তিন দিন থাকার জন্য আগমন করেন। এদিনের এই জোড়ে নামাজ, তেলাওয়াত, জিকির ও তাসবিহ তাহলিল এবং শায়খের নিজস্ব তত্বাবধানে ছয় তাসবিহর জিকিরের আমল প্রশিক্ষণ সহ আরও বিভিন্ন বিষয়ে তালিম দেওয়া হয়।

শিক্ষা-সম্প্রসারণ : সুদূর প্রসারী শিক্ষা-পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সনে খানকায়ে মাদানিয়ার তত্বাবধানে প্রতিষ্ঠা লাভ করে জামিয়া মাদানিয়া—যা ইতোমধ্যে অত্র এলাকায় যথেষ্ট সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। সুযোগ্য শিক্ষকদের তত্বাবধানে অত্যন্ত সুচারুরূপে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকেও ছাত্রদের আনাগোনাও বেড়েছে।

20/08/2026

সকলের প্রতি আন্তরিক দাওয়াত রইল....

19/08/2026

ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানি রহ. এর বিশিষ্ট খলিফা, তিরমিজি শরিফের একমাত্র পূর্ণাঙ্গ ব্যাখ্যাগ্রন্থ কিফায়াতুল মুগতাযির লেখক শায়খ আব্দুল মতিন হাফিজাহুল্লাহ হৃদয়গ্রাহী কথা |

18/08/2026

মাওলানা ইবরাহিম বিলয়াবি রাহিমাহুল্লাহ বলতেন, ফরজ নামাজগুলো আল্লাহ তাআলার সাথে বিশেষ সাক্ষাত। নফলগুলো ব্যক্তিগত (praivate) সাক্ষাত।

বিশেষ সাক্ষাতের সময় থাকে নির্ধারিত। নির্ধারিত সময়ে সাক্ষাতে পৌঁছতে হয় এবং সময়ের মধ্যে সাক্ষাতপর্ব সম্পন্ন করতে হয়। তাহলে কিছু পাওয়ার করা যায়। যথাসময়ে না পৌঁছলে বা সময়ের মধ্যে সাক্ষাত সম্পন্ন না করলে উদ্দিষ্ট বস্তু হাসিল হয় না। ফরজ নামাজগুলোও তেমনি যথাসময়ে পড়তে হয় এবং সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। সময় ফুরিয়ে গেলে আর ফরজ আদায়ের সুযোগ থাকে না এবং সময়ের মধ্যে শেষ করতে না পারলে বাতিল হয়ে যায়। ফলে, এমন নামাজ দ্বারা রব্বে কায়েনাতের কাছ থেকে কিছু অর্জন করা যায় না।

বিপরীতে, নফল নামাজ হলো প্রাইভেট সাক্ষাত। ঘনিষ্ঠ জনদের সাথে যে ধরণের সাক্ষাত হয়ে থাকে। এর জন্য সময় নির্ধারিত থাকে না। যখন-তখন সাক্ষাতে চলে যাওয়া যায় এবং যতক্ষণ ইচ্ছা সাক্ষাতপর্ব চালিয়ে নেওয়া যায়। নফল নামাজের জন্য সময় নির্ধারিত নেই। নিষিদ্ধ সময় বাদ দিয়ে যেকোনো সময় পড়া যায় এবং যতক্ষণ ইচ্ছা পড়া যায়। এবং এর মাধ্যমে রব্বে কারিমের ঘনিষ্ঠতা অর্জিত হয়।

কথাগুলো উল্লেখ করেছেন তাঁর স্নেহধন্য কীর্তিমান শাগরিদ দারুল উলুম দেওবন্দের প্রয়াত শাইখুল হাদিস মুফতি সাইদ আহমাদ পালনপুরি রাহিমাহুল্লাহ, সহিহ বুখারির ব্যাখ্যাগ্রন্থ তুহফাতুল কারির ২য় খণ্ডের ৩৯৩ নম্বর পৃষ্ঠায়। রব্বে কারিম উভয় আকাবিরের কবর জান্নাতি সুরভীতে ভরপুর করে দিন।

17/08/2026

ইসলামি দলের কর্মীদের দায়িত্ব সম্পর্কে শায়খের গুরুত্বপূর্ণ নসিহত।

17/08/2026

হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ এতই মূল্যবান যে, তা যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর কী তোমার নেই সে চিন্তারই দরকার নেই।

এই চার গুণ কী

এই চার গুণ হচ্ছে

১. আমানত রক্ষা করা।

২. সত্য কথা বলা।

৩. উত্তম চরিত্রের অধিকারী হওয়া।

৪. রিজিক হালাল হওয়া। -মুসনাদে আহমদ, হাদীস : ৬৩৬৫

এই চারটি ছিফাত শুনতে সাধারণ ও ছোট ছোট কয়েকটি বাক্য মনে হলেও মূলত এর মাঝে পুরো দ্বীন ও তার সকল গুণাবলি নিহীত রয়েছে।
শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকী উসমানি সাহেব দা. বা.

শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. এর তত্ত্বাবধানে পরিচালিত দারুল উলুম মাদানিয়া গফরগাঁও এর ৪ তলা ভবন নির্মাণকাজ আগামীকাল ১১...
15/08/2026

শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. এর তত্ত্বাবধানে পরিচালিত দারুল উলুম মাদানিয়া গফরগাঁও এর ৪ তলা ভবন নির্মাণকাজ আগামীকাল ১১ টায় উদ্বোধন হবে। আল্লাহ তায়ালা কামিয়াবী দান করুন, আমিন।
স্থান: উথুরি, গফরগাঁও।

10/08/2026

বাবার জন্য দোয়া চাইলেন, মাওলানা নাইমুল হাসান মাসরুর হাফি.

07/08/2026

গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে আয়োজিত হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন, হযরত মাওলানা মুহাম্মদ বিন আব্দুর রহমান হাফেজ্জি দা.বা.

06/08/2026

গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে আয়োজিত হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন, গফরগাঁও উলামা সমিতির বর্তমান সাধারণ সম্পাদক শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা.

জামিয়া আরজাবাদে আগামীকাল দারুল দেওবন্দের মুহতামিম আগমন করবেন ইনশা আল্লাহ৷
04/08/2026

জামিয়া আরজাবাদে আগামীকাল দারুল দেওবন্দের মুহতামিম আগমন করবেন ইনশা আল্লাহ৷

Address

Dighir Par, Halimabad (Gaffargaon-Hossainpur Rd), Gaffargaon
Mymensingh
2230

Alerts

Be the first to know and let us send you an email when Khanqah e Madania - খানকায়ে মাদানিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Khanqah e Madania - খানকায়ে মাদানিয়া:

Shortcuts

Share