Muslim Ummah

Muslim Ummah আল্লাহু আকবার......
দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে,তার চেয়ে শ্রেষ্ঠ ও কল্যাণকর🥰

এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন: যদি তোমার কাছে ৮৬,৪০০ টাকা থাকত এবং কেউ তা থেকে ১০টাকা চুরি করে,...
25/11/2022

এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন: যদি তোমার কাছে ৮৬,৪০০ টাকা থাকত এবং কেউ তা থেকে ১০টাকা চুরি করে, তাহলে কি তুমি হাতের ৮৬,৩৯০ টাকা নিয়ে তার পিছনে তাড়া করবে, নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে?

সমস্ত ছাত্র উত্তর দিল: অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং ৮৬,৩৯০ টাকা রাখব।

অধ্যাপক: আসলে, বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে, এবং তারা সবাই ১০ টাকার জন্য ৮৬,৩৯০টাকা হারায়!!

তারা বললঃ এটা অসম্ভব! কিভাবে এবং কে এটা করে?

অধ্যাপক: ৮৬,৪০০ আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে ১০ সেকেন্ডের মধ্যে বিরক্ত করে তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে, আর ১০ সেকেন্ড নষ্ট করে ৮৬,৩৯০ সেকেন্ড!

সুতরাং, একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দেবে না এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবে না।
সংগৃহীত

20/10/2022

মুখের দাগে বিচলিত তুমি,
আয়না দেখো বারংবার,
অন্তরের কি খবর রাখো❗ সে যে কুৎসিত কদাকার।

25/09/2022

আজ থেকে ১০০ বছর আগেও আপনি পৃথিবীতে ছিলেন না। আবার, আজ হতে ১০০ বছর পরও আপনি থাকবেন না।
অর্থ্যাৎ, যদি ১০০ বছর পূর্বের পৃথিবীতে দেখা হয়, তবে পৃথিবীতে 'আপনি' বলে কারোর অস্তিত্ব নেই। আবার, ১০০ বছর পরের পৃথিবীতেও দেখা হলে 'আপনি' বলে করোর অস্তিত্ব নেই।

কিন্তু, 'আপনি' তো আছেন!
তাহলে, এই 'আপনি' কে? বা, কি?
---- জাস্ট একটি ইল্যুশন বা, দৃষ্টিভ্রম।

এই মহাবিশ্ব এতোই বিশাল, এর স্হায়িত্বকাল এতোই বেশি যে, তার কাছে আমরা জাস্ট একটি ইল্যুশন ছাড়া কিছুই না।

তারপরও আমরা কতো অহংকারী 🙂🙂

একজন ব্যক্তি আগুনের শিখার মধ্যে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটি ধরতে না ধরতেই সাপটি ত...
14/09/2022

একজন ব্যক্তি আগুনের শিখার মধ্যে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটি ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায়। এবং এটি ব্যক্তিটির যন্ত্রনাদায়ক ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিটি তৎক্ষনাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবারো আগুনের শিখায় পুড়তে থাকে।
এসময় লোকটি চারদিকে তাকায় এবং একটি ধাতব লাঠি খুঁজে পায়।সাপটি বাঁচাতে তিনি এ লাঠিটা ব্যবহার করেন।

আরেক জন ব্যক্তি যিনি আড়ালে ঘটনাটা দেখছিলেন তিনি লোকটির কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই সাপটি আপনাকে কামড়ালো!তারপরও কেন তাকে বাঁচানোর চেষ্টা করলেন?

তখন সে লোকটি তাকে জবাব দেয় "সাপের স্বভাব কামড়ানো,তবে তাতে আমার স্বভাব পরিবর্তন হবে না। আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা"।

কারো আঘাতের কারনে আপনার স্বভাব পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন,আমাদের চার পাসে সাপের মতো একদল মানুষ আছে যাদের স্বভাবই কামরানো।

[কপি পোস্ট ]

02/08/2022

27/07/2022

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে।

ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে।

তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে।

শাহরুখ খান ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ কেই দেখবে।

ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো।

গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায় না।

বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়।

নিজেকে ব্র‍্যান্ডিং করো...
একটা সময় তোমার ব্যবহৃত জিনিস পত্রও ব্র‍্যান্ড হয়ে যাবে।

'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাহিরটাকে ঝকঝকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।

তাই সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো,
হয়তো সময় ফুরিয়ে গেলে তাও সম্ভব হবে না।

®️Collected

26/07/2022

শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা আল্লাহ আপনাকে দেননি, ভাবতে পারেন? সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিলো আপনার জন্য।

“নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী” আলহামদুলিল্লাহ।

10/05/2022
নিশ্চই যে ব্যাক্তি আত্মাকে পবিত্র রাখবে,সেই সফলকাম হবে।সূরাঃ আস-শামস-৯
09/05/2022

নিশ্চই যে ব্যাক্তি আত্মাকে পবিত্র রাখবে,সেই সফলকাম হবে।
সূরাঃ আস-শামস-৯

08/04/2022

হেদায়েত জিনিসটা কি জানেন?
১.যে ছেলে/মেয়ে গান বাজনায় মেতে থাকত।
সে এখন গান বাজনা শুনে না হারাম মনে করে এড়িয়ে চলে এটা হেদায়েত।
২.যে ছেলে/ মেয়ে মুভি নাটক নিয়ে পরে থাকত সে এখন হারাম মনে করে বিরত থাকে এটা হেদায়েত।
৩. যে ছেলে /মেয়ে প্রেম ভালবাসায় মেতে থাকত সে এখন এটাকে যিনা মনে করে এগুলো থেকে বিরত থাকে এটা হেদায়েত
৪. যে ছেলে/ মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে তিন ওয়াক্ত পড়ত না এখন পাঁচ ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদও পড়ে এটা হেদায়েত
৫. যে রাতের অন্ধকারে পর্নগ্রাফিতে আসক্ত ছিল এখন এটাকে যিনা মনে করে এথেকে বিরত থাকে। সে আল্লাহর দৃষ্টির বাহিরে নয় এটা জানে এবং ভয় করে এটা হেদায়েত
৬.যে বন্ধু বান্ধব অহেতুক আড্ডায় মেতে থাকত দুনিয়া নিয়ে পরে থাকত এখন আজান হলে সে মসজিদে চলে যায় এটা হেদায়েত।
৭. অন্তরে আল্লাহর ভয় অনুভব করা এটা হেদায়েত।
৮. কেউ মূর্তি পূজা বা অন্য জাতি ছিল সে ইসলাম চিনতে পেরেছে এটা হেদায়েত।
৯. নিজের ইচ্ছাকে বাতিল করে আল্লাহর আদেশ মান্য করা এটা হেদায়েত।
১০. নিজে মানে এবং অপরকে আল্লাহ ও রাসুল সাঃ এর বাণী শুনায় আল্লাহর পথে ডাকে এটা হেদায়েত।
১১. যে ছেলেটা মেয়ে দেখলে তাকিয়ে থাকত আজ তার দৃষ্টি নিচু এটা হেদায়েত।
১২. যে মেয়ে পর্দা করত না এখন সে খাছপর্দা করে এটা হেদায়েত।
১৩. যে ছেলে / মেয়ে কুরআন পড়ত না সে এখন কুরআনে আল্লাহ কি বলেছেন তা খুজতে শুরু করে এটা হেদায়েত।
১৪. যার চাওয়ার শেষ ছিল না আজ সে সন্তুষ্ট আল্লাহর ফয়সালার উপরে এটা হেদায়েত।
১৫. যে মৃত্যু স্বরন করত না এখন যে মৃত্যুর পর কবর ও জাহান্নামের শাস্তি থেকে মাফ চায় এটা হেদায়েত।
১৬. যে হারাম উপার্জন ছেড়ে হারাম চাকরির অফার ছেড়ে দিয়ে হালাল খুজে কষ্ট করে এটা হেদায়েত ।
১৭. যে আমানতের খেয়ানত হবে বলে ভয় পায় সাবধানে অপরের জিনিস রাখে। এটা হেদায়েত।
১৮. যে ঋণ আছে তা আগে পরিশোধ করার চেষ্টা করা এটা হেদায়েত।
১৯. বদমেজাজী রাগী ছিল এখন সে সুন্দর ও ভদ্র সুরে কথা বলে। এটা হেদায়েত।
২০. যে আল্লাহ উপর দৃঢ় ভরসা করে। এটা হোদায়েত
প্রিয় পাঠক,
রমজানে নিজেকে পরিবর্তন করার বিশাল সুযোগ পাবেন এটা হাতছাড়া করবেন না। তওবা করে
পূর্বের গুনাহ মাফ করিয়ে আল্লাহর পথে চলুন।
আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন এবং দ্বীনের পথে কবুল করুন আমিন। (হে মুসলমান ফিরে আসো তোমার রবের নিকট)

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Muslim Ummah:

Share