বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা

বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা আমি একজন সাধারণ মুসলিম।

মুফতী জসিমউদদীন রহমানী হাফি...চরমোনাইতে মুহতারাম শায়েখ চরমোনাই হাফিঃ এর সোহবতে।
29/11/2025

মুফতী জসিমউদদীন রহমানী হাফি...
চরমোনাইতে মুহতারাম শায়েখ চরমোনাই হাফিঃ এর সোহবতে।

ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাকওয়ার প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তিআখেরী মুনাজাতে দ...
29/11/2025

ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাকওয়ার প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

আখেরী মুনাজাতে দেশ-জাতি ও উম্মাহর শান্তি কামনা করেন পীর সাহেব চরমোনাই

লাখো মানুষের তওবা, ইস্তেগফার ও রোনাজারিতে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল।

গত ২৬ নভেম্বর'২৫ বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই'র উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে আজ ২৯ নভেম্বর '২৫ শনিবার সকাল ৯.০০ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা।

পীর সাহেব চরমোনাই আখেরী মোনাজাতে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করেন এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, মামলাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আল্লাহর দোয়া করেন। বাংলাদেশসহ বিশ্বের নিপিড়ীত মানুষের জন্য দোয়া করেন।

সমাপনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, দুনিয়ার মোহ-ই সকল পাপের উৎস। ব্যক্তি জীবনে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যত দুর্নীতি, ফ্যাসিবাদ যা কিছু ঘটে তার কারণও এই দুনিয়ার মোহ। অথচ দুনিয়া খুবই তুচ্ছ একটা জিনিস। হায়াত শেষ হলে পৃথিবীর কোন সম্পদ কারো কাজে লাগে না। তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই। তিনি বলেন নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরী পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করতে হবে। গীবতের মতো গুনাহ থেকে বাচিয়া থাকতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের পাবন্দি করতে হবে। পরিবারে খাছ পর্দা জারি করতে হবে। সকল প্রকার নেশাজাত দ্রব্য হতে বাচিয়া থাকতে হবে। আলস্নাহওয়ালাদের কিতাব পড়তে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নিতে হবে। ছহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি।

আখেরী বয়ানের পর পীর সাহেব চরমোনাই বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অতঃপর তিনি তাওবা করিয়ে গুনাহ থেকে বাচিয়া থাকার শপথ করান।

আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

এবছর মাহফিলে মূল ৭টি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান করেন দেশের বিশিষ্ট ওলামায়ে কিরাম।

আলহামদুলিল্লাহ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি হলেন মুফতী মীজানুর রহমান সাঈদ হাফিযাহুল্লাহ।
27/11/2025

আলহামদুলিল্লাহ
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি হলেন মুফতী মীজানুর রহমান সাঈদ হাফিযাহুল্লাহ।

একটি জরুরী এলান --_-------------_----------_--বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা  শাখার মাসিক ইজতেমা, হালকায়ে জিকি...
07/11/2025

একটি জরুরী এলান
--_-------------_----------_--
বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখার মাসিক ইজতেমা, হালকায়ে জিকির ও সবগুজারি, আগামীকাল ৮ ই নভেম্বর ২০২৫ ঈ. রোজ শনিবার কেন্দুয়া ঐতিহাসিক কাঁচা বাজার জামে মসজিদ (মারকায মসজিদে) অনুষ্ঠিত হবে। এতে কেন্দুয়া উপজেলার ( সকল ইউনিয়ন সহ) মুজাহিদ কমিটির সদস্যবৃন্দ. ইসলামী আন্দোলন ,ইসলামী যুব আন্দোলন ,ইসলামী ছাত্র আন্দোলন , ইসলামী শ্রমিক আন্দোলন,উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ সকল অঙ্গ সংগঠন ও চরমোনাই এর মুহিব্বিনদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা হলো

আহবানে:
মাওলানা আলী আহমাদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা
01711-796962

 #বিশেষ_দোয়ার_আবেদনবাংলাদেশ মুজাজিদ কমিটি নেত্রকোনা জেলার  বারবার নির্বাচিত সাবেক সদর ও বর্তমান নায়েবে সদর, আমাদের সবার ...
24/10/2025

#বিশেষ_দোয়ার_আবেদন

বাংলাদেশ মুজাজিদ কমিটি নেত্রকোনা জেলার বারবার নির্বাচিত সাবেক সদর ও বর্তমান নায়েবে সদর, আমাদের সবার পরিচিত মুখ মো: হাবিবুর রহমান ( হাবিব কাকা) গুরুতর অসুস্থ।

আল্লাহ তা'য়ালা কাকাকে দ্রুত সুস্থ করে দিক এবং আমাদের মাঝে ফিরে আসুক।

আল্লাহ তা'য়ালার এই মুখলিস মানুষটির জন্য
সবার কাছে দোয়া চাই।

চিশতিয়ায়ে ছাবেরিয়া তরীকা।বাংলাদেশ মুজাহিদ কমিটি।             ৫ পাঁচ ঔষধ,  ৩ ছবক, ৩ শর্ত।             ৫  ঔষধ১। সকাল ও ...
19/10/2025

চিশতিয়ায়ে ছাবেরিয়া তরীকা।
বাংলাদেশ মুজাহিদ কমিটি।
৫ পাঁচ ঔষধ, ৩ ছবক, ৩ শর্ত।

৫ ঔষধ
১। সকাল ও সন্ধ্যায় দুবেলা মাওলা পাকের জিকির।
২। দৈনিক আওলিয়ায়ে কেরাম বুজুর্গদের কিতাব পাঠ।
৩। সাপ্তাহিক হালকায়ে জিকিরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা।
৪। মাসিক ইজতেমা শবগুজারী সহ হাজির থাকা।
৫। চরমোনাই র বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। (দুই টার একটায় অবশ্যই যাওয়া)

৩ ছবক
১। দৈনিক দুরাকাত ছালাতুল হাজত নামায আদায় করা।
২। মাসে কমপক্ষে ৪জন লোককে দাওয়াত দেওয়া।
৩। এক দিনের আয় দ্বীনের রাস্তায় ব্যয় করা।

৩ শর্ত
১। হিম্মাতে খুলুছ।
২। নিয়্যতে খুলুছ।
৩। তারবিয়তে খুলুছ।

আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন

18/10/2025

গভীর শোক প্রকাশ!
বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখার কমান্ডার ক্বারী আব্দুল জলিল সাহেবের আব্বা আজ ইন্তিকাল ফরমাইয়াছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বিঃদ্রঃ মরহুমের জানাজার নামাজ বিকাল ৫টা উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুতেবাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি,
সেই সাথে ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান আল্লাহতালা মরহুমের সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে
জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

মাওলানা আলী আহমাদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা

31/08/2025
বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা
28/08/2025

বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা

Address

Mymensingh
2282

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দুয়া উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share