রিয়াদুস সালেহীন - হাদিস ও ইসলামিক জ্ঞান

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • রিয়াদুস সালেহীন - হাদিস ও ইসলামিক জ্ঞান

রিয়াদুস সালেহীন - হাদিস ও ইসলামিক জ্ঞান Alhamdulilla

25/07/2026

حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ‏"‏‏.‏ تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ‏.

বর্ণনাকারী: ‘আবদুল্লাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
১. আমানত রাখা হলে খিয়ানত করে;
২. কথা বললে মিথ্যা বলে;
৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং
৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।
শু‘বা আ‘মাশ (রহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (রহঃ)-এর অনুসরণ করেছেন।

(২৪৫৯,৩১৭৮; মুসলিম ১/২৫ হাঃ ৫৮, আহমাদ ৬৭৮২) (আধুনিক প্রকাশনীঃ ৩৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩)

রেফারেন্স:
হাদিস নং 34
সহিহ বুখারী

24/07/2026
Alhamdulilla ♥️
23/06/2026

Alhamdulilla ♥️

03/04/2026
রাসূলুল্লাহ ﷺ-এর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কি আমরা বাঁচিয়ে তুলব না?রমজান মাস এলে আমরা ফিতরা আদায় করি, কিন্তু আমরা কি জা...
14/03/2026

রাসূলুল্লাহ ﷺ-এর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কি আমরা বাঁচিয়ে তুলব না?

রমজান মাস এলে আমরা ফিতরা আদায় করি, কিন্তু আমরা কি জানি রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবীগণ (রাঃ) কীভাবে এবং কতটুকু ফিতরা আদায় করতেন?

​আজকাল আমরা কেবল টাকার হিসেবে ফিতরা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মূল সুন্নাহ হলো খাদ্যদ্রব্যের মাধ্যমে 'এক সা' (১ সা') পরিমাণ ফিতরা আদায় করা। আর এই 'সা' হলো মদীনার সেই বরকতময় পরিমাপ যা স্বয়ং নবীজী ﷺ ব্যবহার করতেন।

​📊 সহজ হিসাব (নাজিরশাইল চালের হিসেবে):
​১ মুদ = ৭০০ গ্রাম (প্রায়)
​১ সা’ (৪ মুদ) = ২৮০০ গ্রাম বা ২.৮ কেজি।

​"রাসূলুল্লাহ ﷺ যাকাতুল ফিতর হিসেবে এক সা' খেজুর বা এক সা' যব ফরজ করেছেন।" (সহীহ বুখারী: ১৫০৩)

​কেন আমরা এই সুন্নাহ পালন করব?
১. এটি সরাসরি রাসূলুল্লাহ ﷺ -এর অনুসৃত পদ্ধতি।
​২. খাদ্যশস্য দিয়ে ফিতরা দিলে মিসকিনদের সরাসরি খাবারের ব্যবস্থা হয়।
৩. হারিয়ে যাওয়া একটি সুন্নাহকে জিন্দা করার সওয়াব পাওয়া যায়।

​এই রমজানে আসুন আমরা অন্তত নিজের পরিবারের পক্ষ থেকে চাল বা খাদ্যশস্যের মাধ্যমে এই সঠিক মাপে (২ কেজি ৮০০ গ্রাম প্রতি জন) ফিতরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।

আজ ১৭ রমজান ঐতিহাসিক ব*দর দিবস। যেখান থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে। হিজরি শতক ২য় হিজরির ১৭ই রমজান মদিনার মুসলিম ও মক্কা...
06/03/2026

আজ ১৭ রমজান ঐতিহাসিক ব*দর দিবস।

যেখান থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে। হিজরি শতক ২য় হিজরির ১৭ই রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় এ যু*দ্ধ। হুজুর পাক মোহাম্মদ (ﷺ) তাঁর ৩১৩ জন সাহাবাদের নিয়ে মক্কার হাজারোধিক কা*ফেরদের বিরুদ্ধে যু/-/দ্ধ করে বিজয় লাভ করেছিলেন।

ইসলামের ইতিহাসে এটিই ছিল প্রথম সবচেয়ে বড় যু/দ্ধ। এ যুদ্ধে মোট ১৪ জন সাহাবা শ*হীদ হন অপর পক্ষে ৭০জন মুশ*রি*ককে হ/ত্যা! ও আরো ৭০জনকে বন্দী করা হয়। বদরের যু/দ্ধে মহান আল্লাহ তাআলা সরাসরি ফেরেস্তা প্রেরণের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন।

এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক এরশাদ করেছেন,

'‘বদ*রের যু/দ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।’'

__ সূরা আলে ইমরান, আয়াত ১২৩-১২৫

ব*দর আমাদের চেতনা, আমাদের অহংকার আল্লাহু আকবার।

20/02/2026

‎حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।

সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪
হাদিসের মান: সহিহ হাদিস

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিয়াদুস সালেহীন - হাদিস ও ইসলামিক জ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to রিয়াদুস সালেহীন - হাদিস ও ইসলামিক জ্ঞান:

Shortcuts

Share