কোরআনের সুর - Quranic Sound

কোরআনের সুর - Quranic Sound Its an Islamic page...you can stay with us.

কারও মৃত্যুর কথা শুনে হাসি-তামাশা বা ঠাট্টা করা কিংবা দোষ-ত্রুটি বর্ণনা করা ভীষণ মূর্খতাপূর্ণ কাজ। যা শুধু মুসলমান নয়; ক...
16/05/2026

কারও মৃত্যুর কথা শুনে হাসি-তামাশা বা ঠাট্টা করা কিংবা দোষ-ত্রুটি বর্ণনা করা ভীষণ মূর্খতাপূর্ণ কাজ। যা শুধু মুসলমান নয়; কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। অন্যের মৃত্যুতে এমন আচরণ করলে নিজের মৃত্যুতেও মানুষ হাসতে পারে, সে বিষয়টি মাথায় রাখা উচিত। কেননা মানুষ হিসেবে আমার-আপনারও দোষ-ত্রুটি আছে। মৃত ব্যক্তির জানাজা পড়া, কবর জেয়ারত করতে বলা হয়েছে হাদিসে, দোষ বর্ণনা নয়। যাতে আমরা মৃত্যুকে স্মরণ করে নেক কাজ করতে পারি।

হাদিসের নির্দেশনা অনুযায়ী, সবার উচিত—মৃত ব্যক্তির নেক কাজগুলো নিয়ে আলোচনা করা। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের মৃতদের নেক কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো।’ (সুনানে আবু দাউদ: ৪৯০০)

মৃত ব্যক্তির ভালো কাজগুলো উল্লেখ করে তার জন্য দোয়া করা এবং দোষ-ত্রুটি গোপন করা একজন মুমিনের বৈশিষ্ট্য। এটি মুমিনের কর্তব্যও বটে। হাদিসের ভাষ্য অনুযায়ী, যে তার ভাইয়ের দোষ আড়াল করবে, কেয়ামতের কঠিনতম পরিস্থিতিতে আল্লাহ তার দোষও গোপন রাখবেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।’ (মুসলিম: ২৫১০, আহমদ: ২৭৪৮৪, ৮৯৯৫)

অন্যদিকে যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং ফাঁস করে, তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাদিসে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা মুসলমানদের দোষ-ত্রুটি, ভুলভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ-ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন।’ (আবু দাউদ: ৪৮৮০)

দুঃখজনক হলেও সত্য, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের দোষ-ত্রুটিগুলো খুব সহজেই ছড়িয়ে দেওয়া যায়। আর এই সুযোগটি অনেকে গ্রহণ করে কারো মৃত্যুর পর তার দোষ-ত্রুটি প্রচার করার জন্য। কত জঘন্য আচরণ চিন্তা করুন! তারা মূলত নিজেরই ক্ষতি করে। তাদের জানা উচিত, ইসলামি শরিয়ায় মানুষ হলো এমন অনন্য সৃষ্টি, জীবিত হোক বা মৃত—একই সম্মান ও মর্যাদা লাভ করবে। এটি তার অধিকার। ‘মানবসন্তান জীবিত বা মৃত হোক সম্মানের পাত্র বলে গণ্য হবে।’ (আল মাবসুত, ৫৯/২)

অতএব, মৃত ব্যক্তির দোষ-ত্রুটি বর্ণনা করা যাবে না। বরং তার ভালো কাজগুলো নিয়ে আলোচনা করতে হবে। উপরন্তু দাফন-কাফন, গোসল, জানাজা ইত্যাদি সম্পন্ন করা মৃত ব্যক্তির অধিকার। এসব কাজ মর্যাদার সঙ্গে করতে হবে। হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টি অধিকার রয়েছে। তার মধ্যে একটি হলো কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। (সহিহ মুসলিম: ২১৬২)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত ব্যক্তির প্রতি উত্তম আচরণ করা, তার নেক কাজের আলোচনা করা, তার অধিকার নিশ্চিত করা এবং আত্মার মাগফিরাত কামনা করার তাওফিক দান করুন। আমিন।

09/05/2026
Alhamdulillah 💕💕
08/05/2026

Alhamdulillah 💕💕

21/08/2025

কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তায়ালা পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনুগ্ৰহ বৃদ্ধি করবেন।

11/08/2025

অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ঠ আর সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ঠ।
[সূরা নিসা, আয়াত-৪৫]

16/10/2024

“ নামাজের মধ্যে আমার চক্ষু শীতল করা হয়েছে ।” বিশ্বনবী সাঃ । সুনানে নাসাঈ ৩৯৩৯.🌼
অর্থাৎ নামাজের মধ্যেই শান্তি ।
আলহামদুলিল্লাহ

24/08/2024

দেশের এই ক্লান্তিলগ্নে সকলেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। শাইখ আহমাদুল্লাহ হুজুরের আস-সুন্নাহ ফাউন্ডেশনে আপনি পাঠাতে পারেন আপনার অনুদান। আস সুন্নাহ ফাউন্ডেশন অনুদান পাঠাতে এই লিংকটি ব্যবহার করুন: https://assunnahfoundation.org/

01/08/2024

দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারী শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে।

নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

02/07/2024

মনোমুগ্ধকর কন্ঠে কুরআন তেলাওয়াত।।

Address

1bc/27
Mymensingh
4321

Alerts

Be the first to know and let us send you an email when কোরআনের সুর - Quranic Sound posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share