26/09/2026
জুলাই-সেপ্টেম্বর/২০২৬ সেশনের কোর্স ফাইনাল পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি-
এতদ্বারা শহর সমাজসেবা কার্যালয়, মুন্সিগঞ্জ এর জুলাই-সেপ্টেম্বর/২০২৬ সেশনের প্রশিক্ষণার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২ অক্টোবর (শুক্রবার) ২০২৬ খ্রি. তারিখে বোর্ড ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় যথাসময়ে সকল প্রশিক্ষণার্থী উপস্থিত থাকবেন।
চুড়ান্ত লিখিত পরীক্ষাঃ ০২ অক্টোবর (শুক্রবার) ২০২৬ খ্রী.
পরীক্ষা কেন্দ্র- মুন্সীগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার সময়- সকাল ৯.১৫ মিনিট।
পরীক্ষার হলে প্রবেশ করার সময়- সকাল ৯.৩০ মিনিট।
পরীক্ষা শুরু হওয়ার সময়- সকাল ১০ ঘটিকা।